BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

মানুষত্ব, সম্মান ও ধর্মীয় আচার সাম্প্রতিক ঘটনা ও কিছু জরুরি প্রশ্ন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৭

সামিউল গাজী

আরও পড়ুন:

নতুন পয়গাম: কলকাতার ব্রিগেড ময়দান; শহরের প্রাণকেন্দ্রে বিস্তৃত এক প্রান্তর-সহ শহরের নানা প্রান্তে যেখানে প্রতিদিন বহু সাধারণ মানুষ জীবিকার সন্ধানে আসেন। কেউ খাবারের স্টল নিয়ে বসেন, কেউ প্যাকেট-বিক্রেতা, কেউ পানিপুরি বা ছোটখাটো নাস্তার দোকান করেন। ওরা জানেন না ধর্মের ভিত্তিতে খাবার ভেদের কথা। বড় কোনো অনুষ্ঠান হলে সেই ভিড়ই তাঁদের রোজগারের প্রধান সুযোগ হয়ে ওঠে। এই স্বাভাবিক চিত্রই বহু বছর ধরে অপরিবর্তিত।

আরও পড়ুন:

কিন্তু সম্প্রতি ব্রিগেড মাঠে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ অনুষ্ঠানে এই পরিচিত দৃশ্যেই ধাক্কা লাগল। ধর্মীয় ভিড়ের সামনে এক পথ-বিক্রেতাকে অপমানিত করার এক ভিডিও ছড়িয়ে পড়ল সংবাদমাধ্যমে। তাদের দাবি, ওই ব্যক্তি চিকেনের তৈরি প্যাটিস বিক্রি করছিলেন। পশ্চিমবঙ্গে যা সম্পূর্ণ বৈধ ও দৈনন্দিন অভ্যাস। তবু একটি বিশেষ সংগঠনের কয়েকজন কর্মী তাঁকে জোর করে কান ধরে উঠবস করাল, তাঁর খাবারের বাক্স ছুড়ে ফেলে দিল এবং জনসমক্ষে তাঁকে লাঞ্ছিত করল।এরপর সেই ভিডিওই মিডিয়া মুখ-সহ প্রচার করল, যেন অপমানটাই খবরের প্রধান উপাদান। ছি!

আরও পড়ুন:

সংবিধানের আলোকে মর্যাদা কি কেবল মৃতের অধিকার?

আরও পড়ুন:

ভারতীয় আইনে ধর্ষণ বা হত্যার মামলায় নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ নিষিদ্ধ। কারণ, সম্মান ও গোপনীয়তা রক্ষার দায় রাষ্ট্রের। কিন্তু সংবিধানের ২১নং অনুচ্ছেদ আরও বড় কথা বলছে: Right to Life with Dignity — বেঁচে থাকার অধিকার মানে মর্যাদা-সহ বেঁচে থাকা। একজন জীবিত মানুষকে প্রকাশ্য রাস্তায় বা জনসম্মুখে হেনস্থা করা, তাঁর সম্মান বিনষ্ট করা, এবং তার মুখ দেখিয়ে সেই দৃশ্য প্রচার করা — এ সবই মৌলিক অধিকারের লঙ্ঘন। আইনের চোখে এটি মানহানি, মানবাধিকার লঙ্ঘন, জীবিকার অধিকারে আঘাত। এগুলো কেবল নৈতিকতা নয়, সাংবিধানিক বাস্তবতা।

আরও পড়ুন:

অপরাধ কোথায়, মাংসে, নাকি মানসিকতায়?

আরও পড়ুন:

ঘটনার মূল প্রশ্নটি একেবারেই সহজ, চিকেন খাওয়া বা বিক্রি করা কি কোনো অপরাধ? পশ্চিমবঙ্গে তো নয়ই। যেখানে ওই বিক্রেতা গরুর মাংস বিক্রি করেননি, কোনো অশান্তি সৃষ্টি করেননি, শুধু নিজের সংসারের জন্য অন্ন জোগাড় করতে গিয়েছিলেন। আপনি গীতা পড়তে যাচ্ছেন, সে তার সংসার চালাতে যাচ্ছেন। আপনার প্রার্থনা আছে, তার পেট আছে। তাহলে তাঁর অপরাধ কোথায়? স্পষ্ট – অপরাধ ছিল না, ছিল দুর্বলতার সুযোগ নেওয়া। ধর্মীয় ভিড়, রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব, আর সংখ্যার দম্ভ — এই তিন মিলে তাঁকে “টার্গেট” বানানোই হয়ত সহজ ছিল।

আরও পড়ুন:

গীতা পাঠের মূল শিক্ষা কোথায় হারাল?

আরও পড়ুন:

গীতা পাঠ কোনো প্রদর্শনী নয়। গীতা মানুষের মন উন্নত করার শিক্ষা দেয়। গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ দূরদৃষ্টিতে বলেন অহিংসা, দয়া, ক্রোধশূন্যতা, সংযম, সত্য — এগুলো দেবোত্তম গুণ। আর দম্ভ, নিষ্ঠুরতা, অজ্ঞতা — এগুলো অসুরিক গুণ। তাহলে প্রশ্ন জাগে, এক নির্দোষ খেটে-খাওয়া মানুষকে প্রকাশ্যে অপমান করা কোন শিক্ষার প্রতিফলন? গীতা পড়া সহজ, কিন্তু গীতার মর্ম হৃদয়ে ধারণ করা কঠিন। সেই কঠিন শিক্ষাটাই অনুপস্থিত ছিল ময়দানের ঘটনায়। জীবিকার ওপর আঘাত, অর্থনৈতিক সহিংসতা। একজন দরিদ্র মানুষের দিনের আয়ই তাঁর একমাত্র পুঁজি। তাঁর মালপত্র রাস্তা জুড়ে ছুঁড়ে ফেলা মানে তাঁর রোজগার কেড়ে নেওয়া, তাঁর পরিবারের খাদ্য ছিনিয়ে নেওয়া, তাঁকে মানসিক আঘাত দেওয়া। এটি শুধুই অপমান নয়, এটি অর্থনৈতিক সহিংসতা। এই সহিংসতার বিরুদ্ধে আইন ও মানবাধিকার কমিশনের তৎপর হওয়া উচিত। এ নিয়ে কোনো দ্বিমত নেই।

আরও পড়ুন:

মিডিয়ার ভূমিকা: দায়িত্ব, না প্রদর্শন?

আরও পড়ুন:

মিডিয়ার কাজ তথ্য দেওয়া, প্রেক্ষাপট ব্যাখ্যা করা। কিন্তু অনেক ক্ষেত্রে মিডিয়া ঘটনা নয়, দৃশ্যকে বিক্রি করে। একজন পথ-বিক্রেতা কান ধরে উঠবস করছেন — এই দৃশ্যকে মুখ-সহ প্রচার করা কি সাংবাদিকতা? নাকি এটি TRP-এর জন্য মানুষের মর্যাদা বেচে দেওয়া? মিডিয়ার নৈতিক দায়িত্ব হল — দুর্বলকে রক্ষা করা, গোপনীয়তা বজায় রাখা, মানহানিকর ছবি ছড়িয়ে না দেওয়া। কিন্তু এই ঘটনায় তা দেখা যায়নি।

আরও পড়ুন:

এ ঘটনা আমাদের কী শেখায়?

আরও পড়ুন:

ধর্মের নামে হিংসা বা অপমান কখনো ন্যায়সঙ্গত হয় না। গীতা, কুরআন, বাইবেল কোনো ধর্মই দুর্বলকে অপমান শেখায় না। খেটেখাওয়া মানুষের জীবন ও সম্মান সমাজের রক্ষাকবচ পাওয়ার কথা। দর্শকের নীরবতাও অন্যায়কে বৈধতা দেয়। মিডিয়ার দায় সংবেদনশীলতা দেখানো, সেনসেশন তৈরি করা নয়।
শেষ কথা হল — ধর্ম নয়, মানুষত্বের পরীক্ষায় আমরা কোথায়? ব্রিগেড ময়দানের এই ঘটনা ধর্মের নয়, মানুষের পরীক্ষার মুহূর্ত। যে অনুষ্ঠানের মূলমন্ত্র গীতা, সেই অনুষ্ঠানের আশেপাশেই গীতার শিক্ষা লঙ্ঘিত হল প্রকাশ্যে। ধর্মীয় আচারের উদ্দেশ্য মানুষকে উন্নত করা, কিন্তু ধর্ম যখন মানুষকে অসম্মান করার যুক্তি হয়ে দাঁড়ায়, তখন সেই ধর্মের চর্চা নয় — চর্চার নামে বিকৃতি বরং সামনে আসে। গীতার শিক্ষা হল সমদৃষ্টি, অহিংসা, সম্মান। এই শিক্ষা আচরণে না দেখা গেলে, কোনো মন্ত্রপাঠই আমাদের সমাজকে সুস্থ করতে পারবে না। সুতরাং আজ প্রয়োজন, ধর্মের আড়ালে নয়, মানুষত্বের ভিত্তিতে সমাজকে দাঁড় করানো। মানুষের সম্মান রক্ষা, এটাই মানবতার প্রথম ও প্রধান শর্ত।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder