BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

বাবা-মা শহিদ, শৈশব কেড়েছে ইসরাইলি হামলা সংসারের গুরুদায়িত্ব গাজার ইয়াতিম শিশুদের কাঁধে

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৫৪

নতুন পয়গাম, রামাল্লা:

আরও পড়ুন:

দু’হাতে পানির বালতি। আশপাশে আঁকাবাঁকা ভঙ্গুর পথ। শীর্ণ দেহে ভারী এ বালতিগুলো বইতে বেশ কষ্ট হচ্ছে। কিন্তু মাত্র ১২ বছর বয়সি মেয়েটি নিষ্ঠুর পৃথিবীর কঠিন বাস্তবতা বুঝে গেছে। পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছে জানা মোহাম্মদ। যে সময়ে স্কুল প্রাঙ্গণে বন্ধু-বান্ধব নিয়ে হেসে-খেলে আনন্দ করার কথা, সেই বয়সে ধরতে হয়েছে সংসারের হাল। গাজা যুদ্ধে ইসরাইলি সেনারা তার মতো অসংখ্য শিশুর শৈশব ছিনিয়ে নিয়েছে। সোনালি অতীত ফেলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তারা সংগ্রাম করছে ক্ষুধা, তৃষ্ণা ও মৃত্যুর ভয় নিয়ে। এমনই এক শিশুর জীবন সংগ্রামের গল্প শুনে পাঠকরা নিশ্চিত শিউরে উঠবেন।
গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে গোলাপি সোয়েটার গায়ে পানির বালতি হাতে জানা মোহাম্মদের পথচলা যেন এক অবিরাম যুদ্ধ। ইসরাইলি স্নাইপারের গুলিতে নিহত হয় তার বড় ভাই। তারও আগে শহিদ হয়েছেন তার বাবা-মা। এরপর থেকে পরিবারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। অসুস্থ দুই ভাই-বোনকে ভাল রাখতে জানা প্রতিদিন সংগ্রাম করে খাবার ও পানি জোগাড় করে। গাজায় পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ১২ বছরের ছোট্ট এই মেয়েটি বলল, ‘আমি চাই না আমার বাবা-মায়ের রূহ কষ্ট পাক। তাই আমি শক্ত হয়ে উঠেছি। তিন ভাই-বোনের খাবারের সন্ধানে সারাদিন হন্যে হয়ে ছোটাছুটিই তার প্রতিদিনের রুটিন।

আরও পড়ুন:

চা বিক্রি করে পরিবারকে খাওয়াচ্ছে খালিদ:

আরও পড়ুন:

মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ বাজারে চা বিক্রি করে খালিদ আবু হাসিরা। ১৩ বছর বয়সি এই বালক ব্যবসা করে এখন পরিবারের ভরণ-পোষণের জোগান দিচ্ছে। ইসরাইলি বিমান হামলায় তার বাবা শহিদ হওয়ার পর এখন খালিদই তার পরিবারের শেষ ভরসা। তাঁবুতে ফ্যাকাশে চেহারা নিয়ে খালিদের মা জানান, ‘এতটুকু ছেলের চায়ের দোকানই আমাদের আয়ের একমাত্র উৎস। সে তার বয়সের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন সে তার শৈশব আনন্দে কাটাতে পারত, কিন্তু যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’।

আরও পড়ুন:

পরিবারের জন্য রান্না করে সলাহ:

আরও পড়ুন:

উত্তর গাজার ১২ বছর বয়সী আবদুল্লাহ সলাহ। পরিবারের জন্য খাবার জোগান থেকে শুরু করে রান্নাবান্নাও করে সে। খুব ভোরে ঘুম থেকে উঠে তাঁবু পরিষ্কার, তারপর রান্নার জন্য রসদ খুঁজতে বের হয়। পণ্য জোগাড় করে পরিবারের ২০ জন সদস্যের জন্য রান্না করে সে। দুঃখ প্রকাশ করে সলাহ বলে, ‘কাঠ, গ্যাস, খাবার, ময়দা… এখানে কিছুই নেই। আমরা আশ্রয় কেন্দ্রে আমাদের তাঁবুতে পৌঁছানো পর্যন্ত দীর্ঘ দূরত্ব ধরে পানি ভর্তি বোতল বহন করি’। ইসরায়েলের চলমান যুদ্ধে গাজার শিশুরা করুণ নিয়তির শিকার। ফলে আট বছর কিংবা তারও কম বয়সী শিশুরাও পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য কাজ করতে বাধ্য হচ্ছে। শিক্ষা এবং শৈশব হারিয়ে এই শিশুরা এখন পরিবারের অন্ন সংস্থানের কঠিন দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে।
১৫ বছর বয়সী মোহাম্মদ আশু কাঁধে চায়ের ফ্লাস্ক নিয়ে গাজা সিটির রাস্তায় ঘুরে বেড়ায়, পথচারীদের কাছে চা বিক্রি করে। তার এখন স্কুলে থাকার কথা ছিল। কিন্তু ইসরাইলের একতরফা যুদ্ধে তার বাবা নিহত হওয়ার পর তাকে পড়াশোনা ছেড়ে পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হয়েছে।
সে জানায়, এই বয়সে এই গুরুদায়িত্ব বহন করা আমার জন্য নয়। চায়ের ফ্লাস্ক, কাপ নিয়ে এভাবে রাস্তায় রাস্তায়, অলি-গলিতে ঘুরে বেড়ানো, এটা অনেক বেশি পরিশ্রমের। আমি ক্লান্ত, কিন্তু আমার ভাই-বোনদের জন্য আমাকে এটা করতেই হবে।
যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় অন্তত ৪০ হাজার শিশু তাদের বাবা-মা বা দু’জনের কাউকে না কাউকে, অনেকে আবার দু’জনকেই হারিয়েছে। ২ বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ায় এমন অসংখ্য ইয়াতিম, মিশকিন শিশু কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে এই শিশুরা শুধু শিক্ষাই নয়, তাদের মূল্যবান শৈশবও হারাচ্ছে।
আশুর মা আতাদ সেখ কাঁদতে কাঁদতে জানান, এতটুকু ছেলে সংসার চালাচ্ছে। ওকে দেখে খুব কষ্ট হয়। কিন্তু ওর সামনে আর কোনো বিকল্প নেই। ওর বাবা মারা যাওয়ার পর, আমাদের আয়ের আর পথ খোলা নেই। মোহাম্মদ আশুর বড় ভাই কাজ খুঁজে পাচ্ছে না এবং তিনি নিজেও পরিবারের জন্য কিছু করতে পারছেন না। তিনি আক্ষেপ করে বলেন, সে এখনও শিশু, কিন্তু এমন এক বড় দায়িত্ব তাকে বহন করতে হচ্ছে, যা তার জন্য উচিত নয়। পরিস্থিতিই আমাদের এদিকে ঠেলে দিয়েছে।
ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম-এর মতে, যুদ্ধ গাজার শিশুদের ওপর চরম আঘাত হেনেছে। শিশুরা এখন আবর্জনা ঘেঁটে টুকরা ধাতু বা জ্বালানির কাঠ খুঁজছে, কিংবা চা-কফি বিক্রি করছে। সবজি ফেরি করছে। ইউনিসেফের তরফে এসব অসহায় পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা এবং শিশুশ্রমের ঝুঁকি সম্পর্কে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
সেভ দ্য চিলড্রেন-এর মধ্যপ্রাচ্যের ডাইরেক্টর রাচেল কামিংস বলেন, এই যুদ্ধ পারিবারিক বন্ধন ও কাঠামোকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ফলে শিশুরা ছোট ভাই-বোন বা বয়স্কদের যত্ন নেওয়ার মতো ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। অনেক শিশু চোখের সামনে বাবা-মা, ভাই-বোনদেরকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে শহিদ হওয়া দেখে ট্রমায় চলে গেছে, কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেছে, কেউ কেউ দৃষ্টি হারিয়েছে, কেউ হাত-পা হারিয়েছে, কেউ শ্রবণ শক্তি হারিয়েছে। গাজা এখন ভরে গেছে ইয়াতিম, মিশকিন ও প্রতিবন্ধীতে। গাজার প্রায় অর্ধেক জনগোষ্ঠী ১৮ বছরের নিচে। ৬ লাখ ৬০ হাজারের বেশি শিশু বর্তমানে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। অন্তত দেড় লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder