BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:০৫

শেখ আব্বাস উদ্দিন

আরও পড়ুন:

বাংলা সাহিত্যের কথা যদি বলি, সমকালে সবচেয়ে উপেক্ষিত চরিত্রের নাম জীবনানন্দ দাশ। এবং বাংলার চালচ্চিত্রের রচয়িতা আব্দুল জব্বার এর কথা বলতেই হয়। আর রাজনীতিতে সবচেয়ে উপেক্ষিত এবং অনালোচিত চরিত্র হলেন এ.কে ফজলুল হক। তিনি এক ব্যতিক্রমী সত্তার অধিকারী ছিলেন। প্রখর বুদ্ধিদীপ্ত এই বাঙালি নেতা ও রাজনীতিবিদ আজীবন মাটির সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত ছিলেন। তার জীবন এবং কার্যক্রম সবকিছু মাটিকে কেন্দ্র করে আবর্তিত ছিল। তিনি ছিলেন মাটির সন্তান ও মাটির মানুষ। এই ছিল তার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের রোজনামচা।
তিনি শুধুমাত্র একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ নন, ছিলেন ব্রিটিশ আমলে বাংলার প্রথম এবং দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তার বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব, অনুভূতিপ্রবণ মন, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সময় ও সমাজ সচেতন পদক্ষেপের জন্য তিনি রাজনীতির জটিলাবর্ত থেকে নিজেকে ভিন্ন পরিমাপে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।
একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে প্রায় অর্ধশতক জুড়ে বিশেষ ভূমিকা ছিল তাঁর। অসাধারণ বাগ্মী এই মানুষটি মাতৃভাষা বাংলার মতোই ইংরেজি এবং উর্দুতেও সমান পারদর্শী ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

শেরে বাংলা যে কারণে অবিস্মরণীয়

শুনতে অদ্ভুত লাগলেও সত্য যে, আবুল কাশেম ফজলুল হক ও তাঁর রাজনৈতিক জীবন নিয়ে বিশেষ কোন গবেষণা এবং লেখালিখি খুব একটা হয়নি। এবং সবচেয়ে উপেক্ষিত সত্য হল, ফজলুল হকই প্রথমে পাকিস্তান রাষ্ট্রের ভিত আলগা করে দেন এবং পূর্ব বাংলা তথা সমগ্র বাংলার বাঙালিদের মনে অখণ্ড বাঙালি জাতিসত্তার ধারণা অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের ধারণা ছড়িয়ে দিতে সচেষ্ট হন। এ বিষয়ে প্রথম সচেতন প্রচেষ্টা তার মাধ্যমেই শুরু হয়। দুর্ভাগ্যের হলেও সত্য, সমকালীন সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের অধিকাংশই তখনও ইংরেজদের প্রভাব ও লেজুড়বৃত্তি থেকে মুক্ত হতে পারেননি। স্বভাবতই তারা ফজলুল হকের সমর্থন ও সহযোগিতায় সেভাবে এগিয়ে আসেননি। তবে যতই উপেক্ষিত হোক না কেন, শেষ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে তিনি যে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সেকথা অস্বীকার করার কোনো উপায় নেই। একাধারে তিনি ছিলেন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক, অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক, বাংলার শিক্ষামন্ত্রী, কলকাতার মেয়র, পূর্ববঙ্গের অ্যাডভোকেট জেনারেল, সর্বোপরি প্রখ্যাত আইন বিশারদ।

আরও পড়ুন:

“কৃষক আন্দোলন শুধু কৃষকদেরই আন্দোলন, কৃষকরা কোন ধর্ম মতাবলম্বী, তা আমাদের জানার কোনও প্রয়োজন নেই”

—  এ.কে ফজলুল হক

ইসলামিয়া কলেজ (বর্তমানে মাওলানা আজাদ কলেজ), লেডি ব্রাবোর্ণ কলেজ, বেকার হস্টেল, কারমাইকেল হস্টেল স্থাপনে তাঁর উদ্যোগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জমিদারি প্রভাব খর্ব করতে ও ভূমি সংস্কারে তাঁর অবদান বাঙলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। “কৃষক আন্দোলন শুধু কৃষকদেরই আন্দোলন, কৃষকরা কোন ধর্ম মতাবলম্বী, তা আমাদের জানার কোনও প্রয়োজন নেই” — একথা বলেছিলেন এ.কে ফজলুল হক। তাঁর চিন্তাধারা ছিল ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে। তিনি বলেছিলেন, “ধানের উৎপাদকরূপে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান একটি মাত্র কৃষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা এই কৃষক শ্রেণির সর্বস্ব অধিকার লাভের জন্য আন্দোলন চালাব এবং সংগ্রাম পরিকল্পনা করব।” অন্ত্যজ সমাজের মানুষের ও পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের উন্নতিকল্পে ফজলুল হকের ভূমিকা চিরস্মরণীয়।

আরও পড়ুন:

“ধানের উৎপাদকরূপে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান একটি মাত্র কৃষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা এই কৃষক শ্রেণির সর্বস্ব অধিকার লাভের জন্য আন্দোলন চালাব এবং সংগ্রাম পরিকল্পনা করব।”

—  এ.কে ফজলুল হক

১৯৫৪ সালে পূর্ববঙ্গে বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রবক্তা ফজলুল হকের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হয়। মুসলিম লীগের সংকীর্ণ রাজনীতিকে পরাভূত করে তাঁর নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়। মুখ্যমন্ত্রী হন ফজলুল হক। এই সময় তিনি কয়েক দিনের জন্য কলকাতায় আসেন নেতাজী ভবনে। ৩রা মে এক সংবর্ধনা সভায় তিনি দাবি করেন, “বাঙালি এক অখণ্ড অভিভক্ত জাতি।” তাঁর এই উক্তি প্রমাণ করে, তিনি ছিলেন বিভেদ ও বিদ্বেষ-মুক্ত মনন ও জাতীয়তাবাদী বাঙালি হৃদয়ের অধিকারী। তিনি ছিলেন পাকিস্তান-বিরোধী জননায়ক। তার কাছে পাকিস্তান ছিল একটি বিভ্রান্তমূলক পন্থা ও শব্দ।
তাঁর নেতাজী ভবনের বক্তব্যে পাকিস্তানের শাসকবর্গ শঙ্কিত হলেন। ৪৫ দিনের যুক্তফ্রন্ট সরকারকে তারা বাতিল ঘোষণা করল। তাঁকে গৃহবন্দি করা হল এবং তাঁকে ‘ভারতের চর’ ঘোষণা করা হল। এবং পূর্ব পাকিস্তান (বাংলাদেশ)-কে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকারী বলে অভিহিত করা হল। তবুও প্রায় নিঃসঙ্গ অবস্থায় বাংলা তথা বাঙালিদের জন্য আজীবন লড়াই চালিয়ে গেলেন। তিনি প্রকাশ্যেই বলতেন, পাকিস্তান শব্দটির কোন অর্থ হয় না, আদতে এটি একটি নাপাক শব্দ, যা বাঙালি তথা ভারতীয়দের বিচ্ছিন্ন ও বিভক্ত করেছে, যে কুকর্মে কংগ্রেসের একাংশও শামিল এবং সমানভাবে দায়ী। কিন্তু তৎকালীন বাঙালি শিক্ষিত সমাজ, বিশেষ করে শিক্ষিত মুসলিম সমাজ ফজলুল হকের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি । বাঙালিদের নিয়ে ফজলুল হক যে স্বপ্ন দেখতেন, তার বিপরীত মনোভাব পোষণ করতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

আরও পড়ুন:


তিনিই শেষ পর্যন্ত বাঙালি জাতিসত্তার সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলা ভাগে সফল হন। দুই বাংলা, অসম, ত্রিপুরার বাঙালিদের নিয়ে এক বৃহত্তর বাঙালি জাতিসত্তা গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। বাঙালির জাতীয়তাবাদী ঐক্য গঠনে ব্যর্থতার ফলশ্রুতিতে আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নতাবাদী হামলার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গীয় বাঙালির জাতিসত্তা ও জাতীয়তাবাদ। অপরদিকে রাজনৈতিক বিভাজনের শিকার হয়ে বাঙালির জাতিসত্তা সংকীর্ণ ধর্মীয় কট্টরবাদী অশুভ শক্তির দ্বারা রক্তাক্ত হচ্ছে। সংকীর্ণ ধর্মীয় বিভেদ ও ভাষা সন্ত্রাস ইত্যাদির শিকার হচ্ছে অখণ্ড বাঙালি জাতিসত্তা। আহত জাতিসত্তার রক্ত ঝরছে এবং অদৃশ্য অপশক্তির চক্রান্তে অসহায়ত্ব বাড়ছে উভয় বাংলার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder