BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

পাহাড় রক্ষা মানে ভবিষ্যৎ রক্ষা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ১১:১৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ১১:১৩

সামিমা খাতুন

আরও পড়ুন:

পাহাড়ের গায়ে আঁকিবুঁকি কেটে আছে সবুজের সমারোহ। আর সেই সবুজের বুক চিরে নেমে এসেছে অবিরাম পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের বুকে আমার হারিয়ে যেতে নেই কোনো মানা। মহান প্রভুর সৃষ্টি পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে অনুপম মনোরম সৌন্দর্য। প্রকৃতিকে আরো বেশি অপরূপ করে তোলে পাহাড়ের সৌন্দর্য, কোথাও যেন মিশে যেতে ইচ্ছে করে। পাহাড় মানেই শান্তি, প্রকৃতি আর সৌন্দর্যের মিলনক্ষেত্র। উঁচু-নিচু টিলা, সবুজে ঘেরা বন-জঙ্গল, পাখির ডাক আর পাহাড়ি ঝর্নার কলকল শব্দ – সব মিলিয়ে পাহাড়ের বুকজুড়ে যেন প্রকৃতি নিজেই আপন সৃষ্টির রঙে রাঙিয়ে তুলেছে। তাই ভ্রমণ-পিপাসু মন বলে:
“বদ্ধ ঘরে বার বার না মরে / একবার পাহাড় থেকে ঘুরে যেও।”
কিন্তু আজকের দিনে সেই রঙ যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। মানুষ নিজের স্বার্থে, ভোগের আশায় পাহাড়কে ধ্বংস করছে অজান্তেই, বা হয়ত জেনে-বুঝেই। পাহাড় আসলে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এটি শুধু সৌন্দর্যের আধার নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অপরিহার্য উপাদান। পর্বতগুলো ভূমির ওপরে ও ভূমির গভীরে বিস্তৃত হয়ে পেরেকের মতো ভূপৃষ্ঠের বিভিন্ন প্লেটকে দৃঢ়ভাবে আটকে ধরে রাখে। পর্বতগুলো দৃঢ়ভাবে ধরে রাখার বৈশিষ্ট্যই ভূপৃষ্ঠের ওপরের স্তরের ভূকম্পন প্রতিরোধ করে অনেকাংশেই। সুতরাং বলা যায়, পর্বতমালা হচ্ছে পৃথিবীর জন্য বিশাল এক রক্ষাকবচ। অথচ ওই রক্ষাকবচকেই মানুষ নানাভাবে তছরুপ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। পাহাড়গুলোর রক্ষণাবেক্ষণ না করে বরং পাহাড় কেটে সমতল বানাচ্ছে। পাহাড়ের জীব-বৈচিত্র্য ধ্বংস করছে মানুষ। বিভিন্নভাবে মানুষ পাহাড়ের ওপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে যুগ যুগ ধরে। পাহাড় থেকে নদীর উৎপত্তি, পাহাড়ের গাছপালা থেকে অক্সিজেন, আবার পাহাড় অনেক জীব-জন্তু ও পশু-পাখির আশ্রয়স্থল। পাহাড়ের সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করেন না – এমন মানুষ খুব রেয়ার। আমাদের এই দূরপাল্লার শহরের ভারি জীবন থেকে কিছুটা স্বস্থি আনতে অবসর পেলে আমরা বেড়িয়ে পড়ি পাহাড়-বিলাসে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যেন এক অন্যরকম ভাললাগা কাজ করে আমাদের প্রত্যকের। কিন্তু মানুষ যখন সেখানে গিয়ে পাথর কাটে, মাটি খোঁড়ে, গাছ কেটে ফেলে, তখন সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন:

What Mountains Provide and Why They Need Protection - EcoWatch
পাহাড়ি এলাকায় ক্রমে বেড়ে চলেছে ‘ট্যুরিস্ট স্পট’ তৈরি করার ধুম। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যকে টিকিয়ে রাখার দায়িত্ব তারা নেয় না। বরং, পাহাড় কেটে রাস্তা বানানো, বিলাসবহুল বাড়ি বা আবাসন নির্মাণ, বাজার ও হোটেল গড়ে তোলা – সব কিছুতেই প্রকৃতি হারাচ্ছে তার অস্মিতা ও নিজস্বতা। পাহাড়ের বুক চিরে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল। ফলে ধীরে ধীরে সেই পাহাড় দুর্বল হয়ে পড়ছে।
গাছগাছালি কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। বনভূমি দ্রুত কমে যাচ্ছে। ফলে প্রাণীজগৎ হারাচ্ছে তাদের আশ্রয়। যার কারণে প্রাণীরা লোকালয়ে প্রবেশ করছে। গাছ না থাকায় মাটির ওপরের স্তর ঢিলে হয়ে যাচ্ছে। ফলে বর্ষার মরশুমে দেখা দিচ্ছে পাহাড়ে ধস। পাহাড় ভাঙছে, রাস্তায় তৈরি হচ্ছে ফাটল, নদীগুলি কাদা ও পাথরে ভরে যাচ্ছে। এটি শুধু প্রকৃতির ক্ষতি নয়, মানুষের জীবনেও নিয়ে আসছে ভয়াবহ বিপদ।
দার্জিলিং, সিকিম বা মেঘালয়ের মতো পাহাড়ি অঞ্চল এক সময় ছিল সবুজে ঘেরা মনমুগ্ধকর স্বর্গরাজ্য। কিন্তু আজ সেখানে দেখা যায় পাহাড়ের গায়ে দালান-কোটা, গাড়ির ধোঁয়া, প্লাস্টিকের স্তূপ আর দেদার শব্দ দূষণ। মানুষের অসচেতনতা প্রকৃতিকে যেন নিঃশব্দে হত্যা করছে।
প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয় নিজের মতো করে। পাহাড় কেটে বসতি গড়ার ফলেই আমরা দেখছি বারবার ভূমিধসের ঘটনা, হঠাৎ বৃষ্টিপাত, রাস্তা ভেঙে যাওয়া কিংবা পাহাড়ি ঝর্নার বন্যা। অতি বর্ষণে পাহাড়ে ধস নেমে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটছে। পাহাড়ে ধস নামে মূলত বর্ষাকালে। এর নেপথ্য কারণ প্রকৃতির সঙ্গে অবহেলা। প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে গিয়ে যখন মানুষকে আঘাত করে, তখন আমরা তাকে ‘দুর্যোগ’ বলি। কিন্তু আসলে এটি আমাদেরই তৈরি ম্যানমেড বিপর্যয়।

আরও পড়ুন:

Use, sustain and protect - taking responsibility
এমতাবস্থায় আমাদের করণীয় হল- দেশের সব ন্যাড়া পাহাড়কে সবুজে মুড়ে দেওয়া। পাহাড়ের জন্য পরিবেশ-বান্ধব বনায়ন গড়ে পাহাড়গুলোকে পুনরায় সতেজ করে তোলা। এর সঙ্গে অবশ্যই পাহাড় কাটা বন্ধ করতে হবে। উন্নয়নমূলক কাজের জন্য পাহাড় কাটতে হলে অর্থাৎ রাস্তাঘাট নির্মাণ করতে হলে, অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা করতে হবে। পাশাপাশি ঝিরি-ঝরনাগুলোর গতিপথও ঠিক রাখতে হবে, তবেই পাহাড়-ধস রোধ করা সম্ভব। নচেৎ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাহাড় নামক এই পেরেকগুলো ধ্বংস হয়ে যাবে অচিরেই। আর তাতে পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে যাবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই হতে পারে বড় পরিবর্তনের সূচনা। সরকার ও স্থানীয় প্রশাসনকে আরো বেশি সচেতন হবে, তার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

আরও পড়ুন:

What Mountains Provide and Why They Need Protection - EcoWatch
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পরিবেশ সচেতনতার পাঠ দিতে হবে শিশুদের। যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে, প্রকৃতি ধ্বংস মানে নিজেদেরই ধ্বংস ডেকে আনা। গণমাধ্যম, সমাজ মাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ – সবাই মিলে যদি এই বার্তা ছড়িয়ে দেয় যে, পাহাড় আমাদের মূল্যবান সম্পদ। তবে একদিন আমরা আবার দেখতে পাব সবুজের দ্বীপের দেশ, সেই নির্মল বাতাস, সেই পাখির কূজন।পাহাড় আমাদের শেখায় শান্ত থাকতে এবং দৃঢ় হতে। অথচ আমরা নিজেদের উন্নয়নের নামে সেই শান্তিকে নষ্ট করছি। উন্নয়ন দরকার, কিন্তু সেটি যেন প্রকৃতিকে ধ্বংস না করে; বরং তার সঙ্গে সহাবস্থানে থাকে। সব মিলিয়ে বলতে হয়, পাহাড়-পর্বত আমাদের জন্য মহান প্রভুর দেওয়া বিশেষ প্রাকৃতিক আশীর্বাদ, যা টিকিয়ে রাখার দায়িত্ব সবার ওপরেই কমবেশি বর্তায়।
কারণ, পাহাড় শুধু প্রকৃতিরই নয়, মানুষের আত্মার শান্তির প্রতীক। এখনই আমরা সচেতন না হলে অনতি বিলম্বে প্রকৃতি তার সব সহনশক্তি হারাবে। তখন আমরা শুধু হারানো পাহাড়ের গল্পই শুনব, কিন্তু দেখতে পাব না আর কোনো সবুজের ছোঁয়া।

আরও পড়ুন:

 

পাহাড়ি এলাকায় ক্রমে বেড়ে চলেছে ‘ট্যুরিস্ট স্পট’ তৈরি করার ধুম। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যকে টিকিয়ে রাখার দায়িত্ব তারা নেয় না। বরং, পাহাড় কেটে রাস্তা বানানো, বিলাসবহুল বাড়ি বা আবাসন নির্মাণ, বাজার ও হোটেল গড়ে তোলা – সব কিছুতেই প্রকৃতি হারাচ্ছে তার অস্মিতা ও নিজস্বতা। পাহাড়ের বুক চিরে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল। ফলে ধীরে ধীরে সেই পাহাড় দুর্বল হয়ে পড়ছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder