BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  কুমলাই নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান

কমিউনিস্ট পার্টির ১০৫ বছরের ইতিহাস (২)

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ১১:৩০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ১১:৩০

মহম্মদ সেলিম

আরও পড়ুন:

লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে:

আরও পড়ুন:

কমিউনিস্ট পার্টি প্রথম থেকে সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে। ধর্মীয় উন্মাদনা ও ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে পার্টি দৃঢ় ভূমিকা পালন করেছে। ১৯৩৮-এ কারাগারের থাকাকালে মানবেন্দ্রনাথ রায় লেখেন,‘‘সনাতনী জাতীয়তাবাদের গেরুয়া পতাকার নিচে স্বরাজ, রামরাজ্য নয় বরং হিটলাররাজে পরিণত হবে, এমন সম্ভাবনা প্রবল।’’ দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক শক্তি বরাবর দেশে বামপন্থী, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শক্তিকে নিকেশের চেষ্টা করেছে। এ শুধু আমাদের দেশের দক্ষিণপন্থী শক্তির চরিত্র নয়; এই শক্তির পিছনে পূর্ণ মদত দিয়েছে সাম্রাজ্যবাদ। তারাই তৈরি করেছিল বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে। সেই শক্তিগুলি নিজের এবং অন্য দেশে কমিউনিস্ট, বামপন্থী, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তিকেই তাদের শত্রু হিসাবে চিহ্নিত করে হামলা ও আক্রমণ শুরু করে। যে ধর্ম কিংবা জাতের নামে তারা সমাজকে ভাগ করতে চায়, শাসন করতে চায়, সেই ধর্ম কিংবা জাতের অন্তর্ভুক্তির মধ্যেও যারা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, তাঁদেরও আক্রমণ করে তারা।

আরও পড়ুন:

আসলে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল না করতে পারলে মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি সমাজকে, দেশকে কলুষিত করতে পারে না। আর যেহেতু সেই ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক মানুষ কিংবা সংগঠনগুলির মধ্যে কমিউনিস্টরা অগ্রগণ্য এবং সবচেয়ে সোচ্চার তাদের দর্শনের কারণে, তাই কমিউনিস্টরা এই ধর্মোন্মাদ শক্তির আক্রমণের লক্ষ্য হয় আগে। নাৎসি জার্মানি থেকে বিভিন্ন দেশে এর উদাহরণ আমরা দেখেছি। আমাদের দেশেও অভিজ্ঞতা তাই। আমাদের দেশে নয়া ফ্যাসিবাদী শক্তির উত্থান দেখা গেছে। এই সময়েও দেখা গেছে তাদের আক্রমণের প্রধান লক্ষ্য আমরাই। আসলে এই দ্বন্দ্ব মতাদর্শগত। তাই সব ধরনের মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে আমাদের।

আরও পড়ুন:

আমাদের দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরির প্রোজেক্ট চলছে। ধর্মভিত্তিক রাজনীতি যা একসময় ছিল ছিদ্র, আজ বড় গহ্বরে পরিণত হয়েছে। বিভিন্ন প্রতীক, চিহ্নকে ব্যবহার করে মাথা তুলছে উগ্র দক্ষিণপন্থী এই শক্তিগুলি। এমন সময়ে প্রবল মন্দায় আক্রান্ত দেশ। মানুষের রুটিরুজি সঙ্কটে। কাজের হাহাকার, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। খেতমজুরের মজুরি বাড়ছে না, কাজ হারাচ্ছেন শ্রমিকরা। তাই কমিউনিস্ট পার্টি গড়ে তোলার প্রথম দিকেই শ্রমিক, কৃষক, ছাত্রদের সংগঠন তৈরি হয়েছিল। পরবর্তীকালে যুব এবং গড়ে তোলা হয় সাংস্কৃতিক সংগঠন। সব ধরনের মাধ্যমকে ব্যবহার করে সৃষ্টিশীলতাকে উৎসাহিত করেছিল কমিউনিস্ট পার্টি। আইপিটিএ গড়ে তোলার কয়েক বছরের মধ্যে এল ’৪৩-এর মন্বন্তর। তখন যেমন ‘নবান্ন’ নাটক হয়েছে, কালজয়ী গান লেখা হয়েছে, তেমনই আইপিটিএ’র সিদ্ধান্ত অনুসারে খাজা আহমেদ আব্বাসকে দিয়ে ‘ধরতিকে লাল’ চলচ্চিত্র তৈরি হয়েছে। এটি একটি উদাহরণ। তখন তা ছিল নতুন মাধ্যম। কমিউনিস্ট পার্টি তা ব্যবহার করেছে। আবার প্রায় সেই সময়েই মহিলা আন্দোলন গড়ে উঠেছে। তৈরি হয়েছে মহিলা আত্মরক্ষা সমিতি। একদিকে তা সেবামূলক কাজ করেছে। আবার মহিলাদের নির্যাতন, পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। একদিকে সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে প্রচার করেছেন, সমাজে ঐক্য-সংহতি গড়ে তোলার চেষ্টা করেছে। আবার সেই সময়েই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা, উপার্জনের বিভিন্ন প্রচেষ্টাকে উৎসাহিত করেছে।

আরও পড়ুন:

বর্তমানে রাজ্যে এবং দেশে মহিলারা আক্রান্ত। একদিকে স্কুলে কলেজে ড্রপ আউট বাড়ছে, নাবালিকা বিয়ে বাড়ছে, নারী পাচার বাড়ছে। অন্যদিকে কাজের অনিশ্চয়তায় ভুগছে নারী সমাজ। সমাজে এখন নারীদের বিরাট অংশ কাজের সন্ধানে থেকেও কাজ পাচ্ছেন না। আমাদের রাজ্যে রামমোহন, বিদ্যাসাগরের ঐতিহ্যকে অস্বীকার করে পিছিয়ে যাওয়ার মানসিকতা, দর্শন উৎসাহিত করছে দুই শাসক দল। মহিলাদের সাহস বাড়ানো, তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন, যাতে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠার দুঃসাহস পাচ্ছে। যে সংস্কৃতি, জীবনচর্চার জন্য আমাদের রাজ্য ছিল দেশের প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ মানুষের ভরসাস্থল, সেই রাজ্যে তৃণমূল এমন পরিবেশ সৃষ্টি করছে, যাতে সাম্প্রদায়িক এবং পিছিয়ে থাকা সামন্ততান্ত্রিক মানসিকতা উৎসাহিত হচ্ছে। যার সুযোগকে কাজে লাগাচ্ছে নয়া ফ্যাসিবাদী শক্তি। রাজ্যে উগ্র দক্ষিণপন্থার পরিসর বাড়িয়ে তোলায় ভূমিকা পালন করছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:

সম্প্রতি দুর্গাপুরে এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর মুখ্যমন্ত্রী মহিলাদের রাতে বাইরে বেরোনো উচিত নয় বলেছেন। অন্যদিকে, সেই একই সময়ে বিজেপি-শাসিত গুজরাটে আহমেদাবাদ পুলিশ রাস্তায় ‘ধর্ষণ এড়ানোর জন্য বেশি রাতের পার্টি এড়িয়ে চলুন’ লেখা পোস্টার সাঁটিয়েছে রাস্তাগুলিতে। এরা ইতিহাসের চাকাকে পিছন দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু মানব সভ্যতার ইতিহাস বলছে স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের অগ্রগতি দমিয়ে রাখা যায় না।

আরও পড়ুন:

আন্দোলনই পথ:

আরও পড়ুন:

দুর্নীতি যেহেতু প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, তাই দুর্নীতি-বিরোধী এই লড়াই গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ হয়ে উঠেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সামনের সারিতে দেখা যাচ্ছে আমাদের পার্টিকে। শুধু প্রতিবাদ নয়, নারীদের আত্মরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সক্ষম করে তোলার জন্যও পার্টি কাজ শুরু করেছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গড়ে তোলা হচ্ছে মহিলা ব্রিগেড।

আরও পড়ুন:

আমরা আমাদের পার্টির রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে হবে। ভোটে কারচুপি হোক কিংবা মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত, অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআই‌আর)-এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রই হোক, তার জন্য বুথস্তর থেকে দৃঢ়, আন্দোলনমুখী সংগঠন গড়ে তোলাই আজকের প্রধান কাজ। তার জন্য ‘গ্রাসরুট লেবেল স্ট্র্যাটেজি’ নিতে হবে। অর্থাৎ মানুষের প্রতিদিনকার সমস্যা, বিভিন্ন এলাকায় সেখানকার মানুষের ভিন্ন সঙ্কট নিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। যেসব ক্ষেত্রে সেই কাজ হচ্ছে সেসব এলাকায় সাড়াও পাওয়া যাচ্ছে বিপুল। তাকে আরও ব্যাপকভাবে সর্বগামী করে তুলতে হবে। প্রচলিত আন্দোলনের পাশপাশি দলিত, তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘুদের সমস্যা নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলাও আজকের দাবি।

আরও পড়ুন:

পার্টির আজকের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেবো, আন্দোলনই পথ পরিস্থিতি পরিবর্তনের। প্রতিদিন পথে থাকব আমরা; পথে নেমেই ভবিষ্যতের পাথেয় জোগাড় করব। আরও অনেক মানুষকে সংগঠিত করব, মানুষের চাহিদাকে বুঝে সেই অনুসারে দাবি নির্দিষ্ট করব এবং তাঁদের সমস্যা, আশা আকাঙ্ক্ষাকে আন্দোলনে রূপায়িত করব। শুধু সেখানেই দায়িত্ব শেষ হয় না, সেই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করব।

আরও পড়ুন:

কমিউনিস্ট পার্টি প্রথম থেকে সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে। ধর্মীয় উন্মাদনা ও ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে পার্টি দৃঢ় ভূমিকা পালন করেছে। ১৯৩৮-এ কারাগারের থাকাকালে মানবেন্দ্রনাথ রায় লেখেন,‘‘সনাতনী জাতীয়তাবাদের গেরুয়া পতাকার নিচে স্বরাজ, রামরাজ্য নয় বরং হিটলাররাজে পরিণত হবে, এমন সম্ভাবনা প্রবল।’’

আরও পড়ুন:

সমাপ্ত

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder