জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং

নিজস্ব প্রতিনিধি – আব্দুল রাহাজ
বৃষ্টিভেজা পড়ন্ত বিকেলে। কলকাতা ময়দান সংলগ্ন স্টেডিয়ামে জমে উঠেছে এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। তবে তিন প্রধানের জয়ের দাপট দিয়ে এবারের ঘরোয়া লিগ শুরু হলেও আস্তে আস্তে ম্যাচ যত এগিয়ে যাচ্ছে। তার সাথে তাল মিলিয়ে ছোট দলগুলি যেন নিজেদের চেনা ছন্দে ফিরে। বড় দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করছে প্রতিটি ম্যাচে। যা দেখছে মাঠে আসা আগত দর্শকরা অবাক চোখে। ময়দানের তিন প্রধানের জয়ের দাপট যেভাবে শুরু হয়েছিল এবারের আসরে। ঠিক যেন আস্তে আস্তে সেটা ছোট দলের কাছে একটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়ে উঠছে যখনই তারা মুখোমুখি হচ্ছে। ময়দানের দর্শকরা দেখেছে একেবারে অঘটন। এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে। শনিবার আরও একটি ম্যাচ দেখতে চলেছে সাদা কালো ব্রিগেডের সমর্থকরা। এমনিতে এবারের লিগে বেশ জয়ের ছন্দে সাদাকালো ব্রিগেড।
এই ম্যাচে খেলতে নামার আগে পুলিশ অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ চলাকালীন ম্যাচটি বাতিল হয়ে বড় ধাক্কা খায় দলটি। এবার নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা পুলিশের বিপক্ষে মাঠে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচ যত এগিয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের চিত্রপট প্রতি ম্যাচের শেষে পরিবর্তন হচ্ছে। তবুও নিজেদের গ্রুপে সাদা কালো ব্রিগেড শীর্ষস্থান দখল করে রেখেছে। অন্যদিকে দারুন ছন্দে ক্যালকাটা পুলিশ। ক্যালকাটা পুলিশ এবারের আসরের শুরুটা ড্র দিয়ে হলেও একেবারে শেষ দুটি ম্যাচে তারাও পরপর ম্যাচ জিতে জয়ের ছন্দে অন্যদিকে সাদাকালো ব্রিগেডের তরুণ তুর্কিরা চাইবে জয়ের ছন্দকে বজায় রেখে জয়ের সরণীতে ফিরে ক্লাবের নতুন সভাপতি সহ সমর্থকদের জয়ের উপহার দিতে। এই ম্যাচের আগে অতীতে যখন দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটি ড্র এর মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল। তাই দুটি দলের কাছে সুযোগ এসেছে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে একেবারে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটাকে আরও শক্ত করার। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়।






































































































