BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়?

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১১:১৬ | আপডেট: ১৫ মে ২০২৬, রাত ১০:০৪
এ নিয়ে অনেক গল্প, অনেক লোককথা, অনেক মিথ ছড়িয়ে আছে সারা বিশ্বে। তবে সাধারণত তিনটি মুখ্য ব্যাপারে আলোচনা হয় সর্বত্র। অনেকে মনে করেন ৪৯৬ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস হিসেবে প্রথম ঘোষণা করেন পোপ প্রথম জুলিয়াস।

সৈয়দ রেজাউল করিম: ভালবাসার আবার দিন কী? ভালবাসা কি সময়-ক্ষণের বাধ্যবাধকতা মেনে চলে? তাহলে ১৪ই ফেব্রুয়ারির এই নির্দিষ্ট দিনটি কেন ভালবাসা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে আসছে বছরের পর বছর ধরে? কী কারণ আছে তার পিছনে?
এ নিয়ে অনেক গল্প, অনেক লোককথা, অনেক মিথ ছড়িয়ে আছে সারা বিশ্বে। তবে সাধারণত তিনটি মুখ্য ব্যাপারে আলোচনা হয় সর্বত্র। অনেকে মনে করেন ৪৯৬ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস হিসেবে প্রথম ঘোষণা করেন পোপ প্রথম জুলিয়াস।
কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন তিনি হঠাৎ ঘোষণা করতে গেলেন এই বিশেষ দিনটি? কে ছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনস, যার নামে উদ্বুদ্ধ হয়ে তিনি ঘোষণা করে ছিলেন তাঁর নাম? সে কথা জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক শতক।
সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন ক্রিশ্চিয়ান পাদরি এবং ধর্ম প্রচারক। তিনি ছিলেন একজন সদালাপী সম্ভ্রান্ত ঘরের মহিলা। শিশুদের প্রতি তার ভালবাসা ছিল অগাধ, অকৃত্রিম। শিশুরাও তাকে প্রাণের অধিক ভালবাসত। শুধু তাই নয়, সেবা ও চিকিৎসায় তার হাত-যশ ছিল খুব। এর জন্য খুব নাম-ডাক ছিল তাঁর।
সে সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস। তিনি ব্যক্তিগতভাবে সেন্ট ভ্যালেন্টাইনকে না চিনলেও তার যশের কথা কানে পৌঁছেছিল। এরকম এক মহিলা তার দরবারে স্থান পেলে তাঁর মর্যাদা যে অনেক বেড়ে যাবে, একথা অবগত ছিলেন তিনি। তবে সেন্ট ভ্যালেন্টাইন্সের এই খ্রিস্টধর্ম প্রচার তিনি ভাল চোখে দেখেননি। কারণ, রোমবাসীর মতো তিনিও দেব-দেবীতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি সেন্ট ভ্যালেন্টাইনসকে তাদের ধর্ম গ্রহণ করার জন্য আবেদন করলেন।
ক্রিশ্চিয়ান ধর্মের প্রতি সেন্ট ভ্যালেন্টাইনস এতটাই নিমজ্জিত ছিলেন, এতটাই অনুরক্ত ছিলেন যে, তিনি এক কথায় প্রত্যাখ্যান করলেন রাজার প্রস্তাব। সম্ভ্রমের সাথে ফিরিয়ে দিলেন তাঁর আবেদন, তাঁর অনুরোধ।

আরও পড়ুন:

এতে খুব চটে গেলেন সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস। হিংসার বশবর্তী হয়ে তিনি তাকে ধরে আনলেন। রেখে দিলেন কারাগারে, যদি তার সুমতি হয়।
সেন্ট ভ্যালেন্টাইনসের মনে ভরা ছিল গভীর স্নেহ ভালবাসা। ফুলের মতো ছিল তার সৌরভ। কিছুদিনের মধ্যেই তার গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে আসত তাকে দেখতে। কিন্তু তারা তাকে দেখতে পেত না। বাইরে দেখা দেওয়ারও হুকুম ছিল না তাঁর। কারার অন্তরালে থাকতে হত তাঁকে। তাতে কিছু যেত আসত না শিশু-কিশোরদের। তারা তাদের ভালবাসার কথা জানিয়ে চিঠি লিখত। সেই চিঠি জানালা দিয়ে ফেলে দিত জেলের ভিতরে। সেন্ট ভ্যালেন্টাইনস তাদের সব চিঠিগুলো পড়তেন। তাদের প্রতি গভীর ভালবাসায় আপ্লুত হতেন। চিঠিতে পাঠিয়ে দিতেন তাঁর বার্তা।
কথিত আছে, সেন্ট ভ্যালেন্টাইনসের সঙ্গে জেলরের এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। উপলক্ষ ছিল তাঁর মেয়ে, যে ছিল জন্মান্ধ। মেয়েটি প্রায় প্রতিদিন যেত সেন্ট ভ্যালেন্টাইনসের কাছে। তাঁর সাথে প্রাণ খুলে কথা বলত। তাঁর দেওয়া ওষুধ খেত। তাঁর আন্তরিক সেবা, শুশ্রুষা এবং ঐশ্বরিক ক্ষমতার বলে একদিন সুস্থ হয়ে উঠল মেয়েটি। তার অন্ধত্ব গেল ঘুচে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। তাই সেন্ট ভ্যালেন্টাইনসের সান্নিধ্য পাবার আশায় তাঁকে এক পলক দেখার বাসনায় আবাল-বৃদ্ধ-বনিতা আসতে থাকল কারাগার প্রাঙ্গণে।
এ সংবাদ রাজা দ্বিতীয় ক্লাডিয়াসের কানে গেল। তিনি খুব ক্রুদ্ধ হলেন। সাথে সাথে তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। দিনটি ছিল ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি। তাই তাঁর ভালবাসার কথা মনে রেখে ওই দিনটি পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস হিসেবে।
দ্বিতীয় কাহিনিতে জড়িয়ে আছে আর এক ‘ভ্যালেন্টাইন’ এর কথা। খ্রিস্টীয় ইতিহাসে যার সন্ধান পাওয়া যায়। এটাও রোমান সম্রাট ক্লডিয়াসের রাজত্ব কালের ঘটনা, যা ঘটেছিল ২৬৯ খ্রিস্টাব্দে।
রোমান সম্রাট ক্লডিয়াস ছিলেন সাম্রাজ্যবাদী, রক্তলোলুপ, বিধ্বংসী রাজা। প্রজা বাৎসল্যে খুব অখ্যাতি ছিল তাঁর। একসময় রাজ্য জয় করতে গিয়ে প্রচুর সৈন্য ক্ষয় হয় তার সেনা বাহিনীতে। সেই শূন্যস্থান পূরণে সেনাবাহিনী থেকে আবেদন নিবেদন করা হয় ভর্তির জন্য। কিন্তু সৈন্যবাহিনীতে যোগ দিতে কেউ এগিয়ে এল না। বিশেষ করে যুবকদের মধ্যে ছিল তীব্র অনীহা। ফলে প্রবল সৈন্য সংকট দেখা দিল।
সম্রাট ক্লডিয়াস তাতে দমবার পাত্র নন। এই সমস্যা সমাধানে তিনি এক নয়া পন্থা বার করলেন। আরোপিত হল নিষেধাজ্ঞা। সৈন্যবাহিনীতে যোগ না দিয়ে বিয়ে করতে পারবে না কোন যুবক। দেশজুড়ে জারি হল সেই ফরমান।
সম্রাটের সেই ফরমানে উত্তাল হল দেশের যুব সম্প্রদায়। কিন্তু বিদ্রোহ করার মতো শক্তি ছিল না তাদের। সম্রাটের রোষে পড়লে মৃত্যু যে অনিবার্য, একথা বুঝতে পেরেছিল তারা। ফলে বিবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সেসময়। এর প্রথম প্রতিবাদ করেন এক ধর্ম যাজক। অত্যন্ত নীরব ও নিঃশব্দে তিনি বিবাহ করেন সেইন্ট মারিসাসকে। পরে বহু যুবক-যুবতীকে বিয়ে দিলেন তাঁর গীর্জায়। যজমানি করলেন তিনি নিজে। তাঁর নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন।
এ সংবাদ গিয়ে পৌঁছল রাজা ক্লডিয়াসের কাছে। রাগে, হিংসায় চোখ দুটো জ্বলজ্বল করে উঠল তাঁর। সাথে সাথে হুকুম করলেন, ধরে আনো ভ্যালেন্টাইনকে। তাঁর আদেশ শুনে দিগ্বিদিক ছড়িয়ে পড়ল সৈন্যদল। অবশেষে ২৭০ সালের ১৪ ফেব্রুয়ারি সৈন্যবাহিনীর হাতে ধরা পড়ল সেন্ট ভ্যালেন্টাইন। সৈন্যরা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে হাজির করল সম্রাটের কাছে। সাথে সাথে সম্রাট তাকে হত্যার আদেশ দিলেন। তাঁর মৃত্যুর কথা স্মরণ রেখে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস।

আরও পড়ুন:

ভ্যালেন্টাইনস ডে-র তৃতীয় কাহিনীটির উৎসস্থল সেই রোম। কয়েক শতাব্দী আগে থেকেই রোমানদের মধ্যে চলে আসছিল দুটি প্রথা। একটি হল প্রেম ও বিবাহ বিষয়ক, অপরটি হল সন্তান বিষয়ক। এর জন্য তারা প্রতি বছর ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ‘উৎসব’ হিসেবে পালন করত।
১৫ ফেব্রুয়ারি রোমানরা পালন করত সন্তান বিষয়ক উৎসব। সেই উৎসবে তরুণ যুবক-যুবতীরা প্রায় অর্ধনগ্ন হয়ে ছোটাছুটি করত। যুবকদের হাতে থাকতে চাবুক। তারা সেই চাবুক দিয়ে তাদের নববিবাহিত বধূকে পেটাত। তাদের ধারণা ছিল এতে যুবতীদের সন্তান ধারণের পথ প্রশস্ত হবে। রোম শহরের দেবতা লুপার কাশও সন্তুষ্ট হবে। তিনি তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
১৪ ফেব্রুয়ারি রোমানরা পালন করত প্রেম ও বিয়ে বিষয়ক উৎসব। তাদের মধ্যে একটা মিথ প্রচলিত ছিল যে, ১৪ ফেব্রুয়ারি পক্ষীরা তাদের সঙ্গী নির্বাচন করে। সেই মিথে বিশ্বাস করে যুবক-যুবতীরাও তাদের সঙ্গী নির্বাচনের দিন স্থির করে ১৪ ফেব্রুয়ারি। সেদিন শহর ও গ্রামের যুবকেরা তাদের প্রিয় যুবতীদের নামে পত্র লিখে একটা বাক্সে বা পাত্রে রেখে দিত। সেগুলো লটারির মতো ঘেঁটে দেওয়া হত। অতঃপর প্রত্যেক যুবক একটা করে পত্র তুলে নিত এবং সবার সামনে সেটা খোলা হত। সেই পত্রে যে যুবতীর নাম লেখা থাকত, তার প্রেমে এক বছর মগ্ন থাকত সেই যুবক। তাদের মধ্যে পত্র আদান-প্রদান হত।

আরও পড়ুন:

১৭০০ সালের দিকে ইংরেজ মহিলারাও তাদের জন্য পুরুষকে পছন্দ করত একটু অন্যভাবে। তারা তাদের পরিচিত মানুষের নাম কাগজে লিখে কাদা মাখিয়ে জলে ছুড়ে দিত। কাদা ধুয়ে গেলে কাগজটা জলের উপর ভেসে উঠত। যার নাম প্রথমে ভেসে উঠত, তাকে বিবেচিত করা হত প্রকৃত প্রেমিক হিসেবে।
৪০০ খ্রিস্টাব্দ থেকে প্রচলিত দু’দিনের এই উৎসব বন্ধ হয়ে এক দিনের উৎসবে পরিণত হয়। রোমের এই উৎসব খুব একটা সুখকর ছিল না সমাজে। প্রচলিত সেই রীতিনীতি সমূলে উৎপাটন করার ক্ষমতা ছিল না খ্রিস্টানদের। তারা এই রীতি-নীতিকে নতুন আঙ্গিক দিয়ে ঘোষণা করল, ছোট-বড়, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, যে কেউ তাদের ভালবাসার কথা লিখতে পারে, তবে সেই সব পত্র সেন্ট ভ্যালেন্টাইনের নামে পাঠাতে হবে।
সেই অনুসারে বিশ্বজুড়ে পালিত হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে। ধীরে ধীরে সর্বস্তরের মানুষ এতে জড়িয়ে পড়ে। গ্রিটিংস কার্ড, ফুল, চকোলেট এবং বিভিন্ন উপহারসামগ্রী ভালবাসার মানুষকে পাঠিয়ে দিনটি উদযাপন করা হয়। এখন তো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই কাজ সম্পন্ন হয়।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder