রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনজাতি গরিমা উৎসব ২০২৬

নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: রাজ্য পালাবদলের পর এই প্রথম পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল পিছিয়ে পড়া জনজাতির জন্য প্রথম জনজাতি গরিমা উৎসব তথা জন ভাগিদারী অভিযান পালন করতে চলেছে।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাত টি ব্লকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। কুলতলি ক্যানিং -১ ক্যানিং-২ সোনারপুর গোসাবা বাসন্তী পাথর প্রতিমায় অনুষ্ঠিত হবে। কুলতলি ব্লকের দেউলবাড়ী দেবিপুর গ্ৰাম পঞ্চায়েতের কাঁটামারী চূড়ামনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মেরীগঞ্জ দুই নম্বর অঞ্চলের বিষরামুন্ডা আদিবাসী স্কুলে অনুষ্ঠিত হবে আগামী ১৮-২২ ও ২৩-২৫ স্পেশাল ক্যাম্প হবে।এই ক্যাম্প থেকে মূলত পিছিয়ে পড়া জনজাতির জন্য একাধিক পরিষেবা প্রদান করা হবে যেমন জনস্বাস্থ্য পশুচিকিৎসা কৃষক সয়ায়তা প্রদান সহ একাধিক পরিষেবা প্রদান করা হবে । এই সমস্ত জনজাতিরা সঠিক ভাবে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা তা তদারকি করা।এখান থেকে পিছিয়ে পড়া জন জাতির সুনাম অর্জন করা মানুষজনদের সম্মানিত করা হবে।





















































































































