BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

প্রসঙ্গ অনুবাদ: বিভ্রান্তি ও সত্য

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫২
পাভেল আখতার

অনেকেই মনে করেন, দুটো ভাষা কেবল ভালভাবে জানলেই সাহিত্যের ‘সুন্দর অনুবাদ’ করা যায়। কথাটা ভুল হয়ত নয়, কিন্তু অসম্পূর্ণ। দুটো ভাষাই ভালভাবে জানা নিশ্চয়ই অনুবাদের প্রাথমিক শর্ত। কিন্তু, সেটাই শেষকথা নয়। দুটো ভাষাই ভালভাবে জানলে ‘সুন্দর অনুবাদ’ হয়ত হতে পারে, কিন্তু ‘শৈল্পিক অনুবাদ’ও যে হবে, সেটা বোধহয় নিঃসংশয়ে বলা যায় না।
প্রত্যেক ভাষারই একটা নিজস্ব রূপ-রঙ আছে। এবং, অতি অবশ্যই একটা নিজস্ব ‘গন্ধ’ও আছে। ইংরেজিতে যাকে বলা যায় ‘এসেন্স’। একজন অনুবাদককে শুধু ভাষা ও তার রূপের ছটা সম্পর্কে জানলেই হয় না। ‘গন্ধ’টাও জানতে হয়, বুঝতে হয়। দুটো ভাষারই। এবং, যে সাহিত্যকীর্তিটি অনূদিত হচ্ছে, কেবল সেটাই ভালভাবে আত্মস্থ করা যথেষ্ট নয়, বরং সেই নির্দিষ্ট ভাষিক সাহিত্যটি যে ভূখণ্ড থেকে উঠে আসছেন, তার সামগ্রিক জীবনপ্রবাহ ও সাহিত্যে তার প্রসারিত প্রতিবিম্ব সম্পর্কেও অবগত থাকতে হয়। একটি অন্য ক্ষেত্র থেকে উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যাক। রবীন্দ্রনাথের গান গাইতে হলে নিছক গানের কথা, সুর ও স্বরলিপি জানলেই কি চলে? এসব তো জানতেই হবে। কিন্তু, এর সঙ্গে সঙ্গে জরুরি হ’ল, গানের কথার ভেতরে ঢোকা, তার মর্ম আত্মস্থ করা। সুচিত্রা মিত্র তো আরও একধাপ এগিয়ে একবার বলেছিলেন, ”রবীন্দ্রনাথের গান গাইতে হলে রবীন্দ্রনাথকে জানতে হবে, তাঁর জীবনদর্শন ও জীবনবোধ জানতে হবে, বুঝতে হবে।” অনুবাদও ঠিক তেমনই। আর, যে ভাষায় অনুবাদ হচ্ছে সেই ভাষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই মৌলিক বিষয়গুলির শূন্যতায় অনুবাদ নিছক আক্ষরিক ভাষান্তরে পর্যবসিত হতে বাধ্য। কাষ্ঠল, প্রাণহীন।
প্রাণহীনতা প্রসঙ্গে বলা যায়, সাহিত্যের অনুবাদ পড়ার সময় অনেকেই বলেন, এত সুন্দর অনুবাদ, যেন মনে হচ্ছে, বাংলা সাহিত্যই পড়ছি! কথাটা আপাতভাবে খুব ভাল মনে হয়। কিন্তু, এর মধ্যে যে একটা সূক্ষ্ম ‘ফাঁক’ আছে, সেটা আমরা খেয়াল করি না। আসলে অনুবাদ যদি সাবলীল না হয়, তাহলে তো তা পড়া যায় না। ওই ‘সাবলীল’ ব্যাপারটাই কথাটার মধ্যে উচ্চকিত। কিন্তু, ‘বাংলা সাহিত্যই পড়ছি’ — তার মানে সেই অনুবাদটি আসলে উপরিউক্ত শিল্পশর্ত স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। এমন কথায় বোঝা যায়, অন্য ভাষা ও সাহিত্যের সেই ‘গন্ধ’ বা ‘এসেন্স’ অনুবাদে সুলভ হয়ে ওঠেনি।
প্রাবন্ধিক ও ফরাসি সাহিত্যের শিল্পী-অনুবাদক চিন্ময় গুহ বহুকাল ধরে প্রায় ‘এককভাবে’ চিনিয়ে চলেছেন ফ্রাঁস ভট্টাচার্য, জো উইন্টার প্রমুখ অবিস্মরণীয় সব বাংলা সাহিত্যের অনুবাদককে। জো উইন্টার সম্পর্কে তিনি এক নিবন্ধে লিখছেন: ”তাঁর অনুপুঙ্খময় অনুবাদগুলি মূলের মতো কল্পনায় আগুন ধরায়।” এই কথাটি অমোঘ। একজন অনুবাদকের দায়বদ্ধতা কত গভীর, তা এই উক্তি থেকে বোঝা যায়।

আরও পড়ুন:

অনুবাদ প্রসঙ্গে
আমরা বেশ কয়েকজন অবিস্মরণীয় অনুবাদককে পেয়েছি। অরুণ মিত্র, বুদ্ধদেব বসু, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, চিন্ময় গুহ, পলাশ ভদ্র, শিশির কুমার দাশ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজু আলাউদ্দিন প্রমুখ। অনুবাদের শিল্প ও সৌন্দর্য তাঁদের কাজে প্রতিফলিত হয়েছে। ‘অনুবাদক’ হেলাফেলার যোগ্য মোটেই নন। উপরন্তু, অনুবাদককে মূল লেখকের সমান ‘কৃতিত্বের পুষ্পমাল্য’ দেওয়া উচিত। কিন্তু, আগে সেটা অর্জন করার অধিকারীও হতে হয়। একটি ভিন্ন ভাষায় অজ্ঞ মানুষের কাছে অনুবাদের শিল্প-সৌন্দর্য পৌঁছে দেওয়া কি ‘সহজ’ কথা? অপ্রিয় সত্য কথা, বহু অনুবাদককে আমরা দেখি, যারা অনুবাদে শিল্প ও সৌন্দর্য সৃষ্টির প্রকৃত শৈলী জানা ব্যতীতই এই কাজটিতে হাত দেওয়ার দুঃসাহস দেখান!
আরেকটি কথা। ‘ভাষা’ বস্তুটা ‘অপরিসর কূপ’ নয়। মূল ভাষা থেকে অনুবাদ সবসময়ই সুন্দর, হৃদয়গ্রাহী হয়। যদিও ‘ব্যতিক্রম’ আছে। সব মৌলিক অনুবাদই যে খুব ভাল, তা বলা যায় না। কথা হচ্ছে, ‘শাখা’ থেকে অনুবাদ কি ভাল হতে পারে না, না কি তা সঙ্গত নয়? পৃথিবী জুড়ে যত অনুবাদ হয়ে থাকে, খোঁজ রাখলে দেখা যাবে, অধিকাংশই ‘শাখা’ ইংরেজি থেকে অনুবাদ। রুশ সাহিত্যের স্বর্ণবিভা আমরা যে বাংলা অনুবাদে দেখেছি, তার সিংহভাগই রুশ থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। মনে রাখতে হবে, দিনের শেষে পাঠকের পরিতৃপ্তিই কিন্তু শেষ কথা।
পুজোয় সংস্কৃতে মন্ত্রপাঠ নিয়েও হালে বিতর্ক দেখা যায়। মাতৃভাষা বাংলায় মন্ত্রপাঠ হলে ক্ষতি কি — সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। ‘ক্ষতি’ আছে কি না, সেটা পরের বিষয়। কিন্তু আমি যা বুঝতে পারছি না, তা হ’ল, যে মন্ত্র সংস্কৃতেই লিখিত আছে, তা বাংলায় কীভাবে বলা সম্ভব? অর্থাৎ, বাংলায় যা বলতে চাওয়া হচ্ছে, তা সংস্কৃতের বঙ্গানুবাদ। কিংবা বলা যায়, বাংলা অর্থের উচ্চারণ। এই ‘পরিবর্তন-প্রয়াস’ নিতান্ত চিন্তাশূন্য ও হঠকারী। সবকিছুর ‘অনুবাদ’ করা যায় না। আজ যদি কেউ বঙ্কিমচন্দ্রের ‘বন্দেমাতরম’ বাংলায় বলতে চায়, তাহলে সেটা কি আর ‘বঙ্কিমের রচনা’ থাকবে? না কি তা শুনতেও ভাল লাগবে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত ‘জনগণমন-অধিনায়ক’ কি নিজের স্বচ্ছন্দ ভাষায় বদলে নেওয়া সম্ভব? কিংবা, তাঁরই ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ গানে যে শব্দসম্ভার আছে, সেসব কি ‘কানের জন্য সহজপাচ্য’ শব্দে রূপান্তরিত করে নেওয়া যাবে?
এই প্রেক্ষিতে বলা যাক, মুসলিমরা নামাযে যা উচ্চারণ করে থাকে, তার ভাষা আরবি। এখন কেউ কেউ যদি আরবির পরিবর্তে অন্য ভাষায় সেগুলি বলতে ব্যাকুল হয়ে ওঠে, তাহলে সেটা নিতান্তই বালখিল্য আচরণ হবে, উপরের মতোই। সবকিছুই ‘সেকেলে’ নয়, আর সেসব আঁকড়ে থাকা ‘গোঁড়ামি’ও নয়। অনিয়ন্ত্রিত ‘বদল চাই’ স্লোগান মুখরতা থেকে ‘খানিক মুক্তি’ নিলে এই সহজ সত্যটা ঠিকই প্রতিভাত হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder