BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়?

প্রকাশিত: ২ জুন ২০২৬, দুপুর ১২:৪৩ | আপডেট: ৪ জুন ২০২৬, সকাল ৭:৩৫

আবীর লাল মন্ডল: একটি রাষ্ট্র কতটা সভ্য, কতটা গণতান্ত্রিক এবং কতটা মানবিক, তার পরিমাপ   আকাশছোঁয়া অট্টালিকা হোক বা ঝকঝকে রেলস্টেশন, মেট্রো রেল কিংবা এক্সপ্রেসওয়ের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। প্রকৃত পরিমাপ করা যায় সেই রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল, দরিদ্র এবং প্রান্তিক নাগরিকদের সঙ্গে কেমন আচরণ করে, তার ভিত্তিতে। কারণ, উন্নয়নের প্রকৃত উদ্দেশ্য হল মানুষের জীবনকে উন্নত করা। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলস্টেশন চত্বর এবং শহরাঞ্চলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা মূলত এই মৌলিক প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে, যে উন্নয়নের নামে কি রাষ্ট্র মানুষের রুজি-রুটি কেড়ে নিতে পারে? স্টেশন চত্বরে চা বিক্রেতা, ফল বিক্রেতা, বই বিক্রেতা, হরেক রকম খাবারের দোকানদার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো একদিন হঠাৎ করে সেখানে এসে বসে পড়েননি। তাঁদের অনেকেই ২০-৩০ বছর ধরে একই জায়গায় ব্যবসা করে সংসার চালিয়েছেন। সেই আয় দিয়েই সন্তানের পড়াশোনা, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা, পরিবারের ভরণ-পোষণ করেছেন। অথচ ভাগ্যের কী নিদারুণ পরিহাস। আজ তাঁদের অনেকের দোকান রাতারাতি বুলডোজারের নিচে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যদি তাঁরা এতদিন অবৈধই হয়ে থাকেন, তাহলে প্রশাসন এত বছর তাঁদের অস্তিত্ব সম্পর্কে নীরব ছিল কেন? আর যদি প্রশাসন তাঁদের উপস্থিতি মেনে নিয়ে থাকে, তাহলে বিনা পুনর্বাসনে তাঁদের উচ্ছেদ করার নৈতিক ও আইনি ভিত্তি কোথায়? দেশের সংবিধান অবশ্য এ প্রশ্নের উত্তর বহু আগেই দিয়ে দিয়েছে। সংবিধানের ২১ নম্বর ধারায় প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে বলেছে, জীবনের অধিকার মানে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার, আর মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য জীবিকার অধিকার অপরিহার্য।

আরও পড়ুন:

১৯৮৫ সালের ঐতিহাসিক Olga Tellis vs Bombay Municipal Corporation মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল, জীবিকার অধিকার জীবনের অধিকারের অবিচ্ছেদ্য অংশ। একজন মানুষের জীবিকার উৎস ধ্বংস করে দিলে তার জীবনকেই বিপন্ন করা হয়। আদালতের এই রায় আজও ভারতের সাংবিধানিক ইতিহাসে দরিদ্র মানুষের অধিকারের অন্যতম শক্তিশালী স্বীকৃতি বা রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, Sodan Singh vs New Delhi Municipal Committee (১৯৮৯) মামলায় সুপ্রিম কোর্ট আরও এক ধাপ এগিয়ে রাস্তার বিক্রেতাদের ব্যবসা করার অধিকারকে সংবিধানের ১৯(১)(জি) ধারার অধীনে স্বীকৃতি দেয়। আদালত বলেছিল, রাস্তা জনগণের জন্য হলেও জনসাধারণের সুবিধা নষ্ট না করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে জীবিকা নির্বাহ করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব হল, ভারসাম্য রক্ষা করা। ২০১৪ সালে কেন্দ্র সরকার Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act প্রণয়ন করে। এই আইন হকারদের আন্দোলনের দীর্ঘ সংগ্রামের ফল ছিল। আইনটির মূল কথা ছিল খুবই স্পষ্ট, হকারদের নগর অর্থনীতির অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই আইনে বলা হয়েছে, কোনো হকারকে উচ্ছেদ করার আগে সমীক্ষা করতে হবে, টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে তাঁর পরিচয় নির্ধারণ করতে হবে, নোটিশ দিতে হবে এবং পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO-র তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলিতে নগর কর্মসংস্থানের একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতের উপর নির্ভরশীল। ভারতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সমীক্ষা অনুযায়ী কয়েক কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে স্ট্রিট ভেন্ডিংয়ের সঙ্গে যুক্ত। ভারতের নগর অর্থনীতিতে তাঁদের অবদান বিপুল। তাঁরা শুধু নিজের পরিবারের ভরণ-পোষণ করেন না; শহরের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য ও পরিষেবা পৌঁছে দেন। শহরের প্রতিদিনের জীবনযাত্রা তাঁদের শ্রম ছাড়া কল্পনাই করা যায় না। এখানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্য রয়েছে। আমাদের রাজ্য তথা সারা দেশেই শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নিয়মিত সরকারি চাকরি বা সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হওয়ার হার জনসংখ্যা বৃদ্ধির তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে অসংখ্য মানুষ বাধ্য হয়ে ক্ষুদ্র ব্যবসা বা হকারির সঙ্গে যুক্ত হচ্ছেন। রাষ্ট্র যদি তাঁদের বিকল্প কর্মসংস্থান দিতে না পারে, তাহলে তাঁদের বর্তমান জীবিকার পথ বন্ধ করার নৈতিক অধিকার রাষ্ট্রের নেই।

আরও পড়ুন:

উন্নত দেশগুলির অভিজ্ঞতা এই সত্যকে আরও স্পষ্ট করে। সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও আধুনিক শহর-রাষ্ট্র। কিন্তু ৬০-৭০ এর দশকে সেখানে হাজার হাজার রাস্তার হকার ছিলেন। সরকার তাঁদের উচ্ছেদ করেনি। পরিকল্পিত হকার সেন্টার তৈরি করে বৈধ ব্যবসার সুযোগ দিয়েছে। আজ সিঙ্গাপুরের হকার সংস্কৃতি UNESCO-র সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ যাদের একসময় সমস্যা মনে করা হত, তাদেরই উন্নয়নের অংশীদার করা হয়েছে। থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরেও রাস্তার খাবার বিক্রেতারা শহরের পরিচয়ের অংশ। প্রশাসন নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে তাঁদের ব্যবসার সুযোগ দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সিউল শহরে স্ট্রিট ভেন্ডরদের জন্য নির্দিষ্ট বাজার অঞ্চল তৈরি করা হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় পুনর্বাসন, ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার হকারকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করা হয়েছে। উন্নত নগর ব্যবস্থাপনার এই উদাহরণগুলো দেখায় যে, মানবিকতা ও আধুনিকতা পরস্পরের বিরোধী নয়। অর্থনীতিতে নোবেলজয়ী ড. অমর্ত্য সেন বহুবার বলেছেন, উন্নয়নের মূল লক্ষ্য মানুষের Capability বা সক্ষমতার বিকাশ। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের স্বাধীনতা ও সম্ভাবনাকে প্রসারিত করে। যে উন্নয়ন একজন শ্রমজীবী মানুষের জীবিকা কেড়ে নেয়, তাকে প্রকৃত উন্নয়ন বলা যায় না। একইভাবে মহাত্মা গান্ধী বলেছিলেন, কোনো নীতি গ্রহণের আগে সেই দরিদ্রতম মানুষটির মুখ মনে করতে হবে, যার উপর সেই সিদ্ধান্তের প্রভাব পড়বে।

আরও পড়ুন:

আজ হকার উচ্ছেদের প্রশ্নে এই নৈতিক দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বস্তুত, একটি দোকান ভেঙে দেওয়া হলে তার সঙ্গে ভেঙে যায় একটি পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা। একটি শিশুর স্কুলের ফি দেওয়ার সামর্থ্য হারিয়ে যায়। একজন বৃদ্ধ মায়ের ওষুধ কেনার টাকা শেষ হয়ে যায়। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক অধিকারসম্পন্ন মানুষ। তাই উন্নয়ন যদি প্রয়োজন হয়, পুনর্বিন্যাস যদি জরুরি হয়, পরিকাঠামো নির্মাণ যদি অপরিহার্য হয়, তবে তার আগে পুনর্বাসনও সমানভাবে অপরিহার্য। যে মানুষটি ৩০ বছর ধরে একটি জায়গায় ব্যবসা করছেন, তাঁকে বিকল্প জায়গা না দিয়ে উচ্ছেদ করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। তাই আজ প্রয়োজন পূর্ণাঙ্গ সমীক্ষা, স্বচ্ছ লাইসেন্সিং ব্যবস্থা, নির্দিষ্ট ভেন্ডিং জোন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন। সরকারের কাছে তাই আবেদন, হকারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। তাঁদের মানবসম্পদ ও পরিশ্রমী নাগরিক হিসেবে দেখা হোক। তাঁদের উচ্ছেদ করার আগে তাঁদের পুনর্বাসন নিশ্চিত করা হোক ।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder