গাজা নিয়ে ইস্তাম্বুলে বিশ্ব সম্মেলন চলবে আট দিন, উপস্থিত ৫০ দেশের শতাধিক বিশিষ্টজন

নতুন পয়গাম, ইস্তাম্বুল, ২৩ আগস্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় মুসলিম দুনিয়ারর দায়িত্ব-কর্তব্য নিয়ে শুরু হল বিশ্ব বিশ্ব উলামা সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া তুরস্কের ইস্তাম্বুল শহরে এই আন্তর্জাতিক সম্মেলন চলবে টানা আট দিন। শেষ হবে আগামী শনিবার ৩০ আগস্ট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০টিরও বেশি দেশ থেকে ১০০-র বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুসলিম স্কলার এতে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়
‘গাজা: ইসলামিক ও মানবিক দায়িত্ব’।
বিভিন্ন জনের আলোচনায় উঠে আসবে গাজায় ইসরাইলি গণহত্যা ও ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট এবং তা মোকাবিলায় বিশ্ব মুসলিম সমাজের করণীয় দায়িত্ব-কর্তব্যের বিষয়গুলো। এখান থেকেই ৮ দিনের চলমান আলোচনা ও প্রস্তাব-পরামর্শের নিরিখে প্রয়োজনীয় কার্যকর দিকনির্দেশনা দেবেন তারা। সম্মেলনে গৃহীত প্রস্তাবনা ও যৌথ ঘোষণাপত্র আন্তর্জাতিক মহলে মুসলিম বিশ্বের অবস্থান ও বার্তা পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।






































































































