BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

রবীন্দ্রনাথ ঠাকুর ও হাফিজ শিরাজি: দুই সভ্যতার কাব্যিক সংলাপ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:০৮ | আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:২৩
বিশ্বসাহিত্যের ইতিহাসে কিছু কবি আছেন, যাঁদের কণ্ঠস্বর ভৌগোলিক সীমা ছাড়িয়ে মানব-আত্মার গভীরে পৌঁছে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আর হাফিজ শিরাজি সেই বিরল শ্রেণির দুই প্রতিনিধি। একজন ঊনবিংশ-বিংশ শতকের বঙ্গদেশের কবি, অন্যজন চতুর্দশ শতকের পারস্যের সুফি সাধক -- তবু প্রেম, সৌন্দর্য, বিশ্ববিধাতা ও মানবজীবন সম্পর্কে তাঁদের কাব্যিক অনুসন্ধানে আশ্চর্য মিল লক্ষ্য করা যায়।

রফিক আনোয়ার:বিশ্বসাহিত্যের ইতিহাসে কিছু কবি আছেন, যাঁদের কণ্ঠস্বর ভৌগোলিক সীমা ছাড়িয়ে মানব-আত্মার গভীরে পৌঁছে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আর হাফিজ শিরাজি সেই বিরল শ্রেণির দুই প্রতিনিধি। একজন ঊনবিংশ-বিংশ শতকের বঙ্গদেশের কবি, অন্যজন চতুর্দশ শতকের পারস্যের সুফি সাধক — তবু প্রেম, সৌন্দর্য, বিশ্ববিধাতা ও মানবজীবন সম্পর্কে তাঁদের কাব্যিক অনুসন্ধানে আশ্চর্য মিল লক্ষ্য করা যায়।
হাফিজ শিরাজি (১৩১৫–১৩৯০) জন্মেছিলেন পারস্যের শিরাজ নগরে। তাঁর গজল-সমূহ পারস্য সাহিত্যকে শুধু সমৃদ্ধই করেনি; বরং সুফি দর্শনের এক গভীর কাব্যিক রূপ পেশ করে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে বেড়ে উঠেও পাশ্চাত্য ও প্রাচ্যের মধ্যে এক সেতুবন্ধন গড়ে তোলেন।
দুই কবিই নিজ নিজ সভ্যতার কেন্দ্রে অবস্থান করেও ছিলেন বিশ্বমানবের। তাঁদের সাহিত্য কোনো সংকীর্ণ জাতীয়তাবাদে আবদ্ধ নয়; বরং মানবাত্মার মুক্তির দিকেই তাঁদের দৃষ্টি নিবদ্ধ।
প্রেম মানবিক, আবার একইসঙ্গে আধ্যাত্মিকও বটে! হাফিজের কবিতায় প্রেম এক বহুমাত্রিক সত্তা। বাহ্যত তা প্রেয়সীর প্রতি আকর্ষণ মনে হলেও, সুফি পাঠে সেই প্রেম আসলে স্রষ্টার প্রতি আত্মসমর্পণ। অনন্য নির্মাণ ও সৃজন-চিত্রকল্পে হাফিজ ইন্দ্রিয় ও আধ্যাত্মিকতার ভেদরেখা ভেঙে দেন।
রবীন্দ্রনাথের প্রেমভাবনাও দ্বৈত — মানবপ্রেম ও ঈশ্বরপ্রেমের এক গভীর মেলবন্ধন। গীতাঞ্জলি-তে তিনি লিখেছেন, ঈশ্বর মানুষের মধ্যেই প্রকাশিত।
‘তুমি আছো সকলের সঙ্গে, সকলের মাঝে’ — এই উপলব্ধি রবীন্দ্রনাথকে হাফিজের খুব কাছে এনে দেয়। হাফিজের বিধাতা কোনো কঠোর বিধানদাতা নন; তিনি প্রেমিক, বন্ধু, কখনো রহস্যময় প্রিয়া। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে হাফিজ ছিলেন স্পষ্টতই বিদ্রোহী।
রবীন্দ্রনাথও প্রাতিষ্ঠানিক ধর্মের সীমাবদ্ধতা অতিক্রম করতে চেয়েছেন। তাঁর ব্রহ্মবোধ মানবিক, উদার আর নৈতিক সৌন্দর্যে পরিপূর্ণ। উভয়ের কাছেই বিশ্ববিধাতা মানে মুক্তি — ভয়ের নয়, আনন্দের।
রবীন্দ্রনাথের কবিতায় প্রকৃতি এক জীবন্ত সত্তা — আকাশ, নদী, ঋতু মানুষের অনুভূতির প্রতিধ্বনি হয়ে ওঠে। হাফিজের কবিতায়ও গোলাপ, বসন্ত, মদিরা, বাগান — সবই প্রতীক, যা পার্থিব সৌন্দর্যের আড়ালে এক চিরন্তন সত্যের ইঙ্গিত দেয়।
দু’জনেই সৌন্দর্যকে সত্যের পথ হিসেবে দেখেছেন। ভাষা ও কাব্যরীতির ক্ষেত্রে হাফিজের গজল সংক্ষিপ্ত, ঘন, প্রতীকধর্মী। এক একটি শের যেন বহুস্তর বিশিষ্ট অর্থের ভাণ্ডার। রবীন্দ্রনাথের কবিতা তুলনামূলক বিস্তৃত, সংগীতধর্মী ও ভাবপ্রবণ। তবু উভয়ের ভাষাতেই রয়েছে এক ধরনের স্বাভাবিকতা, যা পাঠককে সহজেই টেনে রাখে।
রবীন্দ্রনাথ ঠাকুর ও হাফিজ শিরাজি — দুই আলাদা সময়, দুই আলাদা ভাষা, দুই আলাদা ধর্মীয় পরিসর। তবু তাঁদের কবিতা প্রমাণ করে, মানবসত্তার প্রশ্নগুলো চিরন্তন। প্রেম, ঈশ্বর, সৌন্দর্য ও মুক্তির সন্ধান — এই বিষয়গুলোতে তাঁরা যেন একে অপরের সঙ্গে নীরব সংলাপে লিপ্ত। এই সংলাপই বিশ্বসাহিত্যের আসল শক্তি, যেখানে ভিন্নতা মিলনের পথে বাধা নয়; বরং গভীরতার উৎস।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর রাতে ঘুমোবার সময় হাফিজের দিওয়ান বা কবিতাগুচ্ছ পড়তেন। আর তাঁর মাথার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়তেন। তাই তাঁকে ‘হাফিজের হাফিজ’ বলা হত। রবি ঠাকুর নিজেও সেকথা বলেছেন। এমনকি ১৯৩২’তে ইরান সফরকালে রবীন্দ্রনাথ শিরাজ নগরীতে হাফিজের মাজারে হাজিরাও দেন। তদানীন্তন ইরানের শাসক রেজা শাহের আমন্ত্রণে রবি ঠাকুরের ওই সফর। ১৯৩২’র ১১ এপ্রিল নিজের বউমা প্রতিমা দেবীকে সঙ্গে নিয়ে বিমানযাত্রা করেন। ১৩ এপ্রিল ইরানের বন্দর শহর ‘বুশেহর’ পৌঁছন। তারপর ১৬ এপ্রিল পৌঁছে যান হাফিজের শহর শিরাজে। সেখানে তিনি ফার্সির দুই কালজয়ী কবি সাদি ও হাফিজের মাজারে হাজিরা দেন। ভল্টেয়ারের (যাঁকে সাদি নামে ডাকা হত) মতো রবি ঠাকুরও সাদি-হাফিজের ভক্ত ছিলেন। বিশেষ করে হাফিজের সঙ্গে তিনি একরকম আত্মীয়তার সম্পর্কও অনুভব করতেন। অনেকের মনেই ধারণা জন্মে, রবি ঠাকুরের ওই অনুভূতি হয়ত তাঁর লালন-পালনের জেরেই।
রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি ছিল ‘হাফিজের অনুরাগী’ হিসেবে। তিনি তাঁর বাল্যকালের সাঁঝবেলাগুলির স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেছিলেন: ‘আমি আমার মাঝরাত পর্যন্ত কাটিয়ে দিতাম স্তবগান আর হাফিজের কবিতা আবৃত্তিতে।’ হাফিজের প্রতি এই অনুরাগের স্রোত-ধারাই তাঁর ছেলে রবি ঠাকুরের মধ্যেও বয়ে যায়। ইরান সফরকালে ইস্ফাহান শহরে এক অনুষ্ঠানে রবি ঠাকুর বলেন: ‘হাফিজের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে বাবার মাধ্যমেই। বাবা আমাকে প্রায়ই হাফিজের কবিতা শোনাতেন। তা শুনে আমার মনে হত, কবিতাগুলি যেন দূর থেকে আমায় ডাক দিচ্ছে। কবি (হাফিজ) কিন্তু আমার কাছেই।’ (They seemed to me like a greeting from a faraway poet who was yet near to me)। ব্রিটিশ লাইব্রেরি’র ‘Untold Lives Blog’-তে প্রথম প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, রবি ঠাকুরের সঙ্গে হাফিজের সম্পর্ক ছিল কবিতার গণ্ডি ছাড়িয়ে। হাফিজের মাজারে হাজিরা দেওয়ার সময় রবি ঠাকুর চোখ বন্ধ করে একাকী সমাধির সামনে বসে চারণ কবিতা বলতে থাকেন: ‘এক স্পষ্ট অনুভূতি আজ আমায় পেয়ে বসেছে। যেন বহু শতাব্দীর পথ পেরিয়ে, জন্ম-মৃত্যুর বহু পরিসরসীমা পারাপার করে… এই আরেক পথিক… হাফিজের সঙ্গে তার মেলবন্ধনের খোঁজ পেয়েছে।’ (I had the distinct feeling that after a lapse of many centuries, across the span of many births and deaths … another wayfarer … had found his bond with Hafez)। এই কথাগুলি রবি ঠাকুর নিজেই লেখেন পরবর্তী কালে। ওই বছরই জুন মাসের শুরুর দিকে সফর শেষে কলকাতা যাত্রার আগে রবি ঠাকুর হাফিজের স্মরণে একটি স্তুতি-কবিতা রচনা করেন। তিনি লেখেন: “Iran, all the roses in thy garden / and all their lover birds / have acclaimed the birthday / of the poet of a far-away shore / and mingled their voices in a pair of rejoicing.… And in return I bind this wreath of my verse / on thy forehead, and I cry: Victory to Iran!”
(“ইরান! তোমার বাগিচাতে আজি হাজির হরেক গোলাপ; / জমিয়েছে ভিড় গোলাপ-প্রেমী পাখিদের দল সব; / কণ্ঠে তাদের সাগরতীরের কবিকে স্বাগত-রব; / জয়গান-সুরে সুর মিলিয়ে একাকার আজ সব…… /… প্রতিদানে রাখি মোর কবিতার গোলাপগুঞ্চা খানি; / তব ললাটের ‘পরে; আর হাঁকাই- হোক ইরান জয়ী।”
(আমি কবিগুরুর ওই কবিতাটি অনেক খুঁজেও পাইনি। তাই ইংরেজি ট্রান্সলেশনকে সামনে রেখে একটু কবিতাচ্ছলে লাইনগুলোকে তুলে ধরার অতি-দুর্বল এক প্রয়াস চালিয়েছি মাত্র। ভুল-ত্রুটি মাফ করবেন)।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder