BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

কমিউনিস্ট পার্টির ১০৫ বছরের ইতিহাস

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:০২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:০২

মহম্মদ সেলিম

আরও পড়ুন:

ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল ১৯২০ সালের ১৭ অক্টোবর তাসখন্দে। এবার পার্টির ১০৫ বছর পূর্তি। ভারত তথা আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, অগ্রগতি, অভিজ্ঞতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এখনও তা করে চলেছে।

আরও পড়ুন:

প্রেক্ষাপট: ১৯১৭ সালে সোভিয়েতে বিপ্লব হয়। ভি.আই লেনিন এবং বলশেভিক পার্টির পরিচালনায় সংগঠিত সেই বিপ্লবের প্রভাব পড়েছিল ভারত-সহ অনেক দেশে। দেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে। মূলত কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল। ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে কিছুদিন পর থেকে কংগ্রেসের নেতৃত্ব দিতে শুরু করেন গান্ধীজি। ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশের বর্বরতার প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দেওয়া খেতাব পরিত্যাগ করেন। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই সময়েই খিলাফৎ আন্দোলন গড়ে ওঠে, যা হিন্দু-মুসলমান ঐক্যের বার্তা দিয়েছিল।

আরও পড়ুন:

চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এই সিদ্ধান্তে স্বাধীনতাকামী মানুষের মধ্যে তৈরি হয় নৈরাশ্য। হতাশা, নৈরাশ্য কাটিয়ে দেশের তরুণ প্রজন্মের একাংশ সশস্ত্র সংগ্রামের পথে দেশের স্বাধীনতার লক্ষ্যে সংগঠিত হতে থাকেন। সেই পথেই গড়ে ওঠে ‘নও-জওয়ান ভারত সভা’। ভগৎ সিং, রাজগুরু, আসফাকউল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ প্রমুখ ছিলেন তার সংগঠক। কমিউনিস্ট পার্টির কর্মীরা গান্ধীজীর নেতৃত্বাধীন অহিংস পথে আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁরা কংগ্রেসের মঞ্চে যুক্ত থেকেছেন। আবার সশস্ত্র সংগ্রামের পথে অগ্রণী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যেও সাম্যবাদের আদর্শ প্রচার করেছেন। হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান আর্মির (পূর্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি) সদস্য বিপ্লবীদের মধ্যে সাম্যবাদী দর্শনের প্রভাব ছিল। পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবীদের অনেকেই আন্দামানের সেলুলার-সহ দেশের বিভিন্ন জেলে মার্কসবাদ অনুশীলনের মাধ্যমে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

আরও পড়ুন:

১৯২১-এ কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনেই প্রথম ‘পূর্ণ স্বরাজ’-এর দাবি ওঠে। মৌলানা হসরৎ মোহানি এবং স্বামী কুমারানন্দ, দুই কমিউনিস্ট সেই দাবি তুলেছিলেন। প্রতিষ্ঠার সময় থেকেই কমিউনিস্ট পার্টিকে দমনের চেষ্টা চালিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। ১৯২০ থেকে ১৯২৪ কমিউনিস্টদের বিরুদ্ধে চারটি ‘ষড়যন্ত্র’ মামলা করে ব্রিটিশ। তারপর মীরাট ষড়যন্ত্র মামলা। ১৯২৯-এর ১৯ মার্চ মাঝ রাতে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। ২০ মার্চ ভোর থেকে শুরু হল দেশজুড়ে কমিউনিস্টদের গ্রেপ্তার। মীরাট ষড়যন্ত্র মামলা হয়ে উঠল ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমননীতি এবং কমিউনিস্টদের দেশপ্রেমিক চরিত্রের এক প্রমাণ। সম্প্রতি সীতারাম ইয়েচুরি স্মারক বক্তৃতায় প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব তাঁর বাবার সূত্রে একটা কথা বলেছেন। ইরফান হাবিবের বাবার কাছে পরবর্তীকালে মীরাট ষড়যন্ত্র মামলার অন্যতম বিচারক বলেছিলেন তিনি সেই সময় রাতে ঘুমোতে পারেননি। এইভাবেই শাসকরা কমিউনিস্টদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে ব্যবহার করে। ভারতে ব্রিটিশের গোয়েন্দা প্রধান এইচ উইলিয়ামসনের লেখা ‘ইন্ডিয়া অ্যান্ড কমিউনিজম’ বইটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে। বইটির ভূমিকায় লেখা ছিল ‘হোয়াট ইজ কমিউনিজম?’’ উত্তরে লেখা ছিল, ‘গ্রেটেস্ট ডেঞ্জার টু দ্য সিভিলাইজেশন অব দ্য মর্ডার্ন ওয়ার্ল্ড’।

আরও পড়ুন:

একটি বিষয় এখানে তাৎপর্যপূর্ণ। ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের আগে থেকেই দেশে সাম্প্রদায়িকতা দেখা গেছে। হিন্দু মহাসভা তৈরি হয়েছে। তারপর ১৯২৫ সালে আরএসএস তৈরি হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কমিউনিস্টদের ‘গ্রেটেস্ট ডেঞ্জার’ মনে করেছে। অনেকগুলি মামলা করেছে। পার্টিকে নিষিদ্ধ করেছে একাধিকবার। কিন্তু কোনও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা কোনও ব্যবস্থা নেয়নি, নিষিদ্ধ ঘোষণা তো অনেক দূরের কথা।

আরও পড়ুন:

প্রস্তুতি পর্ব: ১৯২০-তে তাসখন্দে পার্টি গড়ে তোলার সময়েই কলকাতা, বম্বে, লাহোর এবং মাদ্রাজ – এই চার জায়গায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজ শুরু হয়। প্রথম থেকেই কমিউনিস্টরা শ্রমিক, কৃষক ও পিছিয়েপড়া, নিপীড়িত মানুষকে স্বাধীনতা সংগ্রামে সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। ১৯২৮ সালে কলকাতার পার্ক সার্কাসে কংগ্রেসের অধিবেশন বসে। শহীদ মিনার, তৎকালীন মনুমেন্ট-এর সামনে থেকে হাজারো শ্রমিক মিছিল করে কংগ্রেসের অধিবেশনে পৌঁছান। তাঁদের মেজাজ দেখে অধিবেশনে তাঁদের প্রবেশের অনুমতি দিতে বাধ্য হন কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:

চটকল, সুতাকল-সহ বিভিন্ন কারখানার শ্রমিকদের মুখে সেদিন স্লোগান ছিল ‘দুনিয়ার মজদুর এক হও’,‘পূর্ণ স্বরাজ চাই’ ইত্যাদি। সেই বিরাট মিছিলের নেতৃত্বে ছিলেন মুজফ্‌ফর আহ্‌মদ, আবদুল হালিম, বঙ্কিম মুখার্জি, রাধারমণ মিত্র প্রমুখ কমিউনিস্ট নেতা। সেই সময়ের আগেই শ্রমিকরা ধর্মঘট করেছেন কারখানাগুলিতে। কলকাতায় গাড়োয়ান ধর্মঘটের সংগঠকও ছিলেন কমিউনিস্টরা। মীরাট ষড়যন্ত্র মামলার সময় বোঝা যায় কমিউনিস্টরা বন্দর এলাকাকে মতাদর্শ প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে। বন্দরে নজরদারি এড়িয়ে নানা দেশ থেকে সংবাদপত্র ও বইপত্র আনা নেওয়ার সুযোগ ছিল। সাথে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের মানুষের মধ্যে মিশে থাকার সুবিধা। তাই বন্দর শ্রমিকদেরও বিশেষ গুরুত্ব দিয়ে সংগঠিত করেছিলেন কমিউনিস্টরা।

আরও পড়ুন:

কমিউনিস্ট পার্টি গোড়া থেকেই সাম্রাজ্যবাদ বিরোধী। শুধু তাই নয়, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সমাজের সব শোষিত মানুষকে যুক্ত করার লক্ষ্যেই কমিউনিস্ট পার্টি পরিচালিত হয়েছে। সেই সময়ে সীমিত রসদ নিয়েও কমিউনিস্ট পার্টি পত্রিকা, বই, পুস্তিকা প্রকাশ, ছাপাখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রতিটি ঘটনায় পার্টি নিজস্ব অবস্থান নিয়েছে এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুন:

সুমহান ঐতিহ্যের উত্তরাধিকার: এখনও পার্টি সেই ঐতিহ্য বহন করে চলেছে। ফিলিস্তিনে লাগাতার হামলা চালাচ্ছে ইসরাইলের যায়নবাদী, সাম্রাজ্যবাদী শাসকরা। তাদের মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি। সেখানে শিশু, নারী-সহ সব মানুষকে গণহত্যা করছে এই অশুভ শক্তি। এমনকি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। ফিলিস্তিনিদের নিজভূমে পরবাসী করছে এই সাম্রাজ্যবাদী যায়নবাদী শক্তি। কমিউনিস্ট পার্টি বরাবর ফিলিস্তিনের স্বাধীনতা, তাদের অধিকারের পক্ষে থেকেছে। তাঁদের পক্ষে লড়াই করেছে।

আরও পড়ুন:

সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয়ের পর পৃথিবীতে দক্ষিণপন্থার আগ্রাসন বেড়েছে। এখনও তা জারি আছে। তবে এখন বিভিন্ন দেশে দক্ষিণপন্থী শাসকদের নীতির বিরুদ্ধে মানুষ আন্দোলনে সোচ্চার হচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণপন্থী আগ্রাসনের এই যুগেও পৃথিবীজুড়ে কমিউনিস্টরা ফিলিস্তিন-সহ বিভিন্ন দেশের মুক্তিকামী, গণতন্ত্রপ্রিয় মানুষের লড়াইয়ের পাশে থেকেছে। কিউবা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি সংগ্রামের সংহতিতে ভারতের কমিউনিস্টরা স্মরণীয় ভূমিকা পালন করেছেন। দক্ষিণপন্থী শক্তিগুলি নানাভাবে এর বিরুদ্ধে মিডিয়া-সহ নানা ডিজিটাল ও অনলাইন মাধ্যমকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে বিরূপ ধারণা গড়ে তোলার চক্রান্ত চলছে।

আরও পড়ুন:

কিন্তু আমাদের পার্টি সেই সব দেশের মানুষের পক্ষে জনমত গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং করছে। বিভিন্ন দেশে তা যতটা হচ্ছে, আমাদের দেশে হয়ত ততটা হয়নি। কারণ, সুপরিকল্পিতভাবে আমাদের দেশে কমিউনিস্ট-সহ বামপন্থীদের দুর্বল করা হয়েছে। তবু আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সমাজতন্ত্রের পক্ষে আমাদের সংগ্রাম জারি রেখেছি। চলবে

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder