BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

এসআইআর নিয়ে দ্বন্দ্ব, বিতর্ক ও রাজনীতির অভিঘাত

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৫

মনিরুল ইসলাম তপন

আরও পড়ুন:

ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) ভারতের নির্বাচনী ব্যবস্থার এক পুরনো, স্বাভাবিক, রুটিন প্রক্রিয়া। এই তালিকা আপডেট করা হয়। নতুন ভোটার যুক্ত হয়, মৃতদের নাম বাদ পড়ে, পরিবর্তিত ঠিকানার সংশোধন হয়। মোট কথা, আগেও এসআইআর হয়েছে, কিন্তু তখন এটি ছিল নিছক নির্বাচন কমিশনের রুটিন কাজ। এবারই প্রথম এসআইআর-কে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে, ‘অনুপ্রবেশকারী’আতঙ্ককে বড় করে দেখানো হয়েছে এবং ভোটের আগে এটিকে বড়সড় প্রচারের ইস্যু বানানো হয়েছে। এ কারণেই উত্তেজনা আকাশছোঁয়া।

আরও পড়ুন:

এই প্রশাসনিক কাজটি ইতিপূর্বে কখনোই দেশে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেনি। কিন্তু এ বছর চিত্র সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ করে Special Intensive Revision বা এসআইআর নামের বর্ধিত, ব্যয়বহুল ও ব্যাপক নজরদারিমূলক অপারেশন জুড়ে দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন জেগেছে, এটা কি কেবল ভোটার তালিকা পরিশুদ্ধ করার কাজ, নাকি এর অন্তরালে রয়েছে আরও বড় রাজনৈতিক খেলা?

আরও পড়ুন:

প্রথমত, রুটিন ভোটার তালিকা সংশোধন ও এসআইআর এই দুটির মধ্যে পার্থক্য গভীর। তালিকা সংশোধন সাধারণ প্রশাসনিক কাজ, কিন্তু এসআইআর–এর ক্ষেত্রে সেই কাজকে অস্বাভাবিকভাবে বৃহৎ, কঠোর ও নজরদারিমূলক করা হয়েছে। বাড়ি বাড়ি ভিজিট, সন্দেহভাজন নাগরিকদের তালিকা তৈরি, নথিপত্র খুঁটিয়ে দেখা — এসব যোগ হওয়ায় এটি আর ‘রিভিশন’নয়; বরং নাগরিকদের পরিচয় যাচাইয়ে বড়সড় তদন্তের অভিযান। স্বাভাবিক ভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে — এটা কি শুধুই ভোটার তালিকা সংশোধন, নাকি নাগরিকত্ব নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা?

আরও পড়ুন:

দ্বিতীয়ত, এসআইআর–এর কর্মক্ষমতা নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। বিহারের উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, বিপুল সরকারি অর্থ ব্যয় করে, হাজার হাজার কর্মীকে কাজে লাগিয়ে যতটা ঢাকঢোল পিটিয়ে এসআইআর চালানো হল, ফলস্বরূপ ধরা পড়ল মাত্র ৮০ জন সন্দেহভাজন। তিনজন রোহিঙ্গা, ছিয়াত্তর জন কথিত অনুপ্রবেশকারী। এটাই নাকি সেই “বিপদ”, যাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়া হল!

আরও পড়ুন:

তৃতীয়ত, এসআইআর–এর সময়কাল এবং রাজনৈতিক প্রভাব এই বিতর্ককে আরও ঘনীভূত করছে। যদি মূল লক্ষ্য সত্যিই মৃত ভোটার বা ভুয়ো নাম বাদ দেওয়া হয়, তবে কেন ১২টি গুরুত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে শিগগিরই নির্বাচন, সেখানেই এর অস্বাভাবিক তৎপরতা? বিরোধী দলগুলির অভিযোগ, এটি ভোটের আগে পরিচিত “অনুপ্রবেশকারী” তত্ত্বকে সামনে এনে জনগণের মধ্যে ভয় তৈরি করা, বিভাজন ঘটানো এবং শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট রাজনৈতিক শিবিরের ভোটব্যাঙ্ক পাকাপোক্ত করার অপচেষ্টা। “মানুষকে ভয় দেখাও, নিজে রক্ষাকর্তা সাজো”— এই কৌশলই যেন এসআইআর–এর নেপথ্যে মূল সুর।

আরও পড়ুন:

চতুর্থত, সুপ্রিম কোর্ট একাধিকবার নির্বাচন কমিশনকে সতর্ক, তিরষ্কার ও প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনকে বলা হয়েছে, “প্রক্রিয়াজাত স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”বিরোধী শিবির আরও সরাসরি অভিযোগ তুলেছে —“কমিশন এখন বিজেপির বি-টিম।”তবে এত বড় বিতর্কের মধ্যেও বিজেপি একবারও এসআইআর–এর সমালোচনা করেনি। কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এসআইআর–এর কাঠামো ও বাস্তবায়ন বিজেপির নির্বাচনী স্বার্থে সহায়ক হয়, তবে শাসকদলের নীরব সমর্থনই স্বাভাবিক। ফলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে।

আরও পড়ুন:

পঞ্চমত, রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের শরিকরা ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে ভোট চুরির গুরুতর অভিযোগ করেছেন। অভিযোগ — ইভিএম, ভোট গণনা, ভোটার তালিকা — সব ক্ষেত্রেই কারচুপি, গরমিল ও অনিয়মের ছাপ রয়েছে। এমন বিস্ফোরক অভিযোগের তদন্ত করার কথা নির্বাচন কমিশনের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কমিশন উল্টে অভিযোগকারী নেতাদেরকেই ক্ষমা চাইতে বলছে বা হলফনামা দিতে চাপ দিচ্ছে। এভাবে কি গণতান্ত্রিক স্বর দমন করা হচ্ছে?

আরও পড়ুন:

সারকথা হল, এসআইআর আতঙ্কের কারণ নয়, তবে নাগরিকদের সচেতন থাকাও জরুরি। ইতিমধ্যে অনেক মানুষ আতঙ্কে প্রাণ দিয়েছেন বা প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় সকল নাগরিকের দায়িত্ব হল, নিজের নথিপত্র ঠিক রাখা। প্রশাসনিক স্বচ্ছতা দাবি করা। ভুলভাবে “সন্দেহভাজন” করা হলে তৎক্ষণাৎ আপত্তি জানানো। আইন আমাদের সে অধিকার দিয়েছে। গণতন্ত্রে সবচেয়ে বড় শক্তি নাগরিকদের সচেতনতা। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হতে পারে, কিন্তু নাগরিকের সতর্ক দৃষ্টি সেই অশুভ প্রয়াসকে ব্যর্থ করতে পারে। এসআইআর নিয়ে বিতর্ক তাই শুধু তালিকা সংশোধনের প্রশ্ন নয়, এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের অগ্নিপরীক্ষাও।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder