BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

সিঙ্গুরে শিল্প নিয়ে নীরব মোদি

প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩৩ | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:০২
সিঙ্গুর-সহ রাজ্যবাসী ভেবেছিল, টাটার পরিত্যক্ত কারখানার জমিতে সভা করে সিঙ্গুরে ফের নতুন করে শিল্পের আশ্বাস দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণষ সিঙ্গুর নিয়ে এখনও তেমন কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস বা মা মাটি মানুষের সরকার। সেই শূন্যস্থান হয়ত পূরণের চেষ্টা করতেই দল তথা দেশের সরকারের শীর্ষকর্তাকে ডেকে আনা হয়েছে সিঙ্গুরের মাঠে। মোদির সিঙ্গুর সফরের আগে থেকেই সিঙ্গুর নিয়ে পারদ চড়ছিল রাজ্য রাজনীতিতে। সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছিল জল্পনা।

নতুন পয়গাম, সিঙ্গুর: সিঙ্গুর-সহ রাজ্যবাসী ভেবেছিল, টাটার পরিত্যক্ত কারখানার জমিতে সভা করে সিঙ্গুরে ফের নতুন করে শিল্পের আশ্বাস দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণষ সিঙ্গুর নিয়ে এখনও তেমন কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস বা মা মাটি মানুষের সরকার। সেই শূন্যস্থান হয়ত পূরণের চেষ্টা করতেই দল তথা দেশের সরকারের শীর্ষকর্তাকে ডেকে আনা হয়েছে সিঙ্গুরের মাঠে। মোদির সিঙ্গুর সফরের আগে থেকেই সিঙ্গুর নিয়ে পারদ চড়ছিল রাজ্য রাজনীতিতে। সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছিল জল্পনা। গেরুয়া শিবিরের ছোট, বড়, মাঝারি সব নেতাই আশা করেছিলেন, মোদি সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনার বার্তা দেবেন, অথবা সিঙ্গুরে নতুন শিল্পায়নের আশ্বাস দেবেন। কিন্তু রবিবার দেখা গেল সম্পূর্ণ ১৮০ ডিগ্রি উলোটপুরাণ।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি কর্মীদের আশায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সিঙ্গুর থেকে টাটাদের নিয়ে একটি শব্দও উচ্চারণ করতে দেখা গেল না তাঁকে। স্বভাবতই হতাশ গেরুয়া শিবিরের নেতা থেকে কর্মীরা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘হাতে-পায়ে ধরে’ টাটাদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও এ বিষয়ে একই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু রবিবার সিঙ্গুরের সভায় টাটাদের ফিরিয়ে আনার ব্যাপারে আশ্চর্যজনকভাবে নীরব রইলেন মোদি।
সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘অন্যায়ভাবে কৃষকের জমি নিয়ে সভা করে তাঁদের জন্য কী বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী? এদিন অন্তত বাংলার কৃষক তা বুঝতে পারেননি। রাজ্যের বিরুদ্ধে প্রকল্প রূপায়ণ না-করার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। অথচ বিভিন্ন প্রকল্পে বাংলাকে টাকা বন্ধ করে মানুষকে সমস্যায় ফেলেছেন তিনি। কিন্তু সে-কথা ‘সাধু’ প্রধানমন্ত্রী স্বীকার করেননি।’
সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘সিঙ্গুর থেকে ন্যানো কারখানা তাড়াতে তৃণমূলের সঙ্গে সমান অপরাধ বিজেপি-ও করেছিল।’ মোদির এদিনের ‘নীরবতা’ তারই স্বীকারোক্তি। ফলে, নির্বাচনের দামামা বাজালেও ‘পোস্টার বয়’-এর সভা দিয়ে সিঙ্গুরকে ইস্যু করার সুযোগ বিজেপি হাতছাড়া করল কি না, সে প্রশ্নই বেশি প্রাসঙ্গিক হয়েছে।
ভোটমুখী রাজ্যে জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরকে টার্গেট করে এগোতে চেয়েছিল গেরুয়া শিবির। তাই এদিন শিল্পায়ন নিয়ে মোদী কী বার্তা দেন সেদিক নজর ছিল বিজেপি থেকে রাজনৈতিক মহলের। সিঙ্গুরের হাজার একর জমির মধ্যে চাষযোগ্য নয়, এমন অংশে শিল্পস্থাপনের দাবি তোলে ‘সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি’ও। প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘আশা করছি, প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কোনও ইতিবাচক বক্তব্য শোনাবেন।‘ মোদীর ভাষণে টাটার নামোচ্চারণ শোনা গেল না। মোদী শিল্পায়ন নিয়ে কথা বললেও, টাটাকে আবার সিঙ্গুরে ডেকে এনে শিল্পস্থাপনের আশ্বাস দিলেন না।
আগের দিন মালদা গিয়ে অনুপ্রবেশ নিয়ে গান বেঁধেছিলেন মোদি। তাই মনে করা হয়েছিল, সিঙ্গুরে গিয়ে রবিবার ছুটির দিনে শিল্প নিয়ে জোরালো বার্তা দিয়ে আসর জমিয়ে দেবেন মোদি। কিন্তু তিনি বললেন, এরাজ্যে বিজেপি ক্ষমতায় আনার কথা। পাশাপাশি এও বললেন, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যেও শিল্প আসবে। মানুষ চাকরি পাবেন। কিন্তু তার আগে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে শিল্পায়ন সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। মোদির কথায়, ‘এ রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। কিন্তু এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে। এখানে সব কিছুতে সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে রাখা হয়েছে। এই সিন্ডিকেট ট্যাক্স এবং মাফিয়াবাদকে বিজেপিই শেষ করবে। এটাই মোদীর গ্যারান্টি।’ কিন্তু নির্দিষ্ট করে সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে কিছু বলতে শোনা যায়নি মোদিকে। ফলে আশাহত স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সব মিলিয়ে বিরোধীরা বলছেন, এদিন সিঙ্গুরের মোদির সভা ফ্লপ-শো।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder