বিজেপির পরিবর্তন যাত্রায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে তারা জনসংযোগ কর্মসূচি হিসেবে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে।পরিবর্তন যাত্রা-এই কর্মসূচিটি ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।রাজ্যজুড়ে ৫,০০০ কিলোমিটার পথ পাড়ি, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পাড়ি দেবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতি, কর্মসংস্থান, নারী নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরাই এই যাত্রার মূল উদ্দেশ্য।রাজ্যটিকে কয়েকটি সাংগঠনিক ভাগে ভাগ করে ৯টি সমান্তরাল রথ বা যাত্রার মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে ৬৩টি বড় জনসভা এবং ২৮২টি ছোট সভার পরিকল্পনা রয়েছে তাদের।
বিজেপির এই যাত্রায় কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতারা যেমন অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, নীতিন নবীন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের নেতারা অংশগ্রহণ করছেন।এই যাত্রা আগামী ১৪ মার্চ২০২৬ শেষ হওয়ার কথা এবং ১৫ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। এই যাত্রা চলাকালীন বিভিন্ন স্থানে জনসভা এবং পথসভার মাধ্যমে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি কোচবিহারে রথ ভাঙচুরের মতো কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনার অভিযোগও সামনে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলী বিধানসভায় এই রাত এলে সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকে বেশ কিছু কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।




















































































































