BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

“এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!”

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫

পাভেল আখতার

আরও পড়ুন:

এক!! ‘শিক্ষক’ শব্দটির মহিমা অপার, অনন্ত ! পাঠ্য বইয়ের নিষ্প্রাণ তথ্য শিক্ষার্থীর মগজে ঢুকিয়ে কিছু পড়ানো যায়; কিন্তু ‘শিক্ষক’ হতে গেলে আরও ‘অনেক মহিমা’র প্রয়োজন হয়! ‘শিক্ষার্থী’ কোনও নির্জীব বস্তু নয়! তার যে একটি নিভৃত ও সুকুমার অন্তর্জগৎ আছে, একজন ‘শিক্ষক’ সেই সুপ্ত অন্তর্জগৎ-এর বিকাশসাধন করবেন। শিক্ষার্থীকে ‘ভাবতে’ শেখানো, তার চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতাকে দীপ্ত ও শাণিত করে তোলা, তাকে ‘স্বপ্নদর্শী’ করে তোলা, ‘জগতের আনন্দযজ্ঞে’ নিমন্ত্রিত হওয়ার প্রেরণা ও সমাজে শিকড় ছড়িয়ে থাকা অজস্র ‘বিষাদবৃক্ষ’ উৎপাটনের সংকল্প তার হৃদয়ে প্রোথিত করে দেওয়ার সুরে একজন ‘শিক্ষক’ তার সত্তাটিকে বাঁধবেন বড় যত্নে। ‘শিক্ষার্থী’কে তিনি করে তুলবেন যথার্থ ‘মুক্ত মানুষ’। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কে থাকবে ‘বন্ধুত্বের উষ্ণতা’। একজন যথার্থ শিক্ষকের মধ্যে থাকবে সর্বোচ্চ পর্যায়ের নৈতিকতা, মূল্যবোধ, সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ইত্যাদি। পোশাকে, বচনে, পরিচ্ছন্নতায় সবকিছুতেই তিনি হয়ে উঠবেন সৌন্দর্যের মূর্ত প্রতীক। ‘যোগ্য শিক্ষক’ কথাটি নিয়ে সমাজে যে চর্চা, তার মূলে কেবল অনুরণিত হচ্ছে মেধার ধার ও ভার। এই চর্চা নিতান্ত সংকীর্ণ ও সরল। ‘যোগ্য শিক্ষক’ নয়, আমাদের আসলে দরকার ‘যথার্থ শিক্ষক’। এবং, একথা বলাই বাহুল্য, এই জায়গায় বিরাট শূন্যতা রয়েছে!

আরও পড়ুন:

দুই।। আজকাল এখানে-ওখানে অনেক ‘সাহিত্যসভা’ হয়। অনেকেই সোৎসাহে স্বরচিত কবিতা, গল্প ইত্যাদি পাঠ করে থাকেন। হাততালি পড়ে। ‘সাহিত্য’ নিয়ে বক্তৃতা হয়। এক্ষেত্রেও হাততালি কম পড়ে না। উল্লেখ্য, ‘সাহিত্যসভায়’ কিছু ‘বিনোদনের’ ব্যবস্থাও থাকে। সাহিত্যের নন্দনবনে হয়ত বিনোদনের যথেষ্ট অভাব আছে, সেই কল্পনায় এই ‘অতিরিক্ত’ আয়োজন ! আমি বুঝতে অপারগ যে, এইসব আয়োজনে সাহিত্যের ঠিক কতটা ‘উপকার’ হয়ে থাকে। যেসব লেখক ‘হাততালির’ প্রত্যাশায় থাকেন, তাদের দ্বারা আর যাই হোক ‘সাহিত্য’ হওয়া সম্ভব নয়। কারণ, যারা ‘হাততালি’ দেয়, তারা যতটা ‘হাত’ আর ‘তালি’ বোঝে, ঠিক ততটাই ‘সাহিত্য’ বোঝে কি না, সে-নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর আয়োজকদের কথা?

আরও পড়ুন:

মনে পড়ছে, ‘অগ্নীশ্বর’ নিতান্ত অনীহা সত্ত্বেও এক ‘সাহিত্যসভায়’ উপস্থিত হয়ে মাত্র দুটি বাক্য বলেছিলেন। ‘অনিবার্য কারণে’ উপস্থিত হতে বিলম্ব হওয়ায় মার্জনা চেয়ে নেওয়া। আর, ‘বিনোদনের প্রতি’ অত্যধিক ঝোঁককে চিহ্নিত করা। একদা বনফুল ‘অগ্নীশ্বর’-কে দিয়ে যে ‘পর্যবেক্ষণ’ ব্যক্ত করেছিলেন, তা শাখা-প্রশাখায় আরও পল্লবিত হয়েছে। ক্রমাগত হয়ে চলা ‘সাহিত্যসভায়’ যে ‘ককটেল’ পরিবেশিত হয়, তার দ্বারা সাহিত্যের কোনও ‘উপকার’-ই হয় না। সত্য এই যে, ‘সাহিত্যবোধ’ বা ‘সাহিত্যমনস্কতা’ একেবারে ‘ভিন্ন কিছু’ প্রত্যাশা করে। অনিঃশেষ ‘সাহিত্যসভা’ যেন সেই বিজ্ঞাপনকে মনে করিয়ে দেয়: ”দেখো, আমি বাড়ছি মাম্মি !” আদৌ বাড়ে না, কিন্তু বলা চাই!

আরও পড়ুন:

তিন।। সাহিত্য অথবা চলচ্চিত্র কি পাঠক ও দর্শকের রুচি অনুসরণ করবে, না-কি রুচি নির্মাণ করবে, তা নিয়ে একটা মতভেদ দেখা যায়। রুচি নিম্নগামী হলে তার সংস্কারের প্রয়োজন হয়। তখন রুচির পুনর্নির্মাণ করা আবশ্যক হয়ে পড়ে। রুচির নিম্নগামিতা মূলত আত্মবিস্মৃতি ও অপরকে অনুকরণের সূত্র ধরে আসে। বাঙালির একটি নিজস্ব জীবনবোধ ও জীবনচর্যা আছে। সেখানে একটা মস্ত শিথিলতা এসেছে। আত্মবিস্মৃতি ঘটেছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ ও অনুরাগ তার অন্যতম নেপথ্য অনুঘটক। তারই ফলশ্রুতি রুচির পরিবর্তন, যাকে রুচির অবনমন বা নিম্নগামিতা বলা যায়। এ প্রসঙ্গে একটি প্রশ্ন ওঠে, বাঙালির সাহিত্যে ও চলচ্চিত্রে ‘কল্পিত’ পাশ্চাত্য জীবনবোধের অনুরণন কি তার ‘আন্তর্জাতিক’ হয়ে ওঠার মাপকাঠি?

আরও পড়ুন:

সাহিত্য ও চলচ্চিত্র তার নিজস্ব মাটি-জল-হাওয়ার কথাই বলবে। এই প্রক্রিয়ায় রচিত হবে তার নিভৃত প্রাণের গহন, নির্মল ছবি। পাশ্চাত্যের জীবনবোধ যদি বাঙালির সাহিত্যে ও চলচ্চিত্রে ফুটে ওঠে, তাহলে তা কৃত্রিম হতে বাধ্য। অনুসরণ ও অনুকরণপ্রিয়তা কখনওই বাঞ্ছনীয় নয়। রবীন্দ্রনাথের ‘পূর্ব ও পশ্চিম’ এবং প্রমথ চৌধুরীর ‘আমরা ও তোমরা’ প্রবন্ধ দুটি স্মরণীয়। বিশ্বায়নের জগৎজোড়া ফাঁদে আটকা পড়ে বাঙালি যদি তার স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তাকে বিসর্জন দেয় তাহলে তার অর্থ দাঁড়ায় যে, সে গভীর হীনম্মন্যতায় ভুগছে, অথচ তার কোনও কারণ নেই!

আরও পড়ুন:

চার।। জীবনের নানা দিগন্তে এখন ‘ভাঙন’-এর ছায়া। প্রায় সবকিছুই ক্রমশ ভেঙে যাচ্ছে। সম্পর্ক, মূল্যবোধ, প্রতিবেশিত্ব, ঐতিহ্য ইত্যাদি। দেখছি, পরিবারও ভেঙে যাচ্ছে। গণ্ডিগুলো ছোট হয়ে আসছে। ‘আমরা’ নয়, সবখানেই চলছে ‘আমি’র দাপট। শিল্প ও সাহিত্যের একটি দিক নিয়ে বিতর্ক আছে। শিল্প ও সাহিত্য কি যা আছে তারই প্রতিনিধিত্ব করবে, না-কি যা নেই অথচ থাকা উচিত, অর্থাৎ একটা স্বপ্নের কথা, স্বপ্ন দেখার কথাও বলবে। একান্নবর্তী পরিবার এখন লুপ্তপ্রায়। নেই বললেই চলে। কিন্তু, সমস্ত বাংলা সিরিয়াল ভাঙা কাঁসরের ঘণ্টার মতো বাজিয়েই চলেছে একান্নবর্তী পরিবারের গল্প। স্বপ্নের পুনরুজ্জীবনের কথা যদি বলা হয়, তাহলে নিশ্চয় দোষ হয় না। কিন্তু, একটা জিনিস কিছুতেই বোঝা যাচ্ছে না যে, একান্নবর্তী পরিবারে মাসি, পিসি, ননদ, জামাই, ভাগ্নে, ভাগ্নি এরা আবার কোন কালে ছিল? স্বপ্ন দেখাতে গিয়ে এ তো অতিকায় নির্মাণ হয়ে যাচ্ছে ! আহা ! ”তুমি কোন্ ভাঙনের পথে এলে !”

আরও পড়ুন:

পাঁচ।। প্রয়াত সাহিত্যিক রমাপদ চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একবার বলেছিলেন, একজন লেখকেরও ‘অবসর’ থাকা উচিত, চাকরিজীবীর মতো। তিনি কলম তুলে রেখেছিলেন ! কিছুদিন আগে একই কথা বলেছেন কবি জয় গোস্বামী। কিন্তু দেখা যায়, লব্ধপ্রতিষ্ঠ অনেক লেখক বহুদিন আগেই ‘ফুরিয়ে’ যাওয়ার পরেও তাঁদের লেখা অব্যাহত ! এর কারণ দুর্বোধ্য। এতে কি সাহিত্যের আদৌ কোনও কল্যাণ হয়? তবে শুধু লেখকদের নয়, শিল্পীদেরও ‘অবসর’ থাকা উচিত। স্বর্ণযুগের বিখ্যাত কিছু শিল্পীর শেষ বয়সে গাওয়া রবীন্দ্রনাথের গানগুলো যখন শুনি তখন খুবই বেদনাবোধ করি ! কী দরকার ছিল তাঁদের ওই বয়সে আর গান গাওয়ার ?

আরও পড়ুন:

ছয়।। নতুন প্রাণের সখা, যেন ‘সব পেয়েছির দেশ’ AI-এর সাহায্য নিয়ে রূপের ছটায় ভুবন মাতানো হোক অথবা চিন্তা ও লেখার ভুবনে সিদ্ধিলাভ — দর্শক ও পাঠকের দ্রুত চিত্তজয়ের বাসনা অনিয়ন্ত্রিত ! সাময়িক মুগ্ধতা কুড়োনোর লীলাখেলায় ভেসে যাচ্ছে মনে স্থায়ী সবুজ প্রেমের দাগ রেখে যাওয়ার ইচ্ছে ! ”আমি রূপে তোমায় ভোলাব না, ভালবাসায় ভোলাব !” এমন গান লেখা রবীন্দ্রনাথ কি আর জানতেন যে, শুদ্ধ ভালবাসা দেওয়া-নেওয়ার প্রক্রিয়ার বিপরীতে যে দাঁড়িয়ে থাকে কৃত্রিম রূপের ঠাট ও ঠমক, সেকথা বাঙালি কালে কালে বিস্মৃত হবে ?

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder