BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

প্রবাহমান জীবন এবং আমরা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০৩

আজিজ রসুল

আরও পড়ুন:

ইংরেজ কবি জেওফ্রে চসার (Geoffrey Chaucer) ১৩৯৫ সালে প্রকাশিত তাঁর গল্পমূলক কাব্যগ্রন্থ ‘The Canterbury Tales’-এর এক জায়গায় লিখেছিলেন, “Time and tide wait for no man (none)”, যা আজ প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। অর্থাৎ সময় ও স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না। সময় নদীর স্রোতের মতো প্রবাহিত। সময়কে সময় দিলে, সময়ও একদিন আমাকে তোমাকে সময় দেবে। তবে সময়ের শেষ নেই। আর আমাদের এই জীবনটা কীরকম? জীবন সময়ের কাছ থেকে কিছু দিনের জন্য ধার নেয় এবং জীবনের শেষ রয়েছে। আমাদের জীবন প্রবহমান। তার মানে হল জীবনের সেই ধারা, যেখানে সবকিছু ক্রমাগত পরিবর্তনশীল, গতিশীল এবং অপ্রতিরোধ্য। নদীর জল যেমন এক মুহূর্তের জন্য থামে না, তেমনি জীবনও থামে না — সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবই আসে এবং চলেও যায়।

আরও পড়ুন:

প্রবাহমান জীবনের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ গভীর। জীবন যেমন একটা নদীর মতো বয়ে চলে, আমরাও সেই স্রোতে ভেসে থাকি, কখনো স্রোতের সাথে তাল মিলিয়ে, কখনো স্রোতের বিপরীতে বা প্রতিকূলে গিয়ে। প্রবহমান জীবন মনে করিয়ে দেয় যে, সবকিছুই ক্ষণস্থায়ী, সবকিছুই বদলায়। আমরা যদি পরিবর্তনকে গ্রহণ করি, তবে মানসিক চাপ, দুঃখ, আশা সবকিছু সহজে মেনে নিতে পারি। কখনো জীবনের স্রোতের সাথে চললে, অর্থাৎ পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে গেলে, কম শক্তি খরচ হয়। যেমন, প্রবাহের সাথে পাল তোলা নৌকা। কখনো আমরা নিজের লক্ষ্য, মূল্যবোধ বা স্বপ্নকে ধরে রাখতে স্রোতের বিপরীতে চলি। তখন লড়াই করতে হয়, কিন্তু এটাও জীবনের এক রূপ।

আরও পড়ুন:

প্রবহমান জীবন মনে করিয়ে দেয় আমরা ক্ষণস্থায়ী। এটা আমাদের বর্তমান মুহূর্তকে বেশি করে উপভোগ করতে, সম্পর্কগুলোকে আরো গভীর ও নিবিড় করতে উৎসাহ দেয়। সুতরাং, প্রবহমান জীবনের ধারণা আমাদের সচেতনতা, গ্রহণশীলতা, এবং অভিযোজন শেখায়।

আরও পড়ুন:

একটা জীবনে নানা কিছু পরিবর্তন ঘটে। সেটা যে কেউ তার নিজের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবে। কেবল যে দৈহিকভাবে ছোট থেকে বড় হচ্ছে তা-ই নয়, চরিত্রগত, সংস্কৃতিগত এবং মানসিকভাবেও পরিবর্তন ঘটতেই থাকে, যতক্ষণ না জীবনদীপ নিভে যাচ্ছে। শুধু সময়কেই বেঁধে রাখা যায় না। ইংরেজ কবি টেনিসনের ‘The Brook’ (ছোট নদী) কবিতায় ছোট নদী বলে, “..men may come and men may go, But I go on forever ” ঠিক সেভাবেই সময়ও বলতে পারে, সে-ও বয়ে চলেছে কত ঘটনার নীরব সাক্ষী হয়ে। জীবনে অনেক বাঁক আসে। আর তা আসে সময়ের সাথে সাথে। এভাবেই সময় বয়ে চলেছে, কিন্তু জীবনের পুঁজি অর্থাৎ সময় বা আয়ুষ্কাল ফুরিয়ে যাচ্ছে। মাঝ-খানে শুধু জীবনের কর্মের প্রতিফল রেখে যাচ্ছে, যার উপর ভিত্তি করে মানুষের বিচার করে পরবর্তী প্রজন্ম। এটাই চিরন্তন সত্য।Roar বাংলা - কীভাবে এলো আজকের স্মার্ট ওয়াচ? জানুন ঘড়ির ইতিহাস

আরও পড়ুন:

জীবনের বাস্তবতা বড় কঠিন। আমার আপনার ইচ্ছা বা প্রত্যাশা অনুযায়ী চলে না। নদীর মতোই এক এক সময় এক এক দিকে এঁকেবেঁকে চলে। আমাদের এই প্রবহমান জীবনের গতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। নিজেকে সেই গতিতে মানিয়ে নেয়ার নামই বেঁচে থাকা। বেঁচে থাকার যুদ্ধে যৌবনের জোয়ারে প্লাবিত এ জীবন-নদীতে একদিন ভাটা পড়ে যাবে। যদি আমরা জীবন গঠন করতে চাই, তাহলে সময়কে গুরুত্ব দিয়েই গঠন করতে হবে। চলমান সময়ে এটাই জীবনের চাহিদা। সময়ের হারিয়ে যাওয়াকে ভুলে না গিয়ে আমরা অতীত থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে জীবন সাজাব। বেঁচে থাকাটাই অনেক বড় কথা। মানবিক বোধ, স্বনির্ভরতা, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাকেই বলে সত্যিকার অর্থে বেঁচে থাকা। আমরা অনেক সময় নিজের জন্যই কেবল বেঁচে থাকি। কিছুটা স্বার্থপরের মতো। কিন্তু অন্যের জন্য বেঁচে থাকাই সুন্দর। তাই নয় কি?

আরও পড়ুন:

আমরা প্রায়শই দেখি মানুষের অহংকার এবং স্বার্থপরতা সর্বদা বিভাজন সৃষ্টি করে। সেইসঙ্গে তৈরি করে উদাসীনতা, বিদ্বেষ এবং হিংসার দেয়াল। অহংকার এবং স্বার্থপরতা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, অন্যের প্রতি সহানুভূতি কমায়, এবং ‘আমি বনাম তারা’ মানসিকতা তৈরি করে, যা পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে ব্যাহত করে এবং পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দেয়। আমাদের চেষ্টা কী হবে? হ্যাঁ, আমাদের নিরন্তর চেষ্টা থাকবে আমাদের অহংবোধকে নিজের সীমার মধ্যে রাখা। আমি কী চেয়েছি, আর আমি কী পেয়েছি… এটাই যেন সবসময় মুখ্য বিষয় না হয়ে ওঠে। আমি নিজে কতটা বুঝছি, সেটাই আমাদের ভাবার প্রয়োজন আছে বলে মনে হয়। আমাদের আয়ু আর কতদিন? সময় নষ্ট করার অর্থ নিজেকেই নষ্ট করা। সময়কে যদি কাজে লাগায়, জীবনও কাজে লাগবে। যে বেঁচে থাকায় কেবলই নিজের লাভসিদ্ধি, যে বেঁচে থাকায় যদি অন্যের জন্য ভাল কিছু বয়ে নিয়ে না আসে, সেই বেঁচে থাকাকে কি আমরা আসলেই বেঁচে থাকা বলব?এন্টিক ও ভিন্টেজ ঘড়ির পার্থক্য (পর্ব -১) – BD SHOP Blog

আরও পড়ুন:

যারা লিও টলস্টয়ের ‘Three Questions’ গল্পটি পড়েছেন, তারা জানেন সেখানে তিনটি প্রশ্নের অন্যতম ছিল What was the most important thing to do? গল্পের শেষে উত্তর পাওয়া গিয়েছিল, “…and the most important affair is to do that person good, because for that purpose alone was man sent into this life.” এই যে অপরের ভাল করা, কারোর উপকারে লাগা এভাবেও আমরা বিষয়টাকে একটু আলাদাভাবে ভেবে দেখতে পারি। এই ভাল করার কাজে না থাকবে কোন ধর্ম, না থাকবে কোন জাত, আর না থাকবে কোন রাজনৈতিক রঙ। থাকবে কেবলই মানবধর্ম। পরোপকার মানবতার অলংকার। কবির কথা দিয়েই শেষ করি: ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি / এ জীবন মন সকলি দাও / তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও… আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে / সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে।’ প্রবাহমান জীবনে শুধু নিজেকে নয়, চারপাশের পৃথিবীকেও আলোকিত করার চেষ্টা করা উচিত। জীবনের স্বল্প পরিসরে কেবল নিজের জন্য বাঁচা নয়, বরং নিজের আলো দিয়ে চারপাশের পৃথিবী ও মানুষজনকে আলোকিত করা। আত্ম-উন্নয়নের পাশাপাশি সমাজ ও অন্যের জীবনেও ভাল কিছু অবদান রাখা, যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং সামগ্রিক কল্যাণ বয়ে আনে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder