BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব

প্রকাশিত: ২০ মে ২০২৬, সকাল ১১:৩৪ | আপডেট: ২৩ মে ২০২৬, সকাল ১১:৩৯

ড. রমজান আলি: আসামের শিলচর স্টেশনের নামকরণ এখনো ‘ভাষা শহীদ স্টেশন’ হয়নি। দাবি অব্যাহত। যদিও সরকারি চাপে সেই দাবি কোথায় যেন ম্লান হয়ে এসেছে। রাজীবদা এখনো হাল ছাড়েননি। তার সঙ্গীসাথীরা অনেকেই তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু দাবি? ১৯ শে মে প্রাক-পটভূমি ও ব্রিটিশ আমলে আসাম সীমান্ত ছিল অহোম, চুতিয়া, কামতা, কাছাড় ইত্যাদি ক্ষুদ্র রাজ্যের সমাবেশ। ১৮২৬ সালে ব্রিটিশ যখন তা দখল করে, তখন কাছাড় স্বতন্ত্রই ছিল। ১৮৭৪ সালে শিলংকে রাজধানী করে গারো, খাসিয়া, জয়ন্তিয়া ও ব্রহ্মপুত্র উপত্যকার পাঁচ জেলা নিয়ে গঠন করা হয় আসাম। ‘অহোম’ শব্দ থেকে আসাম, নাকি ‘আস্ সাম’ শব্দ, যার অর্থ কী সুন্দর বা কী অপূর্ব থেকে এই নামকরণ হয়েছিল কিনা, তা নিয়ে বিতর্ক আছে। আর এদিকে ১৮৩২ সালে অধিকৃত কাছাড় ঢাকা প্রেসিডেন্সি থেকে শাসিত হত। তাকে আসামের সঙ্গে যুক্ত করা হল। শ্রীহট্ট, কাছাড়, গোয়ালপাড়া নিয়ে বৃহত্তর আসামকে দুটি উপত্যকায় ভাগ করা হয় – সুরমা উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকা। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় (দেশবিভাগের সময়) শ্রীহট্টের করিমগঞ্জ মহকুমার সাড়ে তিন থানা কাছাড় সীমান্তে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং কাছাড় জেলার একটি মহকুমা বলে গণ্য হয়। আজ বরাক উপত্যকা গঠিত হয়েছে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে। আর শ্রীহট্ট চলে গেল পূর্ব পাকিস্তানে বিভাজনকে কেন্দ্র করে শুরু হল বাঙালির ট্র্যাজেডি।

আরও পড়ুন:

আসামে অসমীয় না বাঙালি, কাদের সংখ্যা বেশি? স্বাধীনতার আগে ১৯৩১ সালের জনগণনা অনুযায়ী সুরমা উপত্যকায় বাঙালি ছিল ২৮ লক্ষ ৪৮ হাজার ৪৫৪ জন, আর অসমীয়ার সংখ্যা মাত্র ৩,৬৯২ জন। ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি ১১ লক্ষ ৫ হাজার ৫৮১ জন, আর অসমীয়া ১৯ লক্ষ ৭৮ হাজার ৮২৩ জন। মোটের হিসাবে বাঙালিই বেশি। দেশ বিভাগকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের অনেক বাঙালিই আসামে আশ্রয় নিতে বাধ্য হল। বাঙালির সংখ্যা আরও বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক; কিন্তু ১৯৫১ সালের আসামের সেন্সস রিপোর্টে একটা ‘বায়োলজিক্যাল মিরাকল’ ঘটে যায়। বৃদ্ধির সূত্রে বাঙালির সংখ্যা যেখানে প্রায় ৪০ লক্ষ হওয়ার কথা, সেখানে কমিয়ে দেখানো হল ১৭ লক্ষ; আর অসমিয়ার সংখ্যা যেখানে হওয়া উচিত ২০ লক্ষ, তা বাড়িয়ে দেখানো হল ৪৯ লক্ষ। পরিকল্পিতভাবে বাঙালিদের দ্বিতীয় নাগরিক বানানো হল। দেশ বিভাগের ২৫ দিন আগে গৌহাটির নারায়ণী হেণ্ডিক ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক সভায় তিনি ঘোষণা করলেন আসম হল ‘হোমল্যাণ্ড অফ দি ট্রাইবস্ এণ্ড রেস্’। বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপাল তার ভাষণে বললেন,  “দি নেটিভ অফ আসাম আর নাও মাস্টারস্ অফ দেয়ার ওন হাউস।’ অস্তিত্বের সংকটে পড়ে বাঙালিরা মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর কাছে গেলে তিনি বললেন, “আসাম ইজ ফর আসামিজ”। ১৯৫৪ সালে গোয়ালপাড়ায় বঙ্গাল খেদা’ আন্দোলন ঘোষিত হলে শুরু হয় নারকীয় তাণ্ডব, দাঙ্গা। বাঙালিরা অসমীয়াকে আসামের সরকারী ভাষা হিসাবে মেনে নিল; কিন্তু তাদের দাবি বাঙালির সংখ্যা কম নয়, তাই বাংলা হোক দ্বিতীয় ভাষা।

আরও পড়ুন:

১৯৫৭ সালের নির্বাচনে কাছাড়ের বদরপুর থেকে বিমলা প্রসাদ চালিহাকে ভোট দিয়ে বাঙালিরা বিধানসভায় পাঠালে তিনি মুখ্যমন্ত্রী হলেন; কিন্তু বাংলাভাষা ও বাঙালিদের জন্য কিছু করলেন না। শুরু হল বাংলাভাষা ও বাঙালিদের জন্য আন্দোলন। ১৮ই মে যেদিন ম্যাট্রিক পরীক্ষা শেষ হল, সেদিন শিলচর শহরে অন্তত ১০ হাজার ছাত্র-ছাত্রী মশাল মিছিল বের করল। ভাষা আন্দোলনে হাইলাকান্দিও পিছিয়ে ছিল না। পুরোভাগে ছিলেন আব্দুর রহমান চৌধুরী, কেশবচন্দ্র চক্রবর্তী, হরিদাস দেব, রথীন্দ্রকুমার সেন, নৃপেন্দ্র চৌধুরী প্রমুখ নেতৃত্ব। চারদিন গ্রাম পরিক্রমার পর পদযাত্রীরা ফিরে আসেন। মাত্র সাড়ে তিন মাসের সংগঠন প্রায় ৫০ হাজার সত্যাগ্রহীকে নিয়ে ১৯শে মে কাছাড়ের সরকারি অফিস ও রেলপথে ঝাঁপিয়ে পড়েছিল। এক সপ্তাহ আগে থেকেই রাজপথে সেনাদের রুট মার্চ শুরু হয়েছিল। কিন্তু কাছাড়ের ছাত্র-যুবদের ভয় দেখাতে পারেনি। একদিন আগে ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে প্রায় ১০ হাজার ছাত্র-যুব মশাল মিছিলে অংশ গ্রহণ করে। এই ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক ছিলেন গান্ধীবাদী সত্যাগ্রহী পরিতোষ পালচৌধুরী। তিনি তখন অন্তরালে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। রাত্রি ১২ টার পর থেকেই শিলচর স্টেশনে রেললাইনে বসার নির্দেশ এল।

আরও পড়ুন:

মেয়েদের মধ্যে এই আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন আলো পালচৌধুরী। সত্যাগ্রহীরা গিয়ে দেখলেন, তার আগেই পুলিশ-সেনা স্টেশন ঘিরে রেখেছে। ব্যারিকেড ভাঙ্গার দায়িত্ব নিলেন পরিতোষ বাবুর স্ত্রী আলো। মেয়েদের দ্বারা অসম সেনা পরাস্ত হল। ১৯মে সকাল থেকেই হাজার হাজার মা-বোন ঘর থেকে বের হয়ে আন্দোলনে অংশ নিলেন। সাড়ে পাঁচ হাজার মেয়ে ভলান্টিয়ার ছিলেন। কোন আন্দোলনে মেয়েদের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে দেখা যায়নি। নির্দেশ এল, পুলিশ-সেনাদের উপর যেন কোন প্রকার হামলা না হয়। শান্তিপূর্ণ অবস্থানই চলছিল। ঘড়িতে তখন ২.৪৫ মিনিট। হঠাৎ করে সত্যাগ্রহীদের ধরে নিয়ে যাওয়া একটি গাড়ির ইঞ্জিনে আগুন লাগলে, আঁতকে উঠে একজন সেনাকর্তা মুখ দিয়ে উচ্চারণ করেন ‘ফায়ার’। সেনারা ভাবল, তাদেরকে গুলি করার নির্দেশ দেওয়া হল। শুরু হল গুলিবর্ষণ। মাতৃভাষার মর্যাদার লড়াইয়ে শহিদ হলেন কমলা ভট্টাচার্য (বাংলাভাষা অন্দোলনের প্রথম মহিলা শহিদ)। এরপর একে একে শচীন্দ্র পাল, হীতেশ বিশ্বাস, সুকোমল পুরকায়স্থ, কুমুদ দেব, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, বীরেন্দ্র সূত্রধর, তরণী দেবনাথ, সুনীল সরকার প্রমুখ। আহত হলেন অনেক বাংলা ভাষাপ্রেমী মানুষ। ঈদানীং বিভিন্ন প্রদেশ জুড়ে  বাংলা ভাষাভাষী মানুষেরাই আজও বেশি আক্রান্ত, বেশি দুর্দশাগ্রস্ত। গণ সংগ্রামের একটা পটভূমি তৈরি হচ্ছে সর্বত্রই। বলা যেতে পারে, বর্শাফলক স্নান করছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder