BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

কানাডায় বাঙালি সাহিত্য-চর্চার প্রাণপুরুষ সুব্রত কুমার দাস

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭

ড. রতন ভট্টাচার্য

আরও পড়ুন:

প্রবাসে বাংলা সাহিত্যচর্চা একসময় ছিল বিচ্ছিন্ন, ব্যক্তিগত প্রয়াসের ওপর নির্ভরশীল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চর্চা সংগঠিত রূপ পেয়েছে, গড়ে উঠেছে সাহিত্যিক নেটওয়ার্ক, তৈরি হয়েছে আন্তর্জাতিক সংযোগ। এই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ সুব্রত কুমার দাস একজন সাহিত্যিক, গবেষক, অনুবাদক এবং সাংস্কৃতিক সংগঠক, যিনি কানাডার বাঙালি প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। সত্তরের দশক থেকে ভারত ও বাংলাদেশের বহু বাঙালি পরিবার কানাডায় বসবাস শুরু করেন। আইটি বিপ্লব, উচ্চশিক্ষা এবং দক্ষ কর্মীদের আগমনে এই সংখ্যা ক্রমবর্ধমান। টরন্টো, ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়াল ও ক্যালগেরির মতো শহরে তাঁরা সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে বসবাস করেন। দ্বিতীয় প্রজন্মের প্রবাসীরা কানাডীয় সংস্কৃতিতে একীভূত হলেও বাংলা ভাষা ও সাহিত্য তাঁদের শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষা করে। এই প্রেক্ষাপটে সুব্রত কুমার দাসের সাহিত্যিক নেতৃত্ব প্রবাসী বাঙালিদের মধ্যে সাহিত্যচর্চাকে সংগঠিত করেছে, দিয়েছে নতুন দিশা। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, ইতিহাসের ধারক এবং সংস্কৃতির বাহক। বাংলা ভাষার জন্ম হয়েছে শত শত বছর আগে। আজ শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। প্রবাসে বসবাসরত বাঙালিরা তাঁদের শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষা করতে বাংলা সাহিত্যচর্চাকে বেছে নিয়েছেন। এই চর্চা কখনো ব্যক্তিগত, কখনো সংগঠিত, কখনো অনলাইনভিত্তিক, আবার কখনো আন্তর্জাতিক মঞ্চে।বাংলা ভাষাভাষী মানুষের প্রবাসে যাত্রা শুরু হয় ঔপনিবেশিক যুগ থেকেই।

আরও পড়ুন:

ব্রিটিশ আমলে শিক্ষিত বাঙালিরা ইংল্যান্ড, ইউরোপ এবং পরবর্তীতে আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাড়ি জমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিদেশে যেতে শুরু করেন। একইভাবে পশ্চিমবঙ্গ থেকে সত্তর দশক থেকে ২০০০-এর দশকে আইটি বিপ্লবের সময় ব্যাপক প্রবাসী বাঙালি গড়ে ওঠে। এসব প্রবাসীরা তাঁদের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যকে সঙ্গে নিয়ে গেছেন। প্রথমে চিঠি, পত্রিকা এবং ছোটখাটো সাহিত্য আসর দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে সাহিত্য সংগঠন, অনলাইন ম্যাগাজিন এবং আন্তর্জাতিক সাহিত্য উৎসব। প্রবাসে বাংলা সাহিত্যচর্চার প্রাণ হলেন এরা। তাঁরা শুধু লেখেন না, সংগঠিত করেন, অনুবাদ করেন, গবেষণা করেন এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত করেন। সুব্রত কুমার দাস (কানাডা) শ্যামল দত্ত (আমেরিকা) রুবিনা হক (ব্রিটেন) বাংলা কবিতা ও অনুবাদে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলা সাহিত্যকে ইংরেজি ভাষায় অনুবাদ করে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন। প্রবাসে নানা অভিজ্ঞতা, আত্মপরিচয় এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব নিয়ে লেখেন তারা। তাঁদের লেখনীতে প্রবাসী জীবনের বাস্তবতা উঠে আসে। প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে সংগঠিত করতে গড়ে উঠেছে বহু সাহিত্য সংগঠন ও প্রকাশনা।

আরও পড়ুন:

কানাডাভিত্তিক সংগঠন বাংলা সাহিত্যচর্চা, লেখক সংযোগ এবং অনলাইন প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইন প্ল্যাটফর্মগুলো প্রবাসী লেখকদের লেখা প্রকাশ করে, পাঠকের সঙ্গে সংযোগ তৈরি করে। সাহিত্য উৎসব Toronto International Festival of Authors, এখানে বাংলা সাহিত্যিকদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। Bangla Literature Festival USA মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা সাহিত্যিকদের নিয়ে আয়োজিত উৎসব। London Bengali Literature Circle ব্রিটেনে বাংলা সাহিত্যচর্চার অন্যতম কেন্দ্র। প্রবাসী সাহিত্যিকরা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিতে অনুবাদ ও গবেষণায় মনোনিবেশ করছেন।

আরও পড়ুন:

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ, বাংলাদেশি উপন্যাস — এইসব অনুবাদ আন্তর্জাতিক পাঠকের কাছে বাংলা সাহিত্যের গভীরতা তুলে ধরছে। গবেষণায় উঠে আসছে বাংলা সাহিত্যের উত্তর আমেরিকা সংযোগ, জাপান-বাংলা সম্পর্ক, প্রবাসে নারীর সাহিত্যিক অভিজ্ঞতা। এসব কাজ বাংলা সাহিত্যকে শুধু সংরক্ষণ করছে না, বরং বিশ্বসাহিত্যের অংশ করে তুলছে। প্রবাসে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের বাঙালিরা বাংলা ভাষা ও সাহিত্য থেকে অনেক সময় দূরে থাকেন। কিন্তু কিছু সাহিত্যিক ও সংগঠক তাঁদের বাংলা শেখাতে, বাংলা সাহিত্য পড়াতে এবং লেখালিখিতে উৎসাহিত করছেন। বাংলা স্কুল, অনলাইন সাহিত্য কর্মশালা এবং ইউটিউব ও পডকাস্টে বাংলা সাহিত্য আলোচনা — এইসব উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত করছে।

আরও পড়ুন:

১৯৬৪ সালে বাংলাদেশের ফরিদপুরে জন্ম সুব্রত কুমার দাসের। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ করেন। ১৯৯০ থেকে দুই দশক ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়িয়েছেন। ২০১৩ সালে কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর সাহিত্য-যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে একটি স্থানীয় পত্রিকায়। প্রথম বই কাজী নজরুল ইসলাম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর My Mahabharat, Sri Chaitanya Deb, Antarbaho, Rabindranath and Mahabharat, Bangla Katha Sahitya, Japan in Contemporary Magazines — এইসব বই বাংলা প্রবাসী সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুব্রত কুমার দাস বর্তমানে Writer’s Union of Canada-র সদস্য এবং Bengali Literary Resource Centre-এর সঙ্গে যুক্ত থেকে প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁর উদ্যোগে কানাডার বাঙালি লেখকদের জন্য একটি সাহিত্যিক নেটওয়ার্ক গড়ে উঠেছে, যা আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় প্রশংসিত। তিনি ২২ বছর ধরে অনলাইনে বাংলা উপন্যাস প্রচারে কাজ করছেন। বহু লেখককে সম্পাদনা, প্রচার ও প্রকাশনায় সাহায্য করেছেন। তাঁর Canada Journal অনুষ্ঠান কোভিড-কালে NRB টেলিভিশনে সাহিত্যিক সংযোগের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

আরও পড়ুন:

সুব্রত দাস UNESCO Mondialogo Teacher হিসেবে পাঁচ বছর কাজ করেছেন। Agenda-21 প্রকল্পে শিক্ষক বিশেষজ্ঞ হিসেবে সাত বছর Inter-cultural dialogue-এ অংশগ্রহণ করেছেন। Rome Conference-2006) ও Mumbai Conference-2007-এ অংশগ্রহণ তাঁর আন্তর্জাতিক সাহিত্যিক সংযোগকে দৃঢ় করেছে। তিনি কাজী নজরুল ইসলামের Selected Prose, Speeches, Kemal Pasha অনুবাদ করেছেন। Rabindranath Tagore: India-Japan Cooperation Perspectives বইয়ে রবীন্দ্রনাথের জাপান সংযোগের পূর্ব ইতিহাস তুলে ধরেছেন।

আরও পড়ুন:

সুব্রত দাস নিজেকে ‘Bookman’ বলে পরিচয় দিতে ভালবাসেন। তাঁর প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর গীতাঞ্জলি নিয়ে তিনি বহুবার আলোচনা করেছেন। তাঁর মতে, “জীবন ভালবাসায় পূর্ণ, প্রতিটি মুহূর্তকে ভালবাসা উচিত।” গবেষক হিসেবে তিনি বলেন, “বিদ্যমান জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে, পূর্বতত্ত্বকে অবহেলা নয়।” শিক্ষক হিসেবে তাঁর বার্তা, “Let’s be grateful to others।” লেখক হিসেবে তাঁর আহ্বান, “Let’s write more and more and attain the craftsmanship of writing better.” সুব্রত দাস Nalanda Best Canadian Bengali Author Award-2023), Gayatri GaMarsh Memorial Award-2018 পেয়েছেন এবং Best Canadian Immigrant Award-2021 এর জন্য মনোনীত হয়েছেন। Toronto International Festival of Authors-এ ২০২০, ২০২২ ও ২০২৩ সালে অংশগ্রহণ করেছেন। এইসব স্বীকৃতি তাঁর সাহিত্যিক নেতৃত্ব ও প্রবাসে বাংলা ভাষার প্রতি নিষ্ঠার প্রমাণ।

আরও পড়ুন:

তাঁর প্রিয় উপন্যাস Anna Karenina, Mahabharata, Kando Nodi Kando তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর গবেষণা বাংলাদেশি উপন্যাস, রবীন্দ্রনাথের উত্তর আমেরিকা সংযোগ এবং জাপান-বাংলা সম্পর্ককে কেন্দ্র করে। এসব বিষয় তাঁর সাহিত্যিক দৃষ্টিভঙ্গিকে বহুমাত্রিক করে তুলেছে। সুব্রত কুমার দাস প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক উজ্জ্বল নাম। কানাডার বাঙালি প্রবাসে তিনি এক আলোকবর্তিকা, যাঁর সাহিত্যিক আলো ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। তাঁর কাজ প্রমাণ করে, প্রবাসে থেকেও শিকড়ের সঙ্গে সংযোগ রাখা যায় এবং সেই সংযোগকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়।

আরও পড়ুন:

প্রবাসে বাংলা সাহিত্যচর্চা এখন আর বিচ্ছিন্ন প্রয়াস নয়। এটি একটি সংগঠিত, বহুমাত্রিক এবং আন্তর্জাতিক আন্দোলন। সাহিত্যিকদের নিষ্ঠা, সংগঠনের উদ্যোগ এবং পাঠকের আগ্রহ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করছে। এই সাহিত্যচর্চা প্রমাণ করে, ভৌগোলিক দূরত্ব কখনো শিকড়ের টানকে দুর্বল করতে পারে না। বাংলা ভাষা ও সাহিত্য, তার শক্তি, সৌন্দর্য, এবং মানবিকতা প্রবাসেও সমানভাবে জ্বলজ্বল করছে।

আরও পড়ুন:

(লেখক‌: ড. রতন ভট্টাচার্য এপিজে আব্দুল কালাম পুরস্কার জয়ী বহুভাষী লেখক, ভর্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অধ্যাপক ও সাংবাদিক)

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder