BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

নেতানিয়াহু-মোদি সম্পর্ক ঠিক কেমন?

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:০৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:০৬

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

গত সপ্তাহে ভারত ও ইসরায়েল এক চুক্তি স্বাক্ষর করেছে। ‘বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট বা বিআইএ-এর লক্ষ্য হল লগ্নিকারীদের আস্থা বাড়ানো এবং দুই দেশের মধ্যে ব্যবসা আরও সহজ ও স্থিতিশীল করা।
গত ৮ সেপ্টেম্বর দিল্লি সফরে এসে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই চুক্তিতে সই করেন। যা ভারতীয় ও ইসরাইলি লগ্নিকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, ভারতের বাজারে ইসরাইলি রপ্তানি বাড়বে এবং দ্রুত বর্ধনশীল বিশ্ববাজারে দুই দেশের ব্যবসার জন্য স্থিতিশীলতা ও উন্নয়নের রসদ জোগাবে।
কেন্দ্র সরকার জানিয়েছে, এটি এমন এক চুক্তি, যা দীর্ঘমেয়াদে উভয় দেশের অর্থনীতিকে মজবুত রাখবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
কিছু দেশ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ করেছে। কেউ কেউ নিষেধাজ্ঞা আরোপ করেছে। উদাহরণস্বরূপ, কলম্বিয়া ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ঘেরাবন্দী ভেঙে দেওয়ার আশা নিয়ে শত শত সাধারণ মানুষ নৌকায় বসে গাজায় সাহায্য, খাদ্য ও ওষুধ পাঠাচ্ছেন।
এসবের মধ্যে দিল্লি যখন ইসরাইলের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চুক্তি করল, তখন বুঝতে হবে, এটি কেবল ইসরাইলের প্রতি সমর্থনের ইংগিত নয়; বরং বিদেশনীতিতে ভারতের অবস্থান তুলে ধরতে বার্তা দিয়েছে।
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। যদিও তিনি পশ্চিমা দেশগুলোতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং গাজায় সর্বাত্মক যুদ্ধ চালিয়ে গাজা উপত্যকাকে পুরোপুরি দখল করে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দেশ ঘুরে আর্থিক ও কূটনৈতিক সাহায্য ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। তাদের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে পাঁচটি পশ্চিমা দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে নরেন্দ্র মোদির সরকার ইসরাইলের সঙ্গে মধুচন্দ্রিমা চালাচ্ছে।
এই চুক্তির মূল উদ্দেশ্য অর্থ ও বিনিয়োগ সুরক্ষা। তবে এর অন্যতম লক্ষ্য হল আদানি কোম্পানির হাইফা বন্দর-সংক্রান্ত বিনিয়োগ এবং ভারত-মধ্যপ্রাচ্য করিডর বা পশ্চিমা বাজারের সঙ্গে ভারতের অর্থনৈতিক সংযোগ বজায় রাখা।
করিডরটি মার্কিন পৃষ্ঠপোষকতায় তৈরি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা হিসেবে পরিকল্পিত। কিন্তু বছর দুয়েক আগে গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর এটি নানা প্রতিবন্ধকতায় পড়েছে।
ল্যানসেট জার্নালের রিপোর্ট অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় আনুমানিক দুই লাখ মানুষকে হত্যা করেছে। যদিও আন্তর্জাতিক মিডিয়া বলছে, নিহতের সংখ্যা প্রায় ৬৬ হাজার। গাজার প্রায় ২২ লক্ষ মানুষ এখন চরম খাদ্য সংকট বা দুর্ভিক্ষের মুখে রয়েছে, যা সম্পূর্ণভাবে ইসরায়েলি অবরোধ ও ঘেরাবন্দীর কারণে হয়েছে।

আরও পড়ুন:

গাজা পরিস্থিতির কারণে সারা বিশ্বের মানুষ রাস্তায় প্রতিবাদে নেমেছেন। এটি এক দশক ধরে এবং গণহত্যার সময় ভারতের ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে আবারও প্রমাণ করেছে। উল্লেখ্য, মোদির আমলে ভারত ও ইসরাইলের মধ্যে কোনো ক্ষেত্রে ধীরগতি দেখা যায়নি। ইসরাইলে ফিলিস্তিনিদের কাজের অনুমতি বাতিল হওয়ার পর ভারত সেখানে শ্রমিক পাঠাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো নতুন সমঝোতা বা মউ স্বাক্ষর করছে এবং নতুন বিনিময় কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে ভারতীয় মিডিয়া গাজায় ইসরাইলি গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
এক দশক ধরে ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা ভারত। গাজায় গণহত্যা এই দুই দেশের সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারেনি। গত দুই বছরে ভারত ও ইসরাইল পানি, প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও কৃষি খাতে বহু রকমের চুক্তি করেছে। এসব খাত ইসরাইল মূলত ফিলিস্তিনিদের ভূমি জবরদখলের ওপর ভিত্তি করে গড়ে তুলেছে।
ভারত এখন নিজের কারখানায় ইসরাইলের জন্য অস্ত্র তৈরি করছে। ২০২৩ সাল থেকে ভারতীয় কোম্পানিগুলো ইসরাইলের সামরিক সরবরাহ পূরণের জন্য ড্রোন, রকেট ও বিস্ফোরক পাঠাচ্ছে। ২০২৪ সালের শেষের দিকে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরাইলের স্থল বাহিনী যে এআই-ভিত্তিক অস্ত্র ব্যবহার করছে, তা ভারতীয় ও ইসরাইলি কোম্পানির যৌথ উৎপাদন।
২০২৪ সালে দুই দেশের বার্ষিক বাণিজ্য ছিল প্রায় চার বিলিয়ন ডলার। আর পরস্পর বিনিয়োগ ছিল আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার। এ বিনিয়োগের মূল অংশ ছিল সামরিক খাতে। ভারত ইসরাইলে রত্ন, গয়না, রাসায়নিক ও ইঞ্জিনিয়ারিং পণ্য পাঠাচ্ছে। আর ইসরাইল ভারতের বাজারে পাঠাচ্ছে অস্ত্র, সার ও যন্ত্রপাতি।
এই নিয়ে সমালোচনা হলেও ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এসব চুক্তি দেশের জাতীয় স্বার্থে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের রপ্তানি, বিশেষ করে যেসব সামরিক প্রভাব রাখে, তা দেশের নিরাপত্তা ও চুক্তির দায়বদ্ধতার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, ইসরাইল ভারতের বিশ্বাসযোগ্য সহযোগী।
নেতানিয়াহু ও তার অর্থমন্ত্রীর নামে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, যেহেতু ভারত আইসিসি-র সদস্য নয়, তাই তারা পরোয়ানা কার্যকর করবে না। বর্তমান ভারত ও ইসরাইলের রাজনৈতিক ও আদর্শগত মিল অনেক বেশি। উভয় দেশের সরকার এই কৌশলকে তাদের রাষ্ট্র ও জাতীয় স্বার্থ রক্ষার উপায় হিসেবে দেখছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder