BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

তিলোত্তমার ‘মজুমদার’ পদবী কিন্তু মুসলমান বাদশাদের

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৩

নবিউল ইসলাম

আরও পড়ুন:

লোকে বলে ‘নামে কী এসে যায়’! এসে যায় বা যায় না, তবু নাম নিয়ে মানুষের চর্চা নিরন্তর। পিতা-মাতা পুত্রের ‘রবি’ নাম রাখেন উদার আকাশে অকৃপণ সূর্যের রশ্মি ও অন্ধকার থেকে আলোর কথা ভেবে। ‘চন্দ্র’ বা ‘চাঁদ’ নাম রাখেন চাঁদের নরম আলো এবং জ্যোৎস্নার কথা ভেবে। পিতা-মাতা মনের আশা-আকাঙ্ক্ষা পুত্র-কন্যার মাধ্যমে প্রস্ফুটিত হোক – সেই বাসনা অবশ্যই কামনা করেন। সব বাসনা বাস্তবে রূপ পায়, এমনটা নয়। আবার বাস্তবায়িত হয়, এমন উদাহরণ যথেষ্ট রয়েছে। যেমন আমাদের রবীন্দ্রনাথ। তিনি সাহিত্যের ‘ঠাকুর’, রবিকিরণ বিলিয়েছেন সাহিত্যের উদার আকাশে।

আরও পড়ুন:

ওঁকে বলা হচ্ছে সাহিত্যিক। সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের দৌলতে ওঁ এখন ভাইরাল, মানে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। তাঁর পিতা-মাতার দেওয়া নাম তিনি সার্থক করে তুলেছেন? এখন তিলোত্তমার মুখ থেকে যে বিষ-বিষ্ঠা বের হচ্ছে, সেটা সেই তিলোত্তমার হতে পারে না। তারপর তাঁর পদবী আছে ‘মজুমদার’। সব মিলিয়ে তিলোত্তমা মজুমদার। ‘তিলোত্তমা মজুমদার’ – আসলে ব্যাপারটা কী? কয়েকটি বাক্য লিখে নীহারুল ইসলামের সৌজন্যে প্রাপ্ত ভিডিওটি পোস্ট করব ভেবেছিলাম। সেই মতো নীহারুলের সাথে কথাও হয়। কেন জানি না, লেখাটি এখন অন্যদিকে চলে যাচ্ছে। ‘তিলোত্তমা’ আর ‘মজুমদার’-এর খোঁজ নিতে শুরু করি। নীহারুল ইসলামের ‘খোঁজ’ এবং তার তিলোত্তমাকে খুঁজে বের করার কথা লিখব শেষে।

আরও পড়ুন:

‘তিলোত্তমা’ শব্দের মানে শুনলে একটু পুলক অনুভব হবেই হবে। ‘তিলোত্তমা’ শব্দের অর্থ হল ‘সবচেয়ে সুন্দরী’ বা ‘তিল তিল করে উৎকৃষ্ট সৌন্দর্য দিয়ে গঠিত’। এটি পুরাণে বর্ণিত এক অপ্সরার নাম, যাকে ত্রি-ভুবনের সকল সৌন্দর্য থেকে তিল তিল করে সৌন্দর্য আহরণ করে সৃষ্টি করা হয়েছিল। সুন্দ ও উপসুন্দ নামক দুই অসুরকে বধ করার জন্য বিশ্বকর্মা এই অপ্সরাকে সৃষ্টি করেছিলেন। আধুনিক সময়ে ‘তিলোত্তমা’ শব্দটি একটি সুন্দর ও আকর্ষণীয় শব্দ হিসেবে ব্যবহৃত হয় এবং কলকাতাকেও এই নামে অভিহিত করা হয়। কারণ, এটি কলকাতার সাংস্কৃতিক ও নান্দনিক গুরুত্বকে নির্দেশ করে। নিশ্চয়ই এতসব বিষয়কে মনে রেখে তাঁর পিতা-মাতা নাম রেখেছিলেন তিলোত্তমা। কিন্তু এই তিলোত্তমা সেপথে না গিয়ে এখন বিষ্ঠা-ভাষণে পটু হয়ে উঠেছেন।
‘মজুমদার’ শব্দটি জাতিগত পদবি নয়, বিশেষ একটি উপাধি। এই উপাধি মোঘল ও ব্রিটিশ আমলে যাঁরা এক বা একাধিক মৌজার ভূস্বামী ছিলেন, তাদের দেওয়া হত। সেই জন্য বাংলাদেশ ও ভারতের বাঙালি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত। তাই এটি কোনো একটি বিশেষ বংশ বা গোত্রের ইতিহাস নয়, বরং এটি একটি পেশাভিত্তিক পদবি ছিল, যা পরবর্তীতে বংশগত উপাধিতে পরিণত হয়।

আরও পড়ুন:

‘মজুমদার’ শব্দটি সম্ভবত ফার্সি শব্দ ‘মজুম’ (সমষ্টি) এবং ‘দার’ (ধরে রাখা) থেকে এসেছে, যার অর্থ ‘সমষ্টির ধারক’ বা ‘সংগ্রাহক’। যাঁরা একাধিক মৌজার হিসাব রাখতেন, বা রাজস্ব আদায় করতেন, তাঁদের মজুমদার বলা হত। ঐতিহাসিক প্রেক্ষাপটে মোঘল আমলে এই পদবির প্রচলন হয়। যে সকল ভূস্বামী বা ভূস্বামীরা একাধিক মৌজার মালিক ছিলেন, তাঁরা এই উপাধি ধারণ করতেন। বর্তমানে এটি একটি সাধারণ উপাধি হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাঙালি হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। পশ্চিমবঙ্গে এই পদবির মানুষ মুসলমানদের মধ্যে তেমন দেখা যায় না। বাংলাদেশে আছে। যেমন জ্যোতির্বিজ্ঞানী আবু তাহের মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব মজুমদার, মানবাধিকার কর্মী বদিউল আলম মজুমদার এবং রাজনীতিবিদ দেলোয়ার হোসেন মজুমদার — এরকম অনেক বিখ্যাত মানুষ রয়েছেন। এটা ঠিক, এখন এটি একটি উচ্চ শ্রেণির পদবি হিসেবে বিবেচিত হয়, যে পদবির প্রচলন করেন মুসলমান মোঘল বাদশাহরা। তিলোত্তমার পদবি ‘মজুমদার’। এই পদবি নিয়ে আত্মগর্বী তিলোত্তমা এখন মুসলমানদের ‘দুশমন’ বলছেন। অথচ মুসলমানদের দেওয়া ‘মজুমদার’ পদবির সঙ্গেই তাঁর সহ-বাস।

আরও পড়ুন:

নীহারুল ইসলাম বাংলা কথাসাহিত্যে এখন পরিচিত নাম। তার ‘খোঁজ’ নামে একটি সাহিত্য পত্রিকা আছে। পিতা রফিকুল ইসলামের স্মৃতিতে প্রতি বছর পুরস্কার ও সম্মাননা প্রদান করে। এই মহৎ কাজটি নীহারুল প্রায় দু’দশকের উপর করে আসছে। ২০১৩ সালে তিলোত্তমা মজুমদারকে সম্মাননা দেয় ‘খোঁজ’ পত্রিকা। লালগোলায় এসেছিলেন তিলোত্তমা। রাত্রিযাপন করেন নীহারুলের পরিবারের সঙ্গে। হোটেলে থাকেননি, তার গ্রামের বাড়িতে মা-চাচী-বোন, পরিবারের বাচ্চা-কাচ্চা নিয়ে মেতে ওঠেন রবীন্দ্র সংগীতে। এখন তিলোত্তমা মজুমদারের বিষ-ভাষণ শুনে নীহারুল ইসলামের আক্ষেপ — ”তিলোত্তমা, আপনি কী করে সব ভুলে গেলেন? ভাবতেই অবাক লাগছে…।” সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী বিস্মিত — “এটা কী করে সম্ভব বুঝতে পারছি না। অচেনা মনে হচ্ছে। এত ঘৃণা?”

আরও পড়ুন:

কথা হল, কেন তিলোত্তমা এরকম ঘৃণ্য আচরণ করছেন? বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী অপরাজনীতির হাতছানি! তাঁর রচনা পড়িনি। তবে এটা বুঝতে পারছি, বারো বছরে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলেছেন। বিদ্বেষের বিষ-পাহাড় জমেছে তাঁর মনে। এটা বমনেচ্ছার সামান্য লক্ষণ মাত্র। ‘অপ্সরী’ তিলোত্তমা ‘দস্যু’ মুসলমান বধে এখন ছিন্নমস্তা!

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder