BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ?

প্রকাশিত: ২৬ মে ২০২৬, সকাল ১০:৪৫ | আপডেট: ২৬ মে ২০২৬, সকাল ১০:৫৩

খাদিজা বানু: ইসলাম একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণ, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা ও আধ্যাত্মিক উন্নতি — প্রতিটি ক্ষেত্রেই ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন,“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম।”(সূরা আল-মায়িদাহ: ০৩)। এই পূর্ণাঙ্গ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হল মসজিদ। ইসলামের ইতিহাসে মসজিদ কেবল নামায আদায়ের স্থান নয়; বরং এটি ছিল শিক্ষা, নৈতিকতা, সমাজ-সংগঠন, পরামর্শ, দাওয়াহ ও মুসলিম ঐক্যের প্রাণকেন্দ্র। রাসূলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর সর্বপ্রথম যে কাজগুলো করেছিলেন, তার মধ্যে একটি অন্যতম ছিল মসজিদে নববী প্রতিষ্ঠা। কারণ, ইসলামী সমাজ গঠনের ভিত্তি ছিল মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করেই ইমাম ও মুয়াজ্জিনের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম সাহেব মুসল্লিদের নেতৃত্ব দেন, দ্বীনের শিক্ষা দেন এবং সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করেন। মুয়াজ্জিন মানুষকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করেন। মহানবী (সা.) মুয়াজ্জিনদের মর্যাদা সম্পর্কে বলেছেন,“মুয়াজ্জিনদের গর্দান কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ হবে।”(সহীহ মুসলিম)।

আরও পড়ুন:

অতএব, ইসলামে এই দায়িত্বগুলো কেবল পেশা নয়; বরং অত্যন্ত সম্মানজনক ইবাদত। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার বা প্রশাসন ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করেছে। অনেকে এটিকে সহায়তামূলক উদ্যোগ হিসেবে দেখলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। কারণ, ইসলাম শুধু বাহ্যিক সুবিধা নয়; বরং আমলের অন্তর্নিহিত উদ্দেশ্য, আত্মিক প্রভাব ও দ্বীনের মর্যাদাকেও অত্যন্ত গুরুত্ব দেয়। ইসলামে প্রতিটি আমলের মূল ভিত্তি হল “ইখলাস”বা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা। রাসূল (সা.) বলেছেন,“সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল।”(সহীহ বুখারী: ০১)। এই হাদীস স্পষ্ট করে যে- ইমামতি, আযান, কুরআন শিক্ষা বা দ্বীনি খেদমতের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে দুনিয়াবি সুবিধা অর্জন হয়ে যায়, তবে সেই আমলের আধ্যাত্মিক মূল্য ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূল (সা.) আরও বলেছেন,“যে ব্যক্তি ইলম অর্জন করে দুনিয়াবি স্বার্থের জন্য, সে জান্নাতের সুগন্ধিও পাবে না।”(সুনানে আবু দাউদ)। এই কারণেই বহু আলেম সতর্ক করেছেন, দ্বীনি খিদমতকে এমন কোনো ব্যবস্থার অধীন করা উচিত নয়, যা ভবিষ্যতে ইখলাস ও স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মসজিদের স্বাধীনতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন,“আল্লাহর মসজিদসমূহ তো তারাই আবাদ করে, যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।”(সূরা আত-তাওবা: ১৮)। এই আয়াত থেকে বোঝা যায়, মসজিদ পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত তাকওয়া ও ঈমান। যদি মসজিদ বা এর ইমাম-মুয়াজ্জিন রাষ্ট্র-নির্ভর হয়ে পড়েন, তাহলে ধীরে ধীরে প্রশাসনিক প্রভাব, রাজনৈতিক চাপ কিংবা নীতিগত সীমাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ইতিহাস সাক্ষী, যখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতাসীনদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে, তখন তাদের স্বাধীন কণ্ঠ দুর্বল হয়ে গেছে।

আরও পড়ুন:

ইসলামী ফিকহের বহু কিতাবে দ্বীনি কাজের বিনিময়ে অর্থ গ্রহণের বিষয়ে সতর্কতা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এমন উৎস থেকে অর্থ গ্রহণ, যার উপার্জন পদ্ধতি বা নীতিগত অবস্থান ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তা নিয়ে আলেমদের মধ্যে আপত্তি রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.) ও অনেক প্রাচীন ফকীহ দ্বীনি খিদমতের মর্যাদা রক্ষার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। তাদের মতে, দ্বীনের খিদমতকে এমন অবস্থায় নেওয়া উচিত নয়, যেখানে তা রাজনৈতিক বা পার্থিব স্বার্থের সঙ্গে মিশে যায়। ইসলামের প্রথম যুগে মুসলিম সমাজ নিজেরাই মসজিদের দায়িত্ব বহন করত। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও মুসলিম বিত্তবানরা ইমাম ও মুয়াজ্জিনদের সাম্মানিক প্রদান করতেন। তারা এটিকে দান নয়; বরং দ্বীনের খিদমতের অংশ হিসেবে বিবেচনা করতেন। ফলে মসজিদ ছিল সম্পূর্ণভাবে মুসলিম উম্মাহর আত্মিক ও সামাজিক ঐক্যের প্রতীক। আজ মুসলিম সমাজ যদি ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করে, তাহলে বাইরের সহায়তার প্রয়োজন অনেকাংশেই কমে যেতে পারে। প্রতিটি এলাকার মুসলমান যদি নিজ নিজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের দায়িত্ব গ্রহণ করে, তাহলে মসজিদ তার স্বাধীনতা, মর্যাদা ও আত্মিক শক্তি বজায় রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন:

আল্লাহ তাআলা বলেন,“বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার, উপার্জিত সম্পদ ও ব্যবসা আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে সংগ্রামের চেয়ে অধিক প্রিয় হয়, তবে আল্লাহর ফয়সালার অপেক্ষা করো।”(সূরা আত-তাওবা: ২৪)। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দ্বীনকে কখনো পার্থিব লাভের সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। ইমাম ও মুয়াজ্জিনদের দায়িত্ব অত্যন্ত সম্মানজনক ও পবিত্র। তাই তাদের উচিত, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এবং মুসলিম সমাজের উচিত, সম্মানের সঙ্গে তাদের প্রয়োজন পূরণ করা। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক আলেমের মতে, সরকারি ভাতা গ্রহণ অন্তত সন্দেহমুক্ত বা তাকওয়াসম্মত পথ নয়। দ্বীনের মর্যাদা, ইখলাস ও মসজিদের স্বাধীনতা রক্ষার স্বার্থে এ ধরনের নির্ভরতা থেকে বিরত থাকাই অধিক নিরাপদ ও উত্তম পথ বলে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder