BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

‘আত্মনির্ভরশীল ভারত’-এর কঙ্কালসার চেহারা, বেসরকারিকরণে ৫ বছরে কর্মচ্যুত লক্ষাধিক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১১:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১১:১৮

নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৩ আগস্ট: বছরে দু-কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন দেখা যাচ্ছে ছাঁটাই, কর্মচ্যুত, স্বেচ্ছা অবসরের হিড়িক চলছে দেশে। এমতাবস্থায় একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে জলের দরে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিল্পক্ষেত্রে অবাধে বিদেশি লগ্নি আমদানি করার অভিযোগও জোরদার হচ্ছে। এমতাবস্থায় ‘আত্মনির্ভরশীল ভারত’ গড়ার প্রবক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্র সরকারের যুক্তি হল, বে-সরকারি হলে পরিষেবার মান আরো উন্নত হবে। তাই তো গত এক দশকে রীতিমতো টার্গেট ঘোষণা করে শুরু হয়েছে ‘অ্যাসেট মানিটাইজেশন’।

আরও পড়ুন:

ব্যাঙ্ক, বিমা, জাহাজ বন্দর, বিমানবন্দর থেকে বিমান সংস্থা — কোনও কিছুই বাদ যাচ্ছে না। কখনও সরাসরি কেন্দ্রীয় সরকারি সংস্থা, কখনও-বা তার শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই বেসরকারিকরণের ফল মিলেছে হাতে নাতে। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিতে চলেছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ফলে গত পাঁচ বছরে এক ধাক্কায় এই সেক্টরে কর্মচ্যুত বা বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক স্থায়ী কর্মী। সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে লোকসভায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১৯-২০ বছরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে মোট স্থায়ী কর্মীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২০ হাজার। বেসরকারি করণের ফলে তা কমে ২০২৩-২৪ সালে হয়েছে ৮ লক্ষ ১২ হাজার। অর্থাৎ, মাঝের ৫ বছরে চাকরি হারিয়েছেন ১ লক্ষ ৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। তবে এই পাঁচ বছরে ওবিসি ক্যাটিগরির চাকুরে সংখ্যা ১.৯৯ লক্ষ থেকে বেড়ে ২.১৩ লক্ষ হয়েছে। এটাই একমাত্র ব্যতিক্রম।

আরও পড়ুন:

কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বি.এল বর্মা এও জানান, শুধু জেনারেল ক্যাটিগোরি নয়, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের স্থায়ী কর্মীর সংখ্যাও কমেছে রাষ্ট্রায়ত্ত শিল্পে। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য থেকে স্পষ্ট, বেসরকারিকরণের জেরে দেশজুড়েই বাড়ছে কর্মী সংকোচন। গত শুক্রবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দেন, আগামী দু-বছরে সাড়ে তিন কোটি চাকরি হবে বলে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, তা কীভাবে সম্ভব? গত ১১ বছর ধরেই চলছে বেসরকারিকরণ ও বিলগ্নিকরণের পালা। ২০১৫ সালে ৩৫টি সংস্থাকে বিলগ্নিকরণ এবং সরকারি শেয়ার বিক্রির জন্য চিহ্নিত করা হয়। পরবর্তী ১০ বছরে বেসরকারিকরণ হয়েছে এয়ার ইন্ডিয়া-সহ ১০টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার।

আরও পড়ুন:

পাশাপাশি তেল উৎপাদন সংস্থা থেকে শুরু করে এলআইসি — বহু লাভজনক সংস্থার সরকারি শেয়ার বিক্রি করা হয়েছে। তাতে কেন্দ্রের কোষাগারে ঢুকেছে ৪ লক্ষ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৬৯ হাজার কোটি আয় হয়েছে বিলগ্নিকরণ থেকে। আর সরকারি সংস্থার শেয়ার বিক্রি করে রাজকোষে ঢুকেছে ৩ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী সরকার প্রথম বেসরকারিকরণ বা বিলগ্নিকরণ মন্ত্রক চালু করেছিলেন। যার প্রথম মন্ত্রী ছিলেন অরুণ শৌরি। এখন অবশ্য তিনি মোদি সরকারের অর্থ ও শিল্প-বাণিজ্য নীতির ঘোর বিরোধী। যেমন দেশের অর্থনীতির দুর্দশা নিয়ে প্রায়ই কেন্দ্রকে তোপ দেগে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. পরকলা প্রভাকর, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিশ্ববন্দিত অর্থনীতিবিদ ড. রঘুরাম রাজন, নোবেলজয়ী অর্তনীতিবিদ অমর্ত্য সেন প্রমুখ।

আরও পড়ুন:

২০২৪ সাল পর্যন্ত বৃহৎ আকারে যে বেসরকারিকরণের তালিকা তৈরি হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারত পেট্রলিয়াম, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া, আইডিবিআ‌ই ব্যাঙ্ক, বিইএমএল, লাইফকেয়ার ইত্যাদি অনেক সংস্থা। এমনকী কয়েকটি সরকারি ব্যাঙ্কও বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ বাজেটেও সরকারি সংস্থা বিক্রি করে সেই টাকায় রাজকোষ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। এথেকে আসবে ৫১ হাজার কোটি টাকা।
রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, সবেতেই বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছে মোদি সরকার। এমনকী সেনার অধীনে থাকা সৈনিক স্কুলকেও রেয়াত করা হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশে ইতিমধ্যেই বেশ কিছু সৈনিক স্কুল তৈরি হয়েছে। সার্বিকভাবে প্রায় সব ক্ষেত্রেই কমবেশি বেসরকারিকরণের পথে হেঁটেই চলেছে মোদি সরকার।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder