BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

নভোচারীদের মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে নাসা?

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, সকাল ১১:৪১ | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৬, সকাল ১১:৪৬
চাঁদের বুকে পুনঃরায় মানুষের পদচিহ্ন আঁকতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উচ্চাভিলাষী প্রজেক্ট আর্টেমিস এখন চূড়ান্ত পর্যায়ের অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি চার নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে ওরিয়ন মহাকাশযান।

 

নতুন পয়গাম: চাঁদের বুকে পুনঃরায় মানুষের পদচিহ্ন আঁকতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উচ্চাভিলাষী প্রজেক্ট আর্টেমিস এখন চূড়ান্ত পর্যায়ের অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি চার নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে ওরিয়ন মহাকাশযান। তবে এই ঐতিহাসিক যাত্রার প্রাক্কালে মহাকাশ গবেষণা সংস্থাটির অন্দরেই দানা বাঁধছে গভীর বিতর্ক। মূল আলোচনার কেন্দ্রে রয়েছে ওরিয়ন মহাকাশযানের ‘হিট শিল্ড’ (তাপ সুরক্ষা বর্ম)। এর পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার সময় নভোচারীদের চরম উত্তাপ থেকে রক্ষা করার কথা।
কিন্তু ২০২২ সালের আর্টেমিস-১ মিশনে এই হিট শিল্ড প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। মনুষ্যবিহীন সেই পরীক্ষায় দেখা গিয়েছিল, বায়ুমণ্ডলে প্রবেশের সময় ওরিয়নের নিচের অংশের তাপ সুরক্ষা বর্ম থেকে অনাকাঙ্ক্ষিতভাবে পোড়া উপাদানের বড় বড় টুকরো খসে পড়ছে। এই ত্রুটি জানার পরও নাসা কেন মানববাহী মিশন শুরু করতে চাইছে, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে নানা মহলে।
নাসার প্রাক্তন নভোচারী এবং হিট শিল্ড বিশেষজ্ঞ ড. চার্লি কামার্ডা এই মিশনকে ‘উন্মাদনা’ আখ্যা দিয়ে বলেছেন, যেখানে একটি নিশ্চিত প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে, সেখানে নভোচারীদের জীবন ঝুঁকিতে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তিনি কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনার উদাহরণ টেনে সতর্ক করেন, অতীতেও নাসা ছোটখাট ত্রুটিকে অবহেলা করে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল।
অন্যদিকে, নাসার বর্তমান নেতৃত্ব এবং অন্য একদল বিশেষজ্ঞ দাবি করছেন, তারা সমস্যাটির মূল কারণ উদ্ঘাটন করেছেন। নাসার তদন্ত অনুযায়ী, আর্টেমিস-১ এর হিট শিল্ড তৈরিতে ব্যবহৃত উপাদানের ছিদ্রযুক্ত হওয়ার হার বা পারমিয়াবিলিটি কম ছিল, যার ফলে ভেতরে গ্যাস জমে চাপের সৃষ্টি হয়েছিল এবং উপাদানগুলো ভেঙে পড়েছিল। এই ঝুঁকি কমাতে আর্টেমিস-২ এর জন্য নাসা পুনরায় নকশা না বদলে; বরং মহাকাশযানের পৃথিবীতে ফেরার পথ বা ট্র্যাজেক্টরি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে, ফেরার পথ কিছুটা বদলে দিলেই উত্তাপের তীব্রতা কমে আসবে এবং বর্তমান হিট শিল্ড দিয়েই নিরাপদে ফেরা সম্ভব হবে।
তবে এই যুক্তি মানতে নারাজ ড. কামার্ডার মতো বিশেষজ্ঞরা। তাদের মতে, কম্পিউটারে করা সিমুলেশন আর বাস্তবের চরম পরিবেশ সবসময় এক হয় না। বিশেষ করে ওরিয়ন যখন শব্দের চেয়ে ৩০ গুণ বেশি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে, তখন ৫০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় হিট শিল্ড কীভাবে আচরণ করবে, তা শতভাগ নিশ্চিত করে বলা অসম্ভব। তারা মনে করেন, নাসা হয়ত সময়ের সীমাবদ্ধতা এবং বিশাল বাজেটের চাপে পড়ে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিচ্ছে। কারণ, আর্টেমিস প্রজেক্টে ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং কয়েক দফা দেরিও হয়েছে।
এই পরিস্থিতিতে চার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেনকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা নাসার বিশ্বাসযোগ্যতাকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত নাসা যদি এই মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে, তবে তা হবে প্রযুক্তির জয়। আর যদি সামান্যতম কোনো দুর্ঘটনা ঘটে, তবে তা মহাকাশ গবেষণার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। বিজ্ঞানীদের একাংশ বলছেন, মহাকাশযাত্রায় ঝুঁকি থাকবেই, কিন্তু জানা ঝুঁকি নিয়ে যাত্রা করাটা কতটা নৈতিক?

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder