দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত

দৈনিক জনকণ্ঠ ডেস্ক:
যাকে নিয়ে জল্পনা ছিল-এটাই তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ কিনা,তাঁর ব্যাটই কিনা জ্বলে উঠলো রবিবার। তবে লর্ডসের মাটিতে দুর্দান্ত লড়াই করেও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তীরে এসে তরী ডুবল ভারতীয় দলের। জমে উঠেছিল সিরিজ নির্ণায়ক ম্যাচটি। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বেন ডাকেট, জেকব বেথোল ,জো রুট ও জস বাটলারের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভারতের সামনে রানের পাহাড় খাড়া করে ইংল্যান্ড। ৩৮৮ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা ভালো হলেও শেষের দিকের ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। ফলে ব্যর্থ হয়ে গেল রোহিত শর্মার দুর্দান্ত শতরান। সাথে ছিল অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির দুর্ধর্ষ ব্যাটিং। মূলত এদের ব্যাটেই লড়াই করেছিল ভারতীয় দল। দিনশেষে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে ট্রফি জয়ের স্বাদ পেল স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষে তিন উইকেট হারিয়ে ৩৮৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৬০ রান সংগ্রহ করে ফলে স্বাগতিক ইংল্যান্ড ম্যাচটি সাতাশ রানে জিতে সিরিজের ট্রফি ঘরে তোলে। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করে বেন ডাকেট (১৪১) ,জেকব বেথেল ( ৯১), জো রুট ( ৭৪) ও জস বাটলারের (৪১) রান করে অপরাজিত থাকেন। বল হাতে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে স্যাম কারান নিয়েছে গুরুত্বপূর্ণ চারটি উইকেট। অন্যদিকে ভারতের হয়ে সিরিজের শেষ ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করে রোহিত শর্মা (১৩৮), অধিনায়ক শুভমান গিল (৭৭) ও বিরাট কোহলি (৭৪)। বল হাতে এদিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে তেমন কেউ ভালো কিছু করতে পারেনি। প্রসিথ কৃষ্ণা বল হাতে নিয়েছেন দুটি উইকেট। ম্যাচের সেরা জেকব বেথেল। সিরিজের সেরা খেলোয়াড় জো রুট। সিরিজের ফলাফল স্বাগতিক ইংল্যান্ড ২-১ ভারত।





















































































































