BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

লেখনী, বক্তৃতা ও নেতৃত্বে অবিস্মরণীয় বাঙালি শেরে বাংলা ফজলুল হক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৫

মনিরুল ইসলাম তপন

আরও পড়ুন:

“আমি কংগ্রেসীদের ভারতীয় জাতীয়তা বুঝি না, আমি বুঝি বাঙালির জাতীয়তা। এ জাতীয়তা প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ফজলুল হক। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি এবং একই সঙ্গে আপাদমস্তক খাঁটি মুসলমান ছিলেন ফজলুল হক। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। খাঁটি বাঙালিত্ব আর খাঁটি মুসলমানত্বের সমন্বয়ই ভবিষ্যৎ বাঙালির জাতীয়তা। ফজলুল হক ওই সমন্বয়ের প্রতীক। ওই প্রতীক তোমরা ভেঙো না। ফজলুল হকের অমর্যাদা তোমরা করো না। আমি বলছি, বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয়, তবে বাঙালির বরাতে দুঃখ আছে” — ফজলুল হককে বুঝতে গেলে তাঁর শিক্ষক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের এই বক্তব্যের গভীরতা অনুভব করতে হবে।

আরও পড়ুন:

বাঙালি জাতির আত্মপরিচয়, সাংস্কৃতিক শিকড় ও সামাজিক মর্যাদা রক্ষায় যাঁরা জীবন ব্যয় করেছেন, তাঁদের মধ্যে অন্যতম শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। বাঙালি জাতির ভিতর যে ক্ষত আর বিভাজন তৈরি হচ্ছিল, সেটা তিনি গভীরভাবে অনুভব করতেন। মানুষের প্রতি তাঁর ভালবাসা, সাহস আর নিষ্ঠা এমনই ছিল যে, ভবিষ্যত বাঙালির জাতীয় পরিচয় গড়ে উঠেছিল অনেকটা তাঁরই নেতৃত্বের পথ ধরে।
শেরে বাংলা এ.কে ফজলুল হক কেবল ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তিনি মানুষের কল্যাণে রাজনীতিকে ব্যবহার করেছেন। ১৯৩৭ সালে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন। তাঁর গৃহীত ‘বেঙ্গল প্যাক্ট’ কৃষক শ্রেণির জন্য ছিল যুগান্তকারী পদক্ষেপ। জমিদারদের শোষণ রোধ করে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন প্রথম সফল রাজনীতিক। তাঁর রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য জনকল্যাণকর রাজনীতি। কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের উন্নয়নই ছিল তাঁর লক্ষ্য। তাঁর প্রশাসন স্বচ্ছতা, সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার আদর্শের ওপর অটুট ছিল, যা আজও দৃষ্টান্ত। তিনি বিশ্বাস করতেন — ‘রাজনীতি তখনই সার্থক, যখন তা মানুষের জীবনে সুখ আনে।’

আরও পড়ুন:

“আমি কংগ্রেসীদের ভারতীয় জাতীয়তা বুঝি না, আমি বুঝি বাঙালির জাতীয়তা। এ জাতীয়তা প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ফজলুল হক। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি এবং একই সঙ্গে আপাদমস্তক খাঁটি মুসলমান ছিলেন ফজলুল হক। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। খাঁটি বাঙালিত্ব আর খাঁটি মুসলমানত্বের সমন্বয়ই ভবিষ্যৎ বাঙালির জাতীয়তা। ফজলুল হক ওই সমন্বয়ের প্রতীক। ওই প্রতীক তোমরা ভেঙো না। ফজলুল হকের অমর্যাদা তোমরা করো না। আমি বলছি, বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয়, তবে বাঙালির বরাতে দুঃখ আছে”

আরও পড়ুন:

–আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

আরও পড়ুন:

Roar বাংলা - শেরে বাংলা এ কে ফজলুল হক: বাংলার রাজনীতিতে এক পুরোধা ব্যক্তিত্ব
শিক্ষা ও সমাজসেবায় তিনি ছিলেন অগ্রদূত। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই জাতির মুক্তির একমাত্র পথ। কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয় ও ইসলামিক কলেজের সঙ্গে যুক্ত থেকে তিনি শিক্ষা ও সংস্কৃতির বহুমুখী প্রসার ঘটিয়েছেন। গ্রামীণ বিদ্যালয় ও মাদ্রাসার সরকারি সহায়তা তাঁর উদ্যোগে কার্যকর হয়।
তিনি যেমন ছিলেন খাঁটি বাঙালি, তেমনই খাঁটি মুসলমান। সমাজের সব শ্রেণির শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য তিনি লড়েছেন। মুসলিম জাতিকে আধুনিক শিক্ষায় দীক্ষিত করে তোলার ওপর জোর দিয়েছেন। ধর্মকে বিভাজনের হাতিয়ার নয়, বরং নৈতিক ও সামাজিক নির্দেশনার উৎস হিসেবে দেখেছেন। একই সঙ্গে তিনি বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা ও ঐতিহ্যের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি একাধারে ছিলেন মুসলিম চেতনার প্রতিভূ এবং অন্যদিকে ছিলেন বাঙালি হৃদয়ের অধিপতি। মানবিকতা ও উদারতার প্রতিমূর্তি।
ফজলুল হক ছিলেন অসামান্য লেখকও। ইংরেজি, বাংলা ও উর্দু — তিনটি ভাষাতেই তাঁর সমান দক্ষতা ছিল। তাঁর প্রবন্ধ “দি বেঙ্গল টেনেন্সি প্রবলেম” আজও সমান প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন, “The soil of Bengal belongs to those who till it, not to those who exploit it from a distance.” এই একটি বাক্যেই প্রকাশ পায় তাঁর সামাজিক ন্যায়বোধ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তাঁর লেখনী ছিল মানব জীবনের মুক্তি সংগ্রামের ভাষা।
শেরে বাংলা ছিলেন একজন অসাধারণ বাগ্মি। দুর্দান্ত ও ঈর্ষণীয় বক্তা। তীক্ষ্ণ মেধা ও তেজস্বিতা দিয়ে তৎকালীন রাজনৈতিক অঙ্গনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। যুক্তিবাদ ও আবেগময় তথ্য ও তত্ত্ব উপস্থাপনার মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করতেন। তিনি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে আপসহীন ছিলেন। বক্তৃতার মধ্য দিয়ে তিনি জাতিকে একতাবদ্ধ করতে সাহায্য করেছেন। তাঁর বক্তৃতার প্রধান বৈশিষ্ট্য ছিল জন-মানুষের প্রতি সহমর্মিতা, ন্যায় ও সত্যের পক্ষে আপসহীনতা এবং স্বাধীন সাহসী চিন্তার উন্মোচন। তিনি বলতেন, “বাঙালি মুসলমানের আত্মবিশ্বাস জাগাতে হবে। অন্যের মুখের দিকে তাকিয়ে থাকলে জাতি মরবে।”
রাজনৈতিক সভা, শিক্ষা সম্মেলন কিংবা সংসদ — সবখানেই তাঁর কণ্ঠ ছিল বাঙালি জাতির মুক্তির অগ্নিশিখা। তিনি তাঁর লেখনী ও বক্তৃতার মাধ্যমে তৎকালীন বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি তাঁর লেখনীর মাধ্যমে প্রাঞ্জলভাবে সকলের বোধগম্য করে তুলে ধরেছেন।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিল, মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ও আর্থিক সাহায্য, মুসলিম এডুকেশন ফান্ড গঠন এবং মাধ্যমিক শিক্ষা বিল — সবই তাঁরই প্রশাসনের কৃতিত্ব। বরিশালের চাখার কলেজ, আদিনা কলেজ, মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ এবং কলকাতায় লেডি ব্রাবোন কলেজ, কারমাইকেল হস্টেল ইত্যাদি প্রতিষ্ঠায় তাঁর অনবদ্য ভূমিকা রয়েছে।

আরও পড়ুন:

হক, এ.কে ফজলুল - বাংলাপিডিয়া
একজন খাঁটি বাঙালি মুসলমান হিসেবে তিনি ইসলামের মানবীয় মৌলিক নীতিমালার শিক্ষা দিতে চেয়েছেন। মুসলিম সমাজকে আধুনিক শিক্ষায় দক্ষ-যোগ্য ও আত্মনির্ভর করে তুলতে চেয়েছেন। খাঁটি বাঙালি হিসেবে তিনি বাঙালি সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের ধারক ছিলেন। তিনি হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালিকে জাতিকে এক ভাষা, এক সমাজ ও একই মর্যাদার ভিত্তিতে দেখতে চেয়েছেন। তিনি বিশ্বাস করতেন, “আমার জাতি বাঙালি, ধর্ম ইসলাম — এই দুটি আমার পরিচয়।” বাঙালি আর মুসলমান — এই দুই পরিচয়ের সংমিশ্রণেই তিনি হয়ে উঠেছিলেন প্রকৃত অর্থে ‘শেরে বাংলা’। তিনি একাধারে বাঙালির গৌরব ও মুসলমানের আত্মমর্যাদার প্রতীক।
ফজলুল হক ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তার এক অনন্য প্রতীক। মুসলমানের ন্যায্য অধিকার রক্ষায় তিনি যেমন সংগ্রাম করেছেন, তেমনই হিন্দু সমাজের দুরবস্থার বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি হিন্দু-মুসলমান ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কখনোই ধর্ম বা জাত-পাতের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করেননি। আজ যখন ধর্ম ও জাতীয়তাকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, তখন শেরে বাংলার আদর্শ আমাদের কাছে অনেক বেশি জরুরি। তাঁর জীবন আমাদের শেখায়, ধর্ম ও জাতীয়তার সংঘাত নয়, বরং একতার সমন্বয়ই বাঙালির প্রকৃত শক্তি। আজ যখান ধর্মের নামে বিভাজন, ভাষা ও সংস্কৃতির নামে ঘৃণা-বিদ্বেষ আমাদের আচ্ছন্ন করে ফেলেছে, সমাজকে প্রতিনিয়ত কলুষিত করছে, সেখানে ফজলুল হকের আদর্শ ও চেতনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বোধই সত্যিকার রাজনীতি।
তাঁর অসামান্য পাণ্ডিত্য, ঈর্ষণীয় ব্যক্তিত্ব ও অতুলনীয় নেতৃত্ব, প্রজ্ঞা ও মেধা, দেশপ্রেম এবং মানবিকতা বাংলার সীমা ছাড়িয়ে ভারতবর্ষের রাজনীতিতেও গভীর ছাপ ফেলেছিল। তিনি একইসঙ্গে ছিলেন সুবক্তা, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক ও চিন্তাবিদ। তাঁর বহুমাত্রিক কর্মজীবন আজও বাঙালি জাতির গর্বের প্রতীক। তাঁর আদর্শ, সাহস, মানবপ্রেম, ইনসাফ ও নৈতিকতা আজও বাঙালি জাতির কাছে অনুপ্রেরণা।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder