BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

আসামের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আনোয়ারা তৈমুর

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১২

মুদাসসির নিয়াজ

আরও পড়ুন:

নতুন পয়গাম, ১৬ সেপ্টেম্বর:

আরও পড়ুন:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুর ছিলেন কংগ্রেস নেত্রী। ১৯৩৬ সালের ২৪ নভেম্বর তাঁর জন্ম অসমের জোরহাট এলাকায়। তাঁর বাবার নাম সৈয়দ ইউসূফ আলি এবং মাতা ছিলেন জুবেদা খান। ১৯৮০ সালের ৬ ডিসেম্বর থেকে ৩০ জুন ১৯৮১ পর্যন্ত তিনি অসমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর জীবনাবসান হয়। এখনও পর্যন্ত তিনি রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, শেষ জীবনে বছর চারেক অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছিলেন আনোয়ারা তৈমুর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের বিদেশের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন:

তিনি তখন অসম প্রদেশ কংগ্রেস কমিটির একজন সক্রিয় সদস্য। ২০১১ সালে কংগ্রেস তাঁকে টিকিট দিতে অস্বীকার করায়, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফ দলে যোগ দেন।

আরও পড়ুন:

অসমে যোগেন্দ্রনাথ হাজারিকা সরকারের পতনের পর ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর থেকে চালু হয় রাষ্ট্রপতি শাসন। কয়েক মাস রাষ্ট্রপতি শাসনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্দিরা কংগ্রেস দলের নেত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরকে অসমের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মাত্র ৭ মাসের মাথায় ১৯৮১-র ৩০ জুন তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তিনি আসামের কংগ্রেস দলের একজন নেতা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) সদস্য ছিলেন।

আরও পড়ুন:

অসম থেকে চার বার ভোটে জিতে (১৯৭২, ১৯৭৮, ১৯৮৩ ও ১৯৯১) বিধায়ক হয়েছিলেন আনোয়ারা তৈমুর। এর মধ্যে দু-বার মন্ত্রীও হন তিনি। এ ছাড়া ১৯৮৮ ও ২০০৪ সালে রাজ্যসভার সাংসদ হয়েছেন। আনোয়ারা সে সময় রাজ্য সরকারের বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। পূর্ত দফতর ও শিক্ষামন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিনহা ও তার নেতৃত্বাধীন সরকারে অসম রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন আনোয়ারা তৈমুর। ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত অসমের পূর্ত (পিডব্লিউডি) মন্ত্রী ছিলেন। ১৯৮৯-৯১ পর্যন্ত সেন্ট্রাল হজ কমিটির চেয়ারপার্সন হিসেবে সর্বভারতীয় স্তরে কাজ করেছেন। ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত কংগ্রেসী মুখ্যমন্ত্রী হীতেশ্বর শইকিয়ার আমলে সংখ্যালঘু উন্নয়ন, হজ এবং ওয়াকফ বিষয়ক মন্ত্রী পদের দায়িত্বেও ছিলেন।

আরও পড়ুন:

চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে ছিলেন আনোয়ারা তৈমুর। তাঁর প্রয়াণে ট্যুইট বার্তায় অসমের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আনোয়ারা তৈমুরের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘অসমের উন্নয়নে সৈয়দা আনোয়ারা তৈমুরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক শোকবার্তায় বর্ষীয়ান জননেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরকে আসামের একজন দক্ষ প্রশাসক হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, আসামে এনআরসি হলে ২০১৮ সালে যে সংশোধিত নাগরিক তালিকা প্রকাশিত হয়, সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ার তৈমুরের নাম না থাকায় তিনি ভীষণ দুঃখ পান।

আরও পড়ুন:

স্থানীয় প্রাথমিক স্কুলে পড়াশোনা করেন। জোড়হাট গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস করার পর জে.বি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে সসম্মানে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি হাসিল করেন। তারপর আসামে ফিরে এসে ১৯৫৬ সালে দেবীচরণ বড়ুয়া গার্লস কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন:

আসামের ইতিহাসে তিনি রাজ্যের একমাত্র মহিলা এবং একমাত্র মুসলিম মুখ্যমন্ত্রী ছিলেন। তার আগে-পরে ওই রাজ্যে আর কোনও মহিলা বা মুসলিম মুখ্যমন্ত্রী হননি। শুধু আসামই নয়; দেশের আর কোনও রাজ্যে কখনও কোনও মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী হননি। সেই নিরিখে আনোয়ারা তৈমুর সারা ভারতে এক অনবদ্য রেকর্ড স্থাপন করেছেন।

আরও পড়ুন:

চার বারের বিধায়ক, দু’বারের সাংসদ এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের ক্যাবিনেট মন্ত্রীর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আরো যেসব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেগুলো হল: সদস্য – নগর উন্নয়ন কমিটি (২০০৪-১০), সদস্য – নারীর ক্ষমতায়ন কমিটি (২০০৪-১০), সদস্য – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শক কমিটি (২০০৪-১০), ভাইস প্রেসিডেন্ট – ভারত-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ (২০০৫-১০), সদস্য – সংখ্যালঘু বিভাগের জাতীয় উপদেষ্টা কমিটি (২০০৬-১০)।

আরও পড়ুন:

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই তিনি আর্থ-সামাজিকভাবে পিছিয়েপড়া বা অনগ্রসর মানুষদের উন্নয়নে ভাবনাচিন্তা শুরু করেন। এজন্য তিনি সমাজসেবার দিকটা বেছে নেন। বিশেষ করে নারী এবং শিশুদের উন্নয়নে তিনি প্রয়াসী হন। একেবারে তৃণমূল স্তর থেকে তিনি এই মহান কাজে ব্রতী হন। নারীদের ক্ষমতায়নে গড়ে তোলেন এক অভিনব প্রশিক্ষণ কেন্দ্র। যেখান থেকে নারীদের বিভিন্ন রকম বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হত। তৈরি করেন মহিলা কো-অপারেটিভ স্টোর। আসামের বরপেটা জেলা মহিলা সমিতি, আসাম মহিলা প্রতিরক্ষা সমিতি, আসাম মহিলা রিলিফ সোসাইটি প্রভৃতি সমাজসেবামূলক বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে প্রতিষ্ঠাতা হিসেবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

আরও পড়ুন:

১৯৬৯ সালে যুগোস্লোভিয়ার রাজধানী শহর বেলগ্রেডে অনুষ্ঠিত সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধি দলে অংশ নিয়েছিলেন। সেটা ছিল আন্তর্জাতিক মহিলা কনফারেন্স। যার আলোচ্য বিষয় ছিল মূলত জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাব গ্রহণ এবং সেই মোতাবেক কার্যকর পদক্ষেপ গ্রহণ।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder